https://youtu.be/0IEXPJ7DjYAঅমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকার খোরশেদ আলম ওরফে মিলন(৩৫) নামে এক ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। তার লাশ বড়াইগ্রাম সীমানা সংলগ্ন লালপুরের কদিমচিলান এলাকার রাস্তার পাশে আখের ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহত মিলন বনপাড়া মহিষভাঙ্গা এলাকার ফখরুল আলমের ছেলে। এ ঘটনায় সোমবার দুপুরে ঘটনাস্থলের পাশের গ্রাম ডাঙ্গাপাড়া থেকে সজীব হোসেন (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজী জানান, শনিবার রাত থেকেই মিলন নিখোঁজ ছিলেন। ওই রাতের কোন এক সময় ইজিবাইক ছিনতাই হয় এবং এই হত্যাকান্ড সংঘটিত হয়। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত হত্যাকারীদের আটক করতে পুলিশ সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
#
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







