Friday, October 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নর নয়, নারী নয়- এ এক বিস্ময়কর সত্তা! (প্রথম পর্ব)

admin by admin
January 19, 2023
in বিশেষ সংবাদ, মতামত, লাইফস্টাইল, সাংবাদিক/মিডিয়া
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

জয়ন্ত কুমার সরকার:

‘ডেনিশ গার্ল’ নামক ডেনমার্কের একটি সিনেমায় নায়িকা লিলি তার প্রিয়তমকে বলেছিলেন, “God made me a woman. But the doctor…He…The doctor is curing me of the sickness that was my disguise.’ (অর্থা‍ৎ লিলি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ঈশ্বর তাঁকে মনোজগতে একজন নারী হিসেবেই তৈরি করেছেন; নয়তো নিজেকে নারী হিসেবে ভাবতে পছন্দ করবেন কেন! কোনো এক অজানা কারণে তিনি নারীত্ব লাভে ব্যর্থ হয়েছেন, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় সেই ভুল থেকে পরিত্রাণ চান)। বাস্তব ঘটনা অবলম্বনে ‘ডেনিশ গার্ল’ সিনেমার মূল প্রেক্ষাপট।

বিংশ শতাব্দীর প্রথমদিকে এইনার ওয়েগনার নামে ডেনমার্কের একটি ‘ছেলে’ লিঙ্গ পরিবর্তনের সুতীব্র আকাঙ্ক্ষা থেকে ‘জেন্ডার রি-অ্যাসাইনমেন্ট তথা লিঙ্গ পরিবর্তন’-এর জন্য অস্ত্রোপচারের সাহায্যে ‘মেয়ে’ হয়ে লিলি এলবে নাম নিয়েছিলেন। মানব সভ্যতার ইতিহাসে যা অনন্যসাধারণ মাইলফলক। যদিও বিভিন্ন জাতিসত্তার নিবিড় মেলবন্ধনে তৈরি আমাদের সংস্কৃতি-কৃষ্টি। ধর্মীয় মূল্যবোধ, চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা সর্বোপরি সামাজিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি কারণে এটা বাংলাদেশে শুধু অকল্পনীয়ই নয়, অসম্ভবও। তবে প্রযুক্তি নির্ভর তরুণ প্রজন্মের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিপ্লবের লক্ষণ স্পষ্ট। তাই স্বেচ্ছায় লিঙ্গ পরিবর্তন করে আকাঙ্ক্ষিত লিঙ্গ ধারণের বৈপ্লবিক কোনো পরিবর্তন ভবিষ্যতে আসবে কিনা সেটা তর্কসাপেক্ষ। সুতরাং বিষয়টি অনাগত ভবিষ্যতের হাতে রেখে বর্তমান নিয়ে আলোচনা করাই যুক্তিসঙ্গত

‘হিজড়া বা বৃহন্নলা’। ছোট থেকে বুড়ো, পথে-ঘাটে-পাড়া-মহল্লায় তাঁদেরকে উৎসাহভরে (হোক সে শ্রদ্ধা, করুণা, উপহাস বা ঘৃণাভরে) দেখে না এমন মানুষ পাওয়া ভার! কোনো বাড়িতে নতুন শিশু জন্মগ্রহণ করলে তাঁরা সেই নবজাতককে নিয়ে নাচ-গান-বাজনার মাধ্যমে সবাইকে আনন্দ দেন। কংক্রিটের শহরে এগুলো খুব একটা আলোড়ন তৈরি না করলেও পাড়া-গাঁয়ে সংশ্লিষ্ট বাড়িকে ঘিরে থাকে আনন্দমুখর পরিবেশ, দেখতে ভিড় জমায় সব ধরনের মানুষ; হয় বিচিত্র অভিজ্ঞতা। সেসব অভিজ্ঞতার সবই যে হিজড়াদের জন্য খুব সুখকর সেটা ভাবার সুযোগ নেই। তবে তারা চলে যাওয়ার পর তাদের অঙ্গভঙ্গি নকল করে অন্যান্যদের আনন্দদায়ক কাজকর্ম আর মুখরোচক আলোচনা সারাটা দিন মাতিয়ে রাখে।

হাস্যকর মনে হলেও প্রসঙ্গক্রমে ব্যক্তিগত জীবনের একটি ঘটনা বলছি। ছোটবেলা থেকেই মায়ের অত্যন্ত কাছাকাছি থাকার সুযোগে গভীরভাবে দেখেছি তাঁর জীবনপ্রণালী। পেয়েছি সকলস্তরের মানুষকে সম্মান করার মতো চমৎকার সব শিক্ষা। হাতেখড়ি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের বাইরে শুধু মা’ই ছিলেন আমার শিক্ষাগুরু। ফলে ব্যক্তিগত শিক্ষকের কাছেও যেতে হয়নি কখনও। কিন্তু সপ্তম শ্রেণিতে ওঠার পরই মা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় ‘গণিত’- এ সহযোগিতা করতে আমার ও মেজদি’র জন্য একজন শিক্ষক ঠিক করলেন। গ্রামের সম্পর্কের সুবাদে তাকে ফুফি বলতাম (ফুফির সামাজিক মর্যাদার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে নাম উল্লেখ করলাম না)। তিনি তখন স্নাতক শ্রেণিতে পড়তেন। লোকমুখে প্রচলিত উনি হিজড়া সম্প্রদায়ভুক্ত (গ্রামে হিজড়া আসার খবরে ফুফিকে ঘরে লুকিয়ে রাখলে সেটি আরো মুখরোচক হতো)। বিষয়টি মায়েরও জানা ছিল। আশেপাশে কয়েকজন শিক্ষক থাকতেও আমাদেরকে তাঁর কাছে পড়তে পাঠাতেন এবং প্রতিবেশীরা হাসি-ঠাট্টা করলে দুই ভাই-বোনকে চমৎকারভাবে বোঝাতেন, ‘লোকজনের কথা সত্য হলেও লজ্জার কিছু নেই, বরঞ্চ গৌরবের। পৃথিবীর সব মানুষই সমান মর্যাদার। অসৎ ও চরিত্রহীন ব্যক্তি ছাড়া সবার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করা যায়। যিনি সুশিক্ষা দিতে পারেন তিনিই প্রকৃত শিক্ষক’। তাই শৈশবের সেই শিক্ষক থেকে শুরু করে হিজড়া জনগোষ্ঠী সম্পর্কে আমার মনে কখনও খারাপ ধারণা আসেনি। এখন গর্ব হয়; শৈশবেই ভিন্ন শারীরিক গঠনের একজনের কাছে অল্প সময়ের জন্য হলেও আমার শিক্ষা গ্রহণের সৌভাগ্য হয়েছে (বিষয়টি জানার পর পরিচিত অনেকে উপহাস করলেও আমি বিচলিত নই)। আর স্বর্গীয় মায়ের প্রতি অতল শ্রদ্ধা গভীরতর হয়, কী অনন্যসাধারণ উদারতার অধিকারী ছিলেন তিনি!

সময়ের বিবর্তনে এখন সব ক্ষেত্রেই ঘটেছে ব্যাপক পরিবর্তন। সমাজ ব্যবস্থাপনা, আচার-আচরণ, মানসিকতা সবকিছুতেই পেশাদার মনোভাব। আগেকার দিনে হিজড়াদের প্রতি সহানুভূতিশীল ছিল প্রায় সকল মানুষই। বর্তমানে তাদের কারণে সাধারণ জনগণ অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার শিকার হওয়ায় পরিস্থিতি সম্পূর্ণ বিরূপ। কিন্তু জনসাধারণের জন্য বিড়ম্বনার তৈরির পথ হিজড়াদের কেনইবা বেছে নিতে হয়? বর্তমানে যান্ত্রিকপ্রায় সমাজের সেটা ভাবার সময়ইবা কোথায়? তৃণমূল থেকে রাষ্ট্রের শীর্ষ পর্যন্ত সব ক্ষেত্রেই তারা অবহেলা, অপমান, তুচ্ছ-তাচ্ছিল্য, উপহাস এমনকি নির্মম প্রহারেরও শিকার। এখনও সমাজ-রাষ্ট্রের কোথাও তাদের জন্য সম্মানজনক জীবন-যাপনের নিশ্চয়তা নেই। শিক্ষা-প্রতিষ্ঠানসমূহে নিজস্ব লৈঙ্গিক পরিচয়ে আত্মসম্মান বজায় রেখে শিক্ষা গ্রহণের নিশ্চয়তা নেই। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বাঁচতে ভুক্তভোগী পিতা-মাতা হিজড়া সন্তানকে সমাজে পরিচয় করিয়ে দেওয়ার উদারতা দেখাতে সঙ্কোচবোধ করেন। পাশাপাশি সমাজ কারো ‘হিজড়া’ পরিচয় জানার পর ঐ পরিবার বা ব্যক্তিকে আপন করে নেওয়ার ‌উদারতা দেখাতে দারুণভাবে ব্যর্থ। ফলে মানসিক হীনমন্যতা, আড়ষ্টতা, লোকলজ্জা, দুঃখ, সর্বোপরি সামাজিক নিগ্রহের শিকার হয়ে ঐ সন্তানকে যেতে হয় কথিত ‘গুরু মা’-এর আশ্রয়ে। আয়ত্ত করতে হয় নাচ-গান-বাজনা-হাততালি এবং কড়া প্রসাধনী মেখে অস্বাভাবিক অঙ্গভঙ্গির মাধ্যমে সাধারণের মনোরঞ্জনের কলাকৌশল; বেছে নিতে হয় সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি জীবনধারা। যার অনিবার্য পরিণতি ভয়ঙ্কর রকমের সামাজিক বিড়ম্বনা, শিকার আমরাই

হিজড়াদের সামাজিক বিড়ম্বনা কোনো কোনো সময় পৌঁছে যায় চরম নিষ্ঠুরতার পর্যায়ে। আগে মানুষজন খুশি মনে হিজড়াদের যা দিতেন তাই তারা আনন্দের সাথে নিতেন, দাবি থাকলে জানাতেন; থাকতো সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। কিন্তু সেই বাস্তবতা এখন ধূসর অতীত। সহনশীলতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বর্তমান সমাজ থেকে বিলুপ্তির মাধ্যমে জাদুঘরে আশ্রয়ের অপেক্ষায়! অবশ্য এর পেছনে শুধু একপক্ষকে দোষারোপ করার সুযোগ নেই। সার্বিক ব্যবস্থাপনাতেই আছে বড় ধরনের গলদ। বর্তমান নাগরিক জীবনে ‘হিজড়া’ রীতিমত ভয়ঙ্কর এক আতঙ্কের নাম। পথে-ঘাটে-পার্কে-যানবাহনে-বাসা-বাড়িতে তাদের হঠাৎ উপস্থিতি জনজীবনকে বিভীষিকাময় করে তুলেছে। তাদের চাঁদাবাজি, অশ্লীল অঙ্গভঙ্গি, আক্রমণাত্মক আচরণ, অশ্রাব্য ভাষা, কাঙ্ক্ষিত টাকা না পেলে শারীরিকভাবে লাঞ্ছনা, নবজাতককে ছুঁড়ে ফেলা, অন্যদেরকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজেকে আঘাত করা, কৃত্রিম হিজড়া তৈরি, যৌনকর্মে লিপ্ত হওয়ায় এইচআইভি ঝুঁকি, গ্রুপিং, লবিং এবং আন্ডারওয়ার্ল্ডে প্রভাব বিস্তার কেন্দ্র করে খুনোখুনিসহ ভয়ঙ্কর সব লোমহর্ষক কাহিনী গণমাধ্যমে উঠে আসে প্রায়ই। ফলে হিজড়াদের প্রতি জনসাধারণের মানবিক অনুভূতি দারুণভাবে হ্রাস পাচ্ছে।

উদাহরণস্বরূপ একটি তরতাজা ঘটনা উল্লেখ না করলেই নয়। আমার অত্যন্ত কাছের সন্তান সম্ভবা একজন ভদ্র মহিলার প্রসবের সম্ভাব্য তারিখ জানতে পেরে হিজড়ারা ইতোমধ্যে তিন-চারবার তার বাসায় এসে রশিদ দেওয়া হবে জানিয়ে চাঁদা দাবি করেছেন এবং সন্তান জন্মগ্রহণের পর সর্বনিম্ন পাঁচ হাজার টাকা (তাদের প্রতিনিধি সংখ্যার ওপর নির্ভর করে টাকার পরিমাণ বাড়তে পারে উল্লেখসহ) দিতে হবে বলে হুমকি দিয়েছেন। সন্তান জন্মের আগেই হিজড়াদেরকে টাকা দেওয়ার কথা আগে কখনও শোনা যায়নি। ভদ্র মহিলা পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীর চাকুরীর সামান্য বেতনে ছোট্ট একটি কক্ষ ভাড়া নিয়ে ঢাকা শহরে থাকেন। নতুন সন্তান জন্মগ্রহণের জন্য যদি শুধু হিজড়াদেরকে পাঁচ হাজার টাকা দিতে হয় তাহলে তার সংসার চলবে কিভাবে? চড়া দ্রব্যমূল্যের এই শহরে অসংখ্য নিম্ন আয়ের মানুষ কোনোরকমে জীবিকা নির্বাহ করছেন। তার ওপর হিজড়াদের এরকম অত্যাচার-জুলুম চলতে থাকলে যেকোনো মুহূর্তে মানবিক বিপর্যয় ঘটতে বাধ্য। নষ্ট হতে পারে সামাজিক সম্প্রীতি, হারিয়ে যেতে পারে মানুষের সহানুভূতি-শ্রদ্ধাবোধ। প্রচলিত রীতি (কোনোভাবেই নিয়ম বা আইন নয়) অনুসারে সন্তান জন্মগ্রহণের পর হিজড়ারা আসলে সেই পরিবার খুশি মনে তাদের সন্তুষ্ট করতে চেষ্টা করে; কোনোভাবেই ঐ পরিবারকে বাধ্য করা যায় না। অথচ বর্তমানে এমনটাই ঘটে চলেছে অহরহ। লোকলজ্জা বা সামাজিকতার ভয়ে হয়তো সাধারণ মানুষ প্রকাশ্যে বলতে পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভ দানা বাঁধা অস্বাভাবিক নয়। আর পুঞ্জিভূত সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটলে আমাদের শক্তিশালী সামাজিক বন্ধনের বিপরীতে তৈরি হবে অত্যন্ত লজ্জাস্কর একটি উদাহরণ।

অজস্র ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত এই দেশে প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার নিয়ে মর্যাদাপূর্ণ জীবন-যাপনের অধিকার রাখেন। এর ব্যতিক্রম হলে সংক্ষুব্ধ ব্যক্তি রাষ্ট্রের প্রচলিত সংবিধান অনুসারে যথাযথ প্রতিকার চাইতে পারেন। যদিও ‘হিজড়া’দের ব্যাপারে আইনি প্রক্রিয়াসমূহ বা আদৌ কোনো আইনি প্রতিকার আছে কিনা সেটা জনসাধারণের কাছে স্পষ্ট নয়। তবে উভয় পক্ষের মৌলিক অধিকার রক্ষার জন্য এ সংক্রান্ত সুস্পষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং নির্দেশনা খুবই অপরিহার্য।

লেখক: গণমাধ্যমকর্মী।
ছবি: ওয়াশিংটন পোস্টের সৌজন্যে।

Views: 367

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন

by admin
October 23, 2026
0
8

ঋণ মানুষের জীবনের এক কঠিন বাস্তবতা। কখনো অভাব-অনটন, কখনো পারিবারিক প্রয়োজন, আবার কখনো ব্যবসায়িক ক্ষতির কারণে মানুষ ঋণের বোঝায় জর্জরিত...

বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

by admin
October 23, 2026
0
22

বিশিষ্ট তাবেয়ি সাবিত (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস (রা.) বলেছেন,  একবার মহানবী (সা.) আমার কাছে আসলেন, তখন আমি সমবয়সী...

আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে।

আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে।

by admin
October 23, 2026
0
93

আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে। টিকিটটা কেটেছিল আগের রাতেই, মোবাইলে, আমাকে না জানিয়ে। আমি...

কোথাও কেউ ভালো না৷ যারা ভাব্বেন সামরিক বাহিনীর লোকজন ভালো৷ তাদের জন্য উক্ত রিপোর্ট 🐸🌚

কোথাও কেউ ভালো না৷ যারা ভাব্বেন সামরিক বাহিনীর লোকজন ভালো৷ তাদের জন্য উক্ত রিপোর্ট 🐸🌚

by admin
October 23, 2026
0
289

স্যার, আসসালামু আলাইকুম। তারিখ: ০১-০৮-২০২৬ ইং বিষয়: ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সৈনিক শিহাব ও ফিমেল সৈনিক তামান্না কর্তৃক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত...

একজন মেয়ের সঙ্গে কতবার মিলন করার পর মেয়েটি গর্ভবতী হয়?

একজন মেয়ের সঙ্গে কতবার মিলন করার পর মেয়েটি গর্ভবতী হয়?

by admin
October 23, 2026
0
47

যখন কোন পুরুষ কোনো নারীর সর্বোচ্চ উর্বরতার সময় সহবাস করে বীর্যপাত করে নারীর যোনীর ভিতরে, তখন পুরুষের শুক্রানু যদি ঠিক...

হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা

হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা

by admin
October 23, 2026
0
12

♦️আমি ব্যক্তিগত ভাবে হিন্দুদের পুজোর মধ্যে যাওয়াকে একদম পছন্দ করিনা এবং কখনো যাবোনা। তবে হ্যা চার্চে অনেকবার গেছি ক্রিস্টমাসের প্রোগ্রামে।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন October 23, 2026
  • ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন October 23, 2026
  • বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.) October 23, 2026
  • আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে। October 23, 2026
  • কোথাও কেউ ভালো না৷ যারা ভাব্বেন সামরিক বাহিনীর লোকজন ভালো৷ তাদের জন্য উক্ত রিপোর্ট 🐸🌚 October 23, 2026
  • দৌলতদিয়া পতিতা-দের কাছে যারা যায়, তাদের কে কোথায় কবর দেওয়া হয়?? October 23, 2026
  • একজন মেয়ের সঙ্গে কতবার মিলন করার পর মেয়েটি গর্ভবতী হয়? October 23, 2026
  • অর্ধনগ্না হেনরোচরাও মাসে বহুলাখ টাকা খরচ করে : October 23, 2026
  • হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা October 23, 2026
  • সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর October 23, 2026
  • নিউইয়র্কের বাফেলোতে আইসের অভিযানে গ্রেফতার সাংস্কৃতিক সংগঠক এনাম October 23, 2026
  • চট্টগ্রামের দুর্গাপূজায় মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ’ October 23, 2026
  • রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা আর নেই October 23, 2026
  • মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ October 23, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি October 23, 2026
  • ২২৭ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’ October 23, 2026
  • নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত October 23, 2026
  • এনজিওতে নতুনদের চাকরি সুযোগ October 22, 2026
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর October 22, 2026
  • সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ October 22, 2026
  • বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন October 22, 2026
  • বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া October 22, 2026
  • চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার October 22, 2026
  • সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের October 22, 2026
  • সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের October 22, 2026
  • রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত October 22, 2026
  • সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা October 22, 2026
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ October 22, 2026
  • সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার October 22, 2026
  • উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি October 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন

      সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন

      October 23, 2026

      ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন

      October 23, 2026
      বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

      বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

      October 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d