পঞ্চগড় : ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দুরীকরণ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।
এতে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা : শুকুরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসার (ভারপ্রাপ্ত) আবুল হাশেমসহ ক্রীড়া সংস্থার সদস্য ও খেলোয়াড়রা অংশ নেন।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুস্ঠান অনুষ্ঠিত হয়।
খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী ও মেডেল তুলেদেন জেলা প্রশাসক।







