Tuesday, October 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ১৪, আহত ২৫

admin by admin
October 20, 2026
in বিশেষ সংবাদ, রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ১৪, আহত ২৫
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

নাটোর প্রতিনিধি:
তারিখ ২০ অক্টোবর ২০২৬। নাটোরের বড়াইগ্রামে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ২৫। এক যুগ আগে তথা ১২ বছর আগে ২০ অক্টোবর ২০১৪ তারিখে একই উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৩৮ জন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে যাত্রী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ২০১৪ সালের একই তারিখে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে দূরপাল্লার যাত্রীবাহি কেয়া পরিবহনের সাথে লোকাল যাত্রীবাহি বাস অথৈ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে ৩৮ জন প্রাণ হারায়। স্থানীয়রা মনে করেন মঙ্গলবারের দুর্ঘটনাটি ট্রাকের সাথে না হয়ে অপর যাত্রীবাহি বাসের সাথে ঘটলে মৃত্যুর সংখ্যা ২০১৪ সালের মতোই হতো।
জানা গেছে, বরিশালের বরগুনা থেকে পঞ্চগড়গামী আরপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস মঙ্গলবার ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালু ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৯ জন এবং বিভিন্ন হাসপাতালে আরও ৫ জন সহ মোট ১৪ জনের মৃত্যু হয়। আহত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে কমপক্ষে ২৫ জন। নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত মোট ১৪ জনের মধ্যে ১২ জনের পরিচয় জানিয়েছে পুলিশ। তারা হলেন, রাজশাহী গোদাগাড়ির ফরাদপুরের আব্দুল হাকিমের ছেলে সোহেল রানা (৪০), বাগমারার কনোপাড়া এলাকার বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জের পূর্ব সুবিধখালীর শহিদুল ইসলামের মেয়ে তাসফিয়া (৮), শরিয়তপুরের জাজিরার রামকৃষ্ণপুরের জহিরউদ্দিন মাতব্বরের ছেলে জুয়েল মাতব্বর (৪০), জাজিরার ডুবি সাহাপুর গ্রামের ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার (৩০) একই গ্রামের জাহানউদ্দিন মোল্লার ছেলে শাহ্লাল মোল্লা (৪৬) ও মৃত আরব আলীর ছেলে আব্দুস সামাদ (৭০), কাথুরিয়া গ্রামের রাজ্জাক ব্যাপারীর ছেলে শাহিন ব্যাপারী (৩২), পটুয়াখালীর মির্জাগঞ্জের পূর্ব সুবিধখালীর আজাহার হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম (৪৫), ঝিনাইদহের সদও বড় মান্দারবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে আবুল কালাম (৫৬). নওগাঁর শাপাহার ঘোনটোলা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে রাসেল সেখ (৩৩), ফরিদপুরের সদও বাখোন্দিয়া গ্রামের অমর কুমার জমাদারের ছেলে হিমেশ কুমার জমাদার (৩৫)। বাকি ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেলে ময়না তদন্তে মৃতদেহ কাটা ছেঁড়া করবে এমন ভেবে সেখান থেকে তাদেরকে নিজ বাড়িতে নিযে যায় স্বজনেরা। এ সময় মৃতদের কোন পরিচয় দিতে রাজী হয়নি স্বজনেরা। তবে জানা যায়, তাদের বাড়ি রাজশাহী গোদাগাড়ি এলাকায়। নিহত ১২ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
স্থানীয়রা জানায়, ভোরে বিকট শব্দ পেয়ে সড়কে দৌড়ে এসে দেখি মানুষের আর্তনাদ। পরে নিজেরাই উদ্ধারের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে নিহত ও আহতদের উদ্ধার করে আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। ভয়াবহ এই দুর্ঘটনার উদ্ধার তৎপরতার কারণে কিছু সময় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে মরদেহগুলো উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও ৫ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন।
আহত যাত্রী শরীফুল ইসলাম জানান, কুষ্টিয়ার লালন ফকিরের মাজারের অনুষ্ঠান শেষে আরপি পরিবহনের ওই বাসে ঠাসাঠাসি করে যাত্রী উঠে। যাত্রীদের সাথে ভাড়া নিয়ে কন্ডাক্টর এর কথাকাটাকাটি ও চিৎকার চেঁচামেচিতে চালক বিব্রত হয় এবং চালক বারবার পেছনে তাকাচ্ছিলো। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, আরপি পরিবহনের এই বাসটির ফিটনেস এর মেয়াদ শেষ হয়েছে ১৩ মে ২০২৬ তারিখে এবং রুট পারমিট এর মেয়াদ রয়েছে ১৩ মে ২০২৬ তারিখ। বাসটি কিভাবে সড়কে চলাচল করছিলো তা খতিয়ে দেখা হবে।
ঘটনাস্থলে উপস্থিত নাটোর-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাংবাদিকদের বলেন, নিহতদের পরিবারের জন্য তাৎক্ষণিক জেলা প্রশাসন থেকে পরিবার প্রতি ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিহত প্রতি পরিবারকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া আহতরা যাতে বিনামূল্যে ও বিশেষ যত্নে চিকিৎসা সেবা পায় তার জন্য সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে অন্যরা হলেন, পুলিশ সুপার, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, বিআরটিএ এর সহকারী পরিচালক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক।
উল্লেখ্য, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস চত্বর থেকে নাটোর অভিমুখে, ঢাকা অভিমুখে ও পাবনা অভিমুখে মোট ৪৭ কিলোমিটার হাইওয়ে সড়ক রয়েছে। যার ফলে এই উপজেলায় সড়ক দুর্ঘটনার সংখ্যাও বেশী। বিভিন্ন গনমাধ্যম সুত্রের হিসেবে বিগত ২০০২ থেকে ২০২৬ সাল পর্যন্ত ২৪ বছরে প্রায় ১১২৭ জন মানুষ নিহত হয়েছেন। দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু। মূলতঃ যানবাহনের তুলনায় এই মহাসড়ক সরু। স্থানীয় সচেতন মহল মনে করেন, কৃষি নির্ভর বড়াইগ্রাম উপজেলার উদপাদিত কৃষি পণ্য আনা নেওয়ার জন্য এই সড়কে বিভিন্ন ধরণের স্থানীয় যানবাহন যেমন- তিন চাকার ভ্যান, ভুটভুটি, নসিমন, ট্রলি, অটোরিক্স্রা চলাচল করে। এ সব যানবাহনের কারণে দুর্ঘটনা পড়ে দূরপাল্লার যানবাহন। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ৩২ কিলোমিটারের মধ্যে ২৫টি দুর্ঘটনাপ্রবণ বাঁক রয়েছে। এই সড়কটি সরু। দুটি বড় যান ওভারটেক করবে তেমন উপযুক্ত স্পেস নেই। এই মহাসড়কের পাশে ফিডার সড়ক থাকলেও অতিরিক্ত বাঁক ও সরু সড়ক হওয়ায় এই মহাসড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। অপরদিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর ভায়া বনপাড়া হয়ে রাজাপুর পর্যন্ত দীর্ঘ মহসড়কে কোন ফিডার সড়ক নাই। ফলে স্থানীয় যানবাহনগুলো, মোটরসাইকেল এমনকি বাইসাইকেলও মহাসড়কের উপর দিয়ে চলাচল করে। এই মহাসড়কে ফিডার সড়ক নির্মাণ না করলে এবং উপজেলার পুরো ৪৭ কিলোমিটার মহাসড়কের প্রস্থ না বাড়ালে দুর্ঘটনা কোনভাবেই থামবে না বা কমবে না বলে অভিমত ব্যক্ত করেন স্থানীয়রা।

Views: 28

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল

প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল

by admin
October 20, 2026
0
6

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি আজ ২০ অক্টোবর ২০২৬ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এক...

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ বছর বয়সী আউয়ালের!

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ বছর বয়সী আউয়ালের!

by admin
October 20, 2026
0
2

হলদেগাছীতে মিলল মরদেহ, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জ মর্গে!! এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায়...

প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন

প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন

by admin
October 20, 2026
0
9

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় উঠেই ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২...

বদলগাছীতে ৪শ দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণ

বদলগাছীতে ৪শ দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণ

by admin
October 20, 2026
0
8

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে নওগাঁর বদলগাছীতে ৪শ দরিদ্র ও দুঃস্থ সোনাতন...

বিএনপি মতাদর্শীকে সরিয়ে আওয়ামী মতাদর্শীকে সংযুক্ত

বিএনপি মতাদর্শীকে সরিয়ে আওয়ামী মতাদর্শীকে সংযুক্ত

by admin
October 20, 2026
0
13

রাজশাহী প্রতিনিধিঃ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ে বিএনপি মতাদর্শী নাহিদ আলীকে সরিয়ে আওয়ামী লীগ মতাদর্শী মইনুদ্দিন সরকারকে সংযুক্ত...

পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও

পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও

by admin
October 20, 2026
0
11

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ি কলেজে চারজন ডেমোনেস্ট্রেটর বা প্রদর্শক নিয়োগে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। বাইশ বছর আগের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন October 20, 2026
  • কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত। October 20, 2026
  • আঙ্গিনা পরিষ্কার রাখুন ডেঙ্গু নির্মূল করুন যুবদল নেতা নাজমুল হুূদা। October 20, 2026
  • প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল October 20, 2026
  • ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ বছর বয়সী আউয়ালের! October 20, 2026
  • প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন October 20, 2026
  • যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের October 20, 2026
  • যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকনের সম্মানে শোক সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার ২২ অক্টোবর October 20, 2026
  • আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা বুধবার,২১ অক্টোবর October 20, 2026
  • হকার সংকটের স্থায়ী সমাধান হবে কি ? নাকি হকার উচ্ছেদ অভিযানের আড়ালে নতুন সিন্ডিকেটের হাতবদল ! October 20, 2026
  • বদলগাছীতে ৪শ দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণ October 20, 2026
  • কাটাবাড়ীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান দিদারুল হক October 20, 2026
  • নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ১৪, আহত ২৫ October 20, 2026
  • তিতাসের ভাটেরারচরে রক্তক্ষয়ী সংঘর্ষ: ঘটনাস্থলে অতিরিক্ত এসপি কামরুজ্জামান, কঠোর বিচারের আশ্বাস October 20, 2026
  • নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ –  সবার আগে বাংলাদেশ October 20, 2026
  • ইসলামপুর ছাত্রদলের আলোচনা সভা October 20, 2026
  • বিএনপি মতাদর্শীকে সরিয়ে আওয়ামী মতাদর্শীকে সংযুক্ত October 20, 2026
  • কলাম: প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার October 20, 2026
  • পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও October 20, 2026
  • 💔“পুরুষ কি সত্যিই শুধু শরীর খোঁজে?”💔 October 20, 2026
  • ভাই সাহেব, কী আর বলব… পরিচয় করিয়ে দিই এই আজব সোফি ম্যাডামের সঙ্গে। October 20, 2026
  • কোরবানী দেওয়ার সময় নাকি যদি কোরবানি পশুর প্রতি খুব মায়া হয়, তাহলে সেই কোরবানী সহি হয়, ধ্রুত কবুল হয়! October 20, 2026
  • ইতিহাসের পুনরাবৃত্তি এবং পায়ু পথে যুদ্ধ আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে সারাদেশে October 20, 2026
  • ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে ইসলামপুর প্রেসক্লাবের সংবর্ধনা October 20, 2026
  • রংপুরে প্রথমবার শারদীয় দুর্গাপূজা মÐপ পরিদর্শনে আসছেন আজ প্রধানমন্ত্রী October 20, 2026
  • সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা October 20, 2026
  • চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ October 20, 2026
  • দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি October 20, 2026
  • দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু October 20, 2026
  • পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী October 20, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন

      শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন

      October 20, 2026
      কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত।

      কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত।

      October 20, 2026
      আঙ্গিনা পরিষ্কার রাখুন ডেঙ্গু নির্মূল করুন যুবদল নেতা নাজমুল হুূদা।

      আঙ্গিনা পরিষ্কার রাখুন ডেঙ্গু নির্মূল করুন যুবদল নেতা নাজমুল হুূদা।

      October 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d