সংবাদ বিজ্ঞপ্তি
আজ (২৫ মার্চ ২০২৩) ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লে: কর্ণেল (অব:) অধ্যাপক সরদার মাহমুদ হাসান, বিভাগীয় প্রধান, জনস্বাস্থ্য বিভাগ, নর্দান ইউনিভার্সিট বাংলাদেশ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রায়হান-উল-মাসুদ, বিভাগীয় প্রধান , সিএসই বিভাগ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এনইউবি’র উপ-উপাচার্য, প্রফেসর ড. নজরুল ইসলাম, কোষাধক্ষ প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমডোর এম. মুনিরুল ইসলাম(অব:), বিএন, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ, কর্মকর্তা এবং কর্মচারীগণ।








