সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামের বিলের নির্জন পুকুর পাড়ের আম গাছে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। মৃত যুবকটি বড়িকান্দি গ্রামের দক্ষিণ পাড়ার মিন্টু মিয়ার বড় ছেলে নুরুল ইসলাম। এতে স্থানিয়দের মাঝে উৎকন্ঠা দেখা দিয়েছে। আত্মহত্যা নাকি হত্যা এ নিয়েও চলছে আলোচনা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, স্থানিয়দের দেয়া তথ্য পেয়ে নবীনগর থানার পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেছে। তদন্ত শেষে বিস্থারিত জানানো হবে।







