,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
আজ বিকালে নরসিংদীর রায়পুরা পিরিজকান্দি হাই স্কুল মাঠে জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক, মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী নজরুল ইসলাম মিন্টুর এর সঞ্চালনায় ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি। ফুটবল ফাইনাল খেলায় উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান,উপজেলা বিএনপির অন্যতম সদস্য,সিরাজগঞ্জ ওমেন্স চেম্বার অব কর্মাস ইন্ট্রাটিজ এর চেয়ারম্যান শিল্পপতি জান্নাতুল হক শাপলা।
রায়পুরায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সবল জাতি গঠন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে হাজার হাজার ফুটবল প্রেমি দর্শকদের উপস্থিতিতে ঐতিহ্যবাহি গ্রাম বাংলার ফুটবল খেলার আয়োজন করা হয়। ফুটবল ফাইনাল খেলায় রায়পুরা ফ্রেন্ড সার্কেল ইউনাইটেড একাদশ বনাম নবিয়াবাদ উসমান ফুটবল একাদশ ফাইনাল খেলায় ১-০ গোলে রায়পুরা ফ্রেন্ড সার্কেল ইউনাইটেড একাদশকে পরাজিত করে নবিয়াবাদ উসমান ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়ে ১টি ফ্রিজ পুরস্কার লাভ করেন।
ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি বিজয়ী দলের টিম লিডার বিএনপি নেতা হাজী উসমান মিয়ার হাতে ১টি ফ্রিজ পুরস্কার তুলে দেন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সম্পাদক এম এন জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হাবিবুর রহমান হাবিব,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র আব্দুল কদ্দুছ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হক ভুইয়া মোহন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর আহমেদ চৌধুরী মানিক,উপজেলা বিএনপির সদস্য এস এম রফিক,উপজেলা বিএনপি নেতা সাজান সরকার সুহাগ,উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক হুমায়ন কবির ভুইয়া, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ,রায়পুরা পৌর যুবদল আহবায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ,উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদ,উপজেলা যুবদল যুগ্ম হাবিবুর রহমান শাহিন, উপজেলা তাঁতী দল সেক্রেটারী শেখ আলমগীর হোসেন,অলিপুরা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী হাজী উসমান মিয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন,চান্দেরকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বাইজিদুর রহমান বাইজিদ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক অলিউর রহমান রাকিব ও যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুম রানা।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা যুবদল সদস্য মামুনুল হক সাগর।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন কালে প্রধান অতিথি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে সারা বাংলাদেশের ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহিত করছেন। ছোটবেলা থেকেই খেলাধুলার মধ্য দিয়ে শরীর ও মনে এক ধরনের প্রিভেনশন (প্রতিরোধ ব্যবস্থা) তৈরি করার চমৎকার পদক্ষেপ নিয়েছেন। সরকার এ উদ্যোগ গ্রহন করায় সারাদেশের মানুষ এর মধ্যে ব্যাপক সারা পড়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে খেলাধুলা প্রেমী লাখু দর্শকরা সাধুবাদ জানান ।
নরসিংদীর রায়পুরায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সবল জাতি গঠনের জন্য খেলাধুলার গুরুত্বারোপ করেছেন।
নরসিংদীর রায়পুরায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে ঘিরে জমে উঠেছে এক উৎসবমুখর পরিবেশ। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার গুরুত্ব তুলে ধরে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় ক্রীড়া প্রেমীদের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের তরুণ ও যুবসমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ। তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।”
একসময় গ্রাম বাংলার প্রতিটি মাঠে ও বিকেল বেলা ফুটবল খেলার যে আমেজ ছিল, আধুনিকতার ছোঁয়ায় তা অনেকটাই থমকে গিয়েছিল। তবে রায়পুরার প্রত্যন্ত অঞ্চলের এই ফুটবল টুর্নামেন্ট কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে আবারও ফিরে এসেছে সেই পুরোনো প্রাণচাঞ্চল্য। আশপাশের ১০-১২টি গ্রামের শত শত দর্শকের সমাগমে ফুটবলের এই আসর যেন এক মিলনমেলায় পরিণত হয়। বক্তব্যে তিনি বলেন,রায়পুরাকে একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সমাজ থেকে মাদকের করাল গ্রাস দূর করতে শুধু প্রশাসনের পদক্ষেপই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন:”মাদক মুক্ত সমাজ গঠন একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। আমাদের সন্তানদের সঠিক পথে রাখতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ, অভিভাবক ও সমাজসেবকদের একযোগে এগিয়ে আসতে হবে।”
স্থানীয় বাসিন্দাদের মতে, নিয়মিত এ ধরনের ফুটবল ম্যাচ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলে গ্রামের কিশোর ও যুবকেরা বাজে আড্ডা ও অপরাধমূলক কাজ থেকে দূরে থাকবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী তরুণ ফুটবলাররা জানান, এমপির এ ধরনের অনুপ্রেরণামূলক উদ্যোগ গ্রহন করায় খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহী করে তুলেছেন।









