আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায় ১ইং বুধবার আসমা জাহান সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,নরসিংদী সদর, কর্তৃক উপজেলার নাগরিয়াকান্দি বিনোদন পার্ক ও রেস্টুরেন্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে সহযোগিতাসহ যুক্ত থাকার অপরাধে একটি রেস্টুরেন্টের মালিককে দণ্ডবিধি -১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ১৫-দিনের বিনাশ্রম কারাদণ্ড ৩-হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়েছে।
তাৎক্ষণিক অর্থদণ্ড আদায় করে আসামীকে সাজা পরোয়ানা দিয়ে পুলিশ ফোর্সের হেফাজতে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন
মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে গ্রাহকদের আধুনিক, দ্রুত...








