অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে অভিযান চালিয়ে প্রায় ২০০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। বুধবার বিকেলে এই জালগুলো জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার
আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের আমড়া গোহাইল পালপাড়ার বাসিন্দা অজিত পাল। পেশায়...








