মোহাম্মদ সোহেল,টাংগাইল জেলা প্রতিনিধি;
শুক্রবার (১০মার্চ) রাতে টাংগাইলের নাগরপুরের সহবতপুর বাজারে আগুন লেগে ২২টি দোকান পুড়ে প্রয় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
উপজেলার সহবতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃআনিসুর রহমান বলেন,বাজারে গতকাল রাতে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে ২২টি দোকান ঘর পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদি হাসান,সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।







