স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, দিনাজপুর নাট্য সমিতির নাট্যাধ্যক্ষ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক পদক প্রাপ্ত, দিনাজপুর ইনস্টিটিউটের সাবেক সভাপতি, বিশিষ্ট নাট্যজন কাজী বোরহান এর মরদেহ বাহাদুর বাজারস্থ নবরূপী কার্যালয় প্রাঙ্গণে আনা হলে নবরূপীর পরিবারের সদস্যরা চোখের অশ্রু, ভালোবাসা ও পুষ্পঅর্পণের মধ্য দিয়ে শেষ বিনম্র শ্রদ্ধা জানালো।
নবরূপীর সভাপতি আব্দুস সামাদ ও সাধারন সম্পাদক সিফাত-ই-জাহান শিউ এর নেতৃত্বে নবরূপীর পরিবারের সদস্যরা মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌসার রহমান। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মোঃ নাজমুল হক, সাধারন সম্পাদক সিফাত-ই-জাহান শিউ, নির্বাহী সদস্য মানস ভট্টাচার্য, নাট্য সম্পাদক শামীম রাজা, সঙ্গীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, সহ-সাধারন সম্পাদক আতিকুর রহমান নিউ, নৃত্য সম্পাদক রওনক আরা হক নিপা, সাহিত্য সম্পাদক ডাঃ খদেজা নাহিদ ইভা, নবরূপীর আজীবন সদস্য শাহ ই মবিন জিন্নাহ, বিশিষ্ট কবি সাহিত্যিক ও গবেষক ড. মাসুদুল হক, মরহুমের জামাতা ড. কামরুজ্জামান, কন্যা কাজী বন্যা ও দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পদাক রেজাউর রহমান রেজু। মরহুমের মরদেহ এরপর নাট্য সমিতিতে শ্রদ্ধাঞ্জলি ও রাত ৮টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জানাযা শেষে কালিতলাস্থ ছানাপীর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







