অরবিন্দ রায় , স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। গ্রীষ্মকালীন খেলার আয়োজন করেন নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার চেয়ারম্যান আলতাফ উদ্দিন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ। ৫ দিন ব্যাপী গ্রষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ৩০ টি বিদ্যালয় অংশ গ্রহন করে। আজকে ফাইনাল খেলায় ছেলেদের অংশ গ্রহন করে সাটিরপাড়া কালীকুমার স্কুল এন্ড কলেজ ও নজরপুর দাখিল মাদ্রাসা। খেলায় ট্রাইবেকারে সাটিরপাড়া কালীকুমার স্কুল এন্ড কলেজ বিজয় অর্জন করে। ফুটবল খেলা মেয়েদের অংশগ্রহণ করে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ স্কুল এন্ড কলেজ ও ছফুরাখাতুন উচ্চ বিদ্যালয়। খেলায় ট্রাইব্রেকারে ছফুরাখাতুন উচ্চ বিদ্যালয় বিজয় অর্জন করে। পুরষ্কার বিতরন অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Views: 328
Related