নাগরিক মঞ্চে যোগদান করেছেন রাজু আহমেদ খানের নেতৃত্বাধীন গ্রীন পার্টি এবং রফিকুল ইসলাম আসাদের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ঐক্য। আজ ৪ ডিসেম্বর ২০২৩ (সোমবার) নাগরিক মঞ্চের অস্থায়ী কার্যালয়ে জোটের সমন্বয়কারী আহসান উল্লাহ শামীম ও সমন্বয়কারী মাসুদ হোসেনের উপস্থিতিতে তাঁরা নাগরিক মঞ্চে যোগদান করেন।
নাগরিক মঞ্চের অন্তর্ভুক্ত দলসমূহ নিম্নরূপ—
১। দেশপ্রেমিক নাগরিক পার্টি
২। বাংলাদেশ মুসলিম সমাজ
৩। গ্রীন পার্টি
৪। গণতান্ত্রিক ঐক্য
৫। দেশ রক্ষা আন্দোলন
৬। সুশীল ফোরাম
৭। ইসলামী জনতা পার্টি
৮। বাংলাদেশ রিপাবলিকান পার্টি
৯। ইসলামী সমাজতান্ত্রিক পার্টি
১০। নিরপেক্ষ জনতার ফোরাম
উল্লেখ্য, নাগরিক মঞ্চ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে জোটবদ্ধ আন্দোলন করছে।







