মিরসরাই প্রতিনিধি
এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আজিজুর রহমান। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। ৬০ বছর বয়সী এই বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়তাকিয়া মাজার গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সৈদালী পূর্বপাড়া এলাকার কাউ মিয়াজী বাড়ির মৃত বদিউর রহমানের বড় ছেলে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন। তবে তার নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
মায়ানী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য এয়াসিন উল্ল্যাহ বলেন, নিহত আজিজুর রহমান স্থানীয় বড়তাকিয়া বাজারে ইট, পাথর ও সিমেন্টের ব্যবসা করতেন। রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরা হলো না তার। তার ২ টি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় নিহতের জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







