স্টাফ রিপোর্টার:
চলমান বন্যা পরিস্থিতিতে অসহায় বণ্যা কবলিতদের সাহায্যার্থে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ২৪ আগষ্ট শনিবার সকাল থেকেই তারা নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে বন্যার্তদের জন্য অর্থ তহবিল সংগ্রহ করেন। মাত্র কয়েক ঘন্টায় তহবিল সংগ্রহ শেষে উত্তোলিত অর্থ তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিষদের হস্তান্তর করেন। শহরে তহবিল সংগ্রহে
অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটির তাহমিদ,ঢাকা সিটি কলেজের জাহেদুল ইসলাম,নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সুহৃদ,প্রিয়,ফাহিম,সোনারগাঁ ইউনিভার্সিটির ইয়াসা প্রমুখ।
রাষ্ট্রীয় সম্মানে বিদায় নিলেন রণাঙ্গনের বীর আবু সাঈদ মিয়া
আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব গাড়াখোলা গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া (৮৯)...








