নাটোরের নলডাঙ্গায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোহেল গ্রেফতার।মোঃ রাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার:- নাটোরের নলডাঙ্গায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোহেল(২৭)কে গ্রেফতার করেছে র্যাব-৫. রোজ সোমবার (১০জুলাই ২০২৩) ইং বিকেল ৫ ঘটিকার সময়, ওই সোহেল কে পুঠিয়া ত্রিমোহনীয়া বাজার থেকে গ্রেপ্তার করেছে,সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫ রাজশাহী। র্যাব-৫ বলেন, গোয়েন্দা তথ্যে ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ত্রিমোহনীয়া বাজারস্থ এলাকায় একটি অভিযান পরিচালনা করে নাটোর জেলার নলডাঙ্গা থানার মামলা নং-০৭, তারিখ-০৮/০২/২০২২খ্রিঃ, ধারা-২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৪(ক)। জিআর নং-১৯/২২(নল) এর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মেহেদী হাসান @সোহেল (২৭), পিতা-মোঃ জমিন উদ্দিন, সাং-কৃষ্ণপুর দীঘা, থানা-নলডাঙ্গা, জেলা-নাটোর’কে গ্রেফতার করা হয় । উল্লেখ্য যে, আসামী মোঃ মেহেদী হাসান @সোহেল (২৭) কে নাটোর জেলার নলডাঙ্গা থানার মামলা নং-০৭, তারিখ-০৮/০২/২০২২খ্রিঃ, ধারা-২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৪(ক)। জিআর নং-১৯/২২(নল) এর একজন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত উক্ত মামলায় আসামী মোঃ মেহেদী হাসান @সোহেল (২৭) কে ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড ও ২০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১(এক) মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক মোঃ মেহেদী হাসান @সোহেল (২৭)কে নাটোর জেলার নলডাঙ্গা থানায় হস্থান্তর করা হয়েছে।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








