অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর—৪ (বড়াইগ্রাম—গুরুদাসপুর) আসনে এক পৌরসভাতেই এমপি প্রার্থী ৫ জন এবং এর মধ্যে এক মহল্লাতেই ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছেন। জেলার বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লাতেই ৩ জনের বাড়ি। এরা হলেন, আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেনের মা জাহানার বেগম (স্বতন্ত্র), অধ্যাপক আলাউদ্দিন মৃধা (জাতীয় পার্টি) ও রবিউল করিম (জাকের পার্টি)। বনপাড়া পৌরসভার বাসিন্দা অপর দুইজন হলেন বর্তমান সংসদ সদস্য অফিস পাড়ার ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী (আওয়ামীলীগ) ও মৃধাপাড়ার শান্তি রিবেরু (বাংলাদেশ কংগ্রেস পার্টি)।
এই নির্বাচনে এই আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে ৯ জনের বাড়ি বড়াইগ্রামে ও বাকী ২ জনের বাড়ি গুরুদাসপুরে। বড়াইগ্রামের ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের বাড়ি তিন কিলোমিটারের মধ্যে। বড়াইগ্রামের অন্যান্য প্রার্থীরা হলেন, গাজী আবু সায়েম রতন (বিএনএম), সুজন আহম্মেদ (স্বতন্ত্র), আব্দুল খালেক (তৃণমূল বিএনপি) ও সেলিম রেজা (জেপি)। গুরুদাসপুরের দুই প্রার্থী হলেন ৫ বারের নির্বাচিত আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এর ছেলে আসিফ আব্দুল্লাহ বিন শোভন ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ। এই দুই প্রার্থী আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








