নিজস্ব প্রতিবেদক, বরিশাল।। বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নব গঠিত কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হলেন ঝালকাঠি জেলা নলছিটি উপজেলার কৃতি সন্তান আরিফুল ইসলাম, টিপু।
ঢাকার রাজপথে মেধাবী,পরিশ্রমী ও দক্ষ সংগঠক হিসাবে রাজনৈতিক অঙ্গনে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
স্কুল জীবন থেকেই আরিফুল ইসলাম, টিপু, ছাত্রদলের রাজনীতির সাথে জরিত ছিলো মেধাবী ছাত্র হিসাবে কলেজ ও স্হানীয় পর্যায়ে তার ব্যাপক সুনাম রয়েছে।
মেধা ও সাহসিকতার সমন্বয়ে রাজনীতি শুরু করেন তিনি। আরিফুল ইসলাম টিপু,সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী থাকা অবস্থায় একাধিকবার গ্রেফতার ও কারাবরন করেন। তিনি সংগ্রামে প্রতিটি রাজনৈতিক প্রোগ্রামে মিছিলের সামনের সারিতেই নেতৃত্ব দিতেন।
পারিবারিক ভাবেই বি,এনপি পরিবার থেকে তার জন্ম জাতীয় ও স্হানীয় পর্যায়ে তার ব্যাপারে ইতিবাচক ধারনা পাওয়া গেছে। নব গঠিত কমিটিতে আরিফুর রহমান টিপু কে ঢাকা কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন।
Views: 257
Related