Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

নাটকীয়তা শেষে বাংলাদেশের জয়

admin by admin
July 14, 2023
in খেলা ধুলা, জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 3 mins read
1 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সফলভাবে বাংলাদেশ একমাত্র টেস্ট জয়ের পর ওয়াডে সিরিজ ছিল আফগানিস্তানের দখলে। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে জয়ের মিশনে নেমেছে সাকিব আল হাসানের দল। ফরম্যাটটিতে চলতি বছর তারা ৬ ম্যাচের ৫টিতেই জয়ে পেয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৬টায় ম্যাচটি শুরু হয়েছে।

বাংলাদেশের স্কোর : ১৯.৫ ওভারে ১৫৭/৮ (বাংলাদেশ ২ উইকেটে জয়ী)

আফগানিস্তানের স্কোর : ২০ ওভারে ১৫৪/৭

জয়ের আশা জাগিয়ে ফিরলেন শামীম

হৃদয়ের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ম্যাচটি বেশ হাতের নাগালে নিয়ে এসেছিলেন শামীম পাটোয়ারী। জয়ের আশা জাগিয়েছেন দুই তরুণ মিলে। কিন্তু রশিদ খানের ঘূর্ণি সত্ত্বেও তুলে মারতে গিয়ে তিনি তালুবন্দী হয়েছেন। ফিরেছেন ২৫ বলে ৩৩ রানে।

হৃদয়ের সঙ্গে তার ৭৩ রানের জুটি থামল। ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়ে শেষ করলেন রশিদ। ১২ বলে বাংলাদেশের প্রয়োজন ১৪ রান।

১৩ ওভারে টাইগারদের ১০০

হোঁচট খাওয়া স্বাগতিকদের পথ দেখাচ্ছেন তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারী। ১৩তম ওভারে টাইগাররা পেয়েছে ২১ রান। ওভারটি শেষ হতেই হৃদয়রা দলকে ১০০ রান এনে দিয়েছেন। নিজেদের ৩ চারের পাশাপাশি পেয়েছেন একটি অতিরিক্ত চারও, সঙ্গে ছিল ওয়াইড বল।

আজমতউল্লাহ ওমরজাইয়ের করা ওভারটির চিত্রটা এমন- ৪, ৪, ১, ৫ (ওয়াইড), ৪, ২, ১। ক্রিজে ২৫ রানে (১৭ বল) হৃদয় এবং ১৯ রানে (১৩ বল) অপরাজিত আছেন শামীম। এখন পর্যন্ত ২৫ বলে ৪৩ রানের জুটি গড়েছেন এই দুই তরুণ ব্যাটার।

সাকিবও পারলেন না

আগের দুই ওভারে ১৯ রান নিয়ে সাকিবের ব্যাটে পাল্টা আঘাতের পথে ছিল বাংলাদেশ। কিন্তু বাউন্ডারিতে উড়িয়ে মারতে গিয়েই ধরা পড়লেন টাইগার অধিনায়ক। ফলে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না সাকিব। ফরিদ আহমেদের করা বলে অফ-সাইডে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেখানে বাধ সেধেছেন করিম জানাত। ১৭ বলে সাকিব ১৯ রানে ফিরেছেন।

dhakapost

সাকিবের ব্যাটে পাল্টা আঘাতের চেষ্টা

দ্রুত উইকেট হারানোর পর ক্রমেই বাংলাদেশের আস্কিং রান-রেট বেড়ে চলেছে। ৩৯ রানে তিন উইকেট হারানোয় মূলত বড় ধাক্কা খায় স্বাগতিকরা। এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে পাল্টা আঘাতের চেষ্টা করছেন অধিনায়ক সাকিব আল হাসান।

স্বল্প সময়ের বৃষ্টিতে কমেনি ওভার 

প্রায় ১৫ মিনিটের বৃষ্টিতে বন্ধ ছিল বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ। পরবর্তীতে বৃষ্টি থামতেই ফের খেলা শুরু হয়েছে। তবে তেমন সময় ক্ষেপণ না হওয়ায় কোনো ওভার কাটা যায়নি। ক্রিজে অপরাজিত আছেন সাকিব-হৃদয়।

বৃষ্টিতে খেলা বন্ধ

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর আকাশ কালো হয়ে সিলেটের মাঠে নেমেছে বৃষ্টি। ৩৯ রানেই তিন উইকেট হারিয়ে আফগানদের রানতাড়ায় বেশ ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। এরপরই হঠাৎ বৃষ্টি শুরু হয়। ফলে আপাতত খেলা বন্ধ রয়েছে। সবুজ-নীল কভারে ঢেকে দেওয়া হয়েছে পিচ এবং আশপাশের কিছু অংশ।

এর আগে ৭.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪১ রান। প্রথম ওভারে রনি তালুকদারের পর, অদ্ভুতভাবে বোল্ড হয়েছেন নাজমুল শান্ত। এরপর বুকের ওপরে ওঠে আসা বল খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন দাসও।

dhakapost

শান্ত-লিটনকে হারিয়ে চাপে বাংলাদেশ

ব্যাটিংয়ে বাংলাদেশের গলার কাটা হয়েছিলেন আজমতউল্লাহ ওমরজাই। সর্বোচ্চ রান না করলেও, তার দ্রুতরান তোলার পথেই স্বাগতিকরা খেই হারায়। এবার বলে এসেও তিনি নিলেন লিটন দাসের গুরুত্বপূর্ণ উইকেট। এতে অবশ্য লিটনের অবদানও কম নয়। বুকের ওপরে ওঠে আসা বল মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। অদ্ভুতভাবে বোল্ড হয়ে শান্ত’র বিদায়ের পর সাকিবের সঙ্গে তার জুটি স্বপ্ন দেখাতে পারত টাইগারদের। কিন্তু ১৮ রান (১৯) করেই ফিরেছেন লিটন।

এর আগে স্পিনার মুজিব-উর রহমানকে স্লগ সুইপে খেলতে গিয়ে কুৎসিত এক পরিস্থিতিতে পড়েন নাজমুল হোসেন শান্ত। মুজিবের মিস করা বল তার পেটে-পিঠে লেগে এরপর স্টাম্প ভেঙে থামে। ১২ বলে ১৪ রান করেই শান্ত সাজঘরের পথ ধরেন।

dhakapost

সোজা বল মিস করে বোল্ড রনি

প্রথম ওভারেই আঘাত পেয়েছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৫৫ রানের জবাবে ব্যাটে নেমে একটা চার হাঁকিয়েছিলেন রনি তালুকদার। কিন্তু সেই মনোভাব আর তিনি ধরে রাখতে পারেননি। ফজলহক ফারুকির করা অফ-স্টাম্পের দিকে আসতে থাকা সোজা বল তিনি মিস করে গেছেন। আর তাতেই উড়ে গেল স্টাম্প, মাত্র এক ফরম্যাটে খেলার সুযোগ পেলেও কাজে লাগাতে পারছেন না রনি। তিনি ফিরেছেন মাত্র ৪ রানে (৫ বল)।

জয় পেতে বাংলাদেশের প্রয়োজন ১৫৫ রান

৪০ বলে ৫৪ রানে অপরাজিত নবি। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে ৩৩ রান করেন।

টাইগারদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন সাকিব। বাকি বোলারদের সবাই নেন একটি করে উইকেট।

নবির ফিফটি

দৃঢ় ব্যাটিংয়ে পসরা সাজিয়েছিলেন মোহাম্মদ নবি। সতীর্থদের আসা-যাওয়া দেখেও আরেকপ্রান্ত তিনি ভালোভাবেই আগলে রেখে খেলেন। তার ফলও পেয়েছেন, ৩৯ বলে টি-টোয়েন্টির পঞ্চম ফিফটি পেয়ে গেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তিনি খেলেছেন ৬টি চার একটি ছয়ের বাউন্ডারি।

dhakapost

দুই ছয়ের পর ফিরলেন ওমরজাই

সাকিবকে এক ওভারে পরপর দুই ছয় মেরে যেন তৃষ্ণার্ত আফগানদের মুখে পানি দিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। আগের ওভারেই তিনি তাসকিনের এক ওভারেও দুটি ছয় হাঁকিয়েছিলেন। শেষ পর্যন্ত সাকিবের বলেই ক্যাচ দিয়ে ফিরেছেন ওমরজাই।

তবে তার আগে তার ১৭ বলে ৩৩ রানের দারুণ ক্যামিওতে আফগানদের পুঁজিও হয়ে উঠেছে স্বস্তিদায়ক। রশিদ-মুজিবদের শক্তিশালী বোলিংয়ের সামনে তা নিশ্চয়ই তাদের ভালো সমর্থন যোগাবে।

তাসকিনের এক ওভারে ওমরজাইয়ের ২ ছক্কা

তাসকিন বেশ নিয়ন্ত্রিত বলই করছিলেন। ফাঁদে ফেলতে তার দেওয়া শর্ট লেংন্থের বলকে অনায়াসে লেগ অন এবং পেছনে উড়িয়ে মেরেছেন আজমতউল্লাহ ওমরজাই।

এর আগে ১৬ ওভারে একশ রানের কোটা পেরিয়েছে আফগানিস্তান। পরের পঞ্চাশ করতে তাদের লেগেছে ৫২ বল। একপ্রান্ত আগলে রেখে খেলছেন মোহাম্মদ নবি। ৪ চারে ৩১ বলে ৩৮ রানে অপরাজিত অভিজ্ঞ তারকা।

নাজিবউল্লাকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ

মিরাজ আগের ব্যাটারদের চেয়ে কিছুটা ধরে খেলার লক্ষ্যে জুটি বেধেছেন মোহাম্মদ নবি ও নাজিবউল্লাহ। এখন পর্যন্ত এই দুজন সর্বোচ্চ ৩৫ রানের জুটি গড়েছেন। তবে সেই জুটি গলার কাটা হওয়ার আগেই নাজিবউল্লাহকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ। পেছনে খেলতে গিয়ে ব্যাটের কানা লেগে তালুবন্দী হয়েছে উইকেটরক্ষক লিটন দাসের। নাজিব ফিরেছেন ২৩ রান (২৩ বল) করে।

তবে দারুণ এই ক্যাচে উইকেটের সবচেয়ে বেশি কৃতিত্ব লিটনের। প্যাডল সুইপ করে আগের বলে নাজিবউল্লাহ চার মেরেছিলেন। পরের বলে শর্ট ডেলিভারি করেন মিরাজ। সেটি কাট করতে গিয়ে ব্যাটের কানা ছুঁয়ে পায়ে লেগে বল চলে যায় পেছনে। দারুণ রিফ্লেক্সে সামনে ঝাঁপিয়ে সেটি গ্লাভসে নেন লিটন।

এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচ বোলারের মধ্যে মুস্তাফিজ বাদে সবাই উইকেট পেয়েছেন। এই বাঁ-হাতি পেসার উইকেট না পেলেও চলমান ম্যাচে তিনি সবচেয়ে কম খরুচে বাংলাদেশি বোলার। ২ ওভারে তিনি মাত্র ৮ রান দিয়েছেন।

dhakapost

আফগানদের লাগাম টেনে ধরেছেন সাকিব-মুস্তাফিজ

বেশ তাড়াহুড়ো করছিলেন আফগানিস্তানের ব্যাটাররা। দ্রুত উইকেট হারালেও পরবর্তী ব্যাটাররা স্ট্রাইক করে খেলছিলেন। এক সময় ৭-এর ওপরে গড় থাকা দলটি ১১ ওভার শেষে ৬ গড়ে নিয়েছে ৬৬ রান। লাগামটা মূলত টেনে ধরেছেন সাকিব-মুস্তাফিজ। দুই ওভারে ৪ গড়ে ৮ রান দিয়েছেন মুস্তাফিজ। সাকিব তো আরও হিসেবী, ২ ওভারে তিনি দিয়েছেন মাত্র ৭ রান। নিয়েছেন একটি উইকেট।

আক্রমণে এসেই সফল সাকিব

দ্রুতগতিতে রান তোলার লক্ষ্য নিয়ে খেলছিল আফগানিস্তান। পরপর তিন ওভারে উইকেট হারালেও রান তোলায় কোনো কমতি রাখছিল না তারা। শরীফুলের করা শর্ট, ওয়াইড দুই বলেই চার মেরেছেন মোহাম্মদ নবি। এরপর অষ্টম ওভারে আক্রমণে আসেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম বলে ১ রান দিয়ে ডট, পরের বলে ফের সিঙ্গেল দিয়ে চাপে ফেললেন করিম জানাতকে। চাপ কমাতে উড়িয়ে মারতে গিয়ে মিড-অফে নাজমুল হোসেন শান্তর তালুবন্দী হয়েছেন। জানাত ফিরেছেন মাত্র ৩ রান করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৮.১ ওভারে ৪ উইকেটে আফগানদের সংগ্রহ ৫৪ রান।

৩ ওভারে নেই ৩ উইকেট, বিপর্যয়ে আফগানিস্তান

পরপর তিন ওভারে তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান। নাসুম ও তাসকিনের পর এবার আফগান শিবিরে আঘাত হেনেছেন শরীফুল ইসলাম। ৪.৪ ওভারে ৩২ রানে তারা ৩ উইকেট হারিয়েছে।

dhakapost

শরীফুলের শর্ট লেংথের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইব্রাহিম জাদরান। ঠিক আগের বলেই পুল করতে গিয়ে তিনি টপ-এজড হলেও ছক্কা পেয়েছিলেন। আফগানিস্তান এগোতে চাচ্ছে দ্রুতগতিতে, উইকেটও হারাচ্ছে সে গতিতেই। পঞ্চম ওভারে প্রথমবারের মতো এসেই সফল শরীফুলও। জাদরান ফিরেছেন মাত্র ৮ রান (৬ বল) করে।

তাসকিনের ফাঁদে পড়লেন গুরবাজ

dhakapost

শুরু থেকেই আক্রমণাত্মক হতে চাচ্ছিলেন রহমানউল্লাহ গুরবাজ। দুই বল আগেও তিনি তাসকিনের বলে চার হাঁকিয়েছিলেন। পরের বল ডট, তার আগ্রাসী ভঙ্গি দেখেই পরের বলটা স্লোয়ার দেন তাসকিন। আর তাতেই বড় শট খেলতে গিয়েগুরবাজ ধরা পড়লেন বাউন্ডারিতে। দলীয় ২৬ রানেই সফরকারীরা ২ উইকেট হারিয়েছে। শেষ হয়েছে ৪ ওভার।

শুরুতেই নাসুমের শিকার জাজাই

পরপর দুই ওভারে দুটি ছক্কা মেরে আফগান ওপেনাররা টাইগারদের চেপে ধরতে চেয়েছিলেন। সেই মেজাজই কাল হলো তাদের। নাসুম আহমেদের করা তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই আউট হজরুতউল্লাহ জাজাই। দলীয় ১৭ রানেই প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান।

dhakapost

ওভারের প্রথম বলেই হাঁটু বিছিয়ে লেগ-অনে নাসুমকে উড়িয়ে মেরেছিলেন জাজাই। মাঝখানে এক সিরিজ বিরতি দিয়ে তিনি দলে ফিরেছিলেন। তবে থিতু হতে পারেননি তিনি। তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ১০ বলে ৮ রান।

এর আগের ওভারেও দারুণ ক্যাচের সুযোগ তৈরি করেছিলেন তাসকিন। তার বলে অফসাইডে তুলে মেরেছিলেন গুরবাজ। দৌড়ে গিয়ে দারুণ লাফে সেটি লুফেও নেন রনি তালুকদার। কিন্তু তার শরীর মাটি ছুঁতেই তার দুর্দান্ত সেই চেষ্টা বিফলে যায়। সতীর্থরা তার পিঠ চাপড়ে দিলেও তখন ক্যাচ-মিসের আক্ষেপে পুড়ছেন রনি।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।

dhakapost

টস জিতল বাংলাদেশ

টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দলে বিশেষ পরিবর্তন নেই। ওয়ানডে খেললেও স্কোয়াডে থাকা আফিফকে ছাড়াই টাইগাররা ম্যাচ খেলতে নেমেছে।

Views: 368

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
13

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

by admin
October 15, 2026
0
118

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ-মাঘে শীতের প্রকোপ বেশি থাকলেও এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইতে শুরু করেছে শীতের...

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

by admin
October 15, 2026
0
19

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
6

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
146

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন,

ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন,

by admin
October 15, 2026
0
27

ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

      মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

      October 16, 2026
      শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

      শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

      October 15, 2026
      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d