মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট উত্তর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শাহিন বেগম (৪৫)। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পালিছড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। স্বামী ও সন্তানদের সঙ্গে দীর্ঘদিন ধরে বড়দারোগারহাট ব্রিকফিল্ড এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন শাহিন।
নিহত শাহিন বেগমের স্বামী জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে আমার স্ত্রী পায়ে হেঁটে মহাসড়কের পূর্বপাশ দিয়ে বড়দারোগারহাট বাজারে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সেটি উদ্ধারের কাজ চলছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...







