Sunday, October 11, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা

নারীর জীবন একার, নারীর জীবন সবার!

admin by admin
March 16, 2023
in নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা, বিশেষ সংবাদ, লাইফস্টাইল
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

লেখিকা : লীনা পারভীন


নারী দিবস আসে নারী দিবস চলেও যায়। প্রতিবার দিবসকে কেন্দ্র করে জাতীয় আন্তর্জাতিকভাবে একটি শ্লোগানও ঠিক করা হয়। ব্যক্তিগতভাবে আমি কোনো দিবসকেন্দ্রিক চিন্তা করার মানুষ না হলেও কর্পোরেট মানসিকতার যুগে দিবস ঘোষণা না করলে আবার মানুষের মনোযোগও পাওয়া যায় না। সবকিছুই কর্পোরেট জগতের লোকাচার হয়ে গেছে। এখানে “কর্পোরেট” শব্দটির ইতিবাচক বা নেতিবাচক দুই অর্থই আছে। নির্ভর করছে দেখার বা বোঝার দৃষ্টিভঙ্গির উপর।

ছোটবেলায় একটা ভাবসম্প্রসারণ পড়েছিলাম,‘পুষ্প আপনার জন্য ফুটেনা’ অর্থাৎ, ফুলের জন্মই হয়েছে অন্যকে আনন্দ দেবার জন্য। অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দেয়াতেই ফুলের সার্থকতা। আর নারী বিষয়ে জন্মের পর থেকেই যা শিখে এসেছি তার শানে নুজুল করলে দাঁড়ায় নারী আপনার জন্য জন্মায়না। অপরের সেবা, সহযোগিতা আর মনোবাঞ্চনা পূরণেই নারী জন্মের সার্থকতা আসে। এই যে অপরের জন্য নিজেকে মহান করতে শিখানো হলো এই শিক্ষাই নারীদেরকে মূলত একলা করে দিয়েছে।

এই মহান হতে গিয়ে নারীরা নিজের ভালোমন্দ, খারাপ লাগা, ভালোলাগা কোন কিছুকেই আর নিজের বলে মনে করেনা। বড় হবার স্তরে যখন কন্যা শিশুরা পিতার জুতাটা এগিয়ে এনে দেয় তখন পরিবারের সদস্যদের মধ্যে একপ্রকারের আত্মতৃপ্তির প্রশ্রয় দেখা যায়। এটাকে দেখা হয় যে তাদের কন্যা পিতার সেবা করতে শিখে গেছে। কিন্তু ঘরের ছেলেটার যে পরবারের কারও ভালো বা মন্দে কিছুই আসে যায় না তখন কিন্তু এটাকে সমস্যা মনে করা হয় না। ছেলেরা একটু উদাসই হয় বলে দায়িত্বহীনতাকে জাস্টিফাই করা হয়।

মেয়েটা বড় হতে থাকে। তাকে ভাইয়ের খোঁজ রাখতে হয়। মায়ের সাথে হাত মিলাতে হয়। বাবার ভালোমন্দ দেখারও এক অদৃশ্য দায় এসে পড়ে। উড়নচন্ডি ভাইটা কখন বাসায় ফিরলো বা বাইরে কাদের সাথে মিশছে সে নিয়ে প্রশ্নের মুখোমুখি করা হয় খুব কম। মেয়েটা যখন সবকিছু করার পরেও শখ করে বন্ধুদের সাথে বেড়াতে যেতে চায় তখনই শুনতে হয় হাজারো প্রশ্ন। মেয়ে মানুষের অত ঢ্যাং ঢ্যাং করতে হয় না। অত ঘোরাফেরার শখ করা আবার কেন?

সেই মেয়েটাই তার শখ আহ্লাদকে চাপতে চাপতে একধরনের ম্রিয়মাণ আত্মাকে নিয়ে বেড়ে উঠে। অনেক পরিবারে আবার বলা হয় বিয়ের পর স্বামীর সাথে বেড়াতে যেও। হাজার বন্ধু পাশে থাকলেও কেবল নারী বলেই সে একা হয়ে যায়। তারপর কী হয়? বিয়ে হয়। বিয়ের পর স্বামীর যদি ইচ্ছা হয় তবেই বেড়াতে যাওয়া যায়।

কেবল স্বামীর ইচ্ছাই যথেষ্ট হয় না। তার পরিবারের সবকিছুকে সামলে তারপরেই কেবল ফুসরত মিলতে পারে। কর্মজীবী নারীদের অবস্থা যেন আরও কঠিন হয়ে পড়ে। অফিস সামলানো মেয়ে ঘরে এসে পারিবারিক দায়িত্ব সামলাতে সামলাতে বিশ্রাম নেয়ার সময়টুকুও বের করতে পারেনা।

এটাও ঠিক যে আমরা আধুনিক হয়েছি। উন্নতও হচ্ছি। কিন্তু সেই আধুনিকতার প্রায় পুরোটাই এসেছে আসবাবপত্র কেন্দ্রিক। গৃহ সজ্জাতে আধুনিকা এলেও গৃহের মানুষগুলোর মগজের কিন্তু ধুলো জমতেই থাকে। তারা এখনও ঘরে বাস করা নারীদেরকে মনে করে জীবিত একজন অনুভূতিহীন মানুষ।

এই বাস্তবতার কি কোন পরিবর্তন আনতে পেরেছে এসব দিবসগুলো? এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই করা উচিত। আমারতো মনে হয় প্রতিবার নারী দিবসের শ্লোগাননির্ভর আনুষ্ঠানিকতা না করে গতবছরের চেয়ে এ বছর কতটুকু আগালাম আমরা সেই বিশ্লেষণ হওয়াও জরুরি। এই অনুশীলনটুকু নারী ও পুরুষের উভয়েরই মগজের দুনিয়ায় কিছু ভাবনা নিয়ে আসবে।

পরিবর্তন একদম হয়নি বা হচ্ছেনা তাও বলা যায় না। তবে সেসব পরিবর্তন বেশিরভাগই হয়েছে কাঠামোবদ্ধ। অর্থাৎ, ছকে বাঁধা তালিকার টিকচিহ্নগুলো হয়তো পূরণ করা যাচ্ছে কিন্তু চিন্তার জগতে এর কতটা কী ঘটছে সে তুলনা আমরা করতে যাইনা। করতে গেলে হয়তো দিবসের আনুষ্ঠানিকতাগুলো বড্ড মেকি হয়ে উঠতেও পারে।

নারীদের অগ্রগতি বলতে যদি বোঝায় নারীরাও আজকাল উবার চালিয়ে সংসার চালাচ্ছে তবে উন্নতি হয়েছে বৈকি। কিন্তু সেই নারীটি কোন অবস্থায় পড়ে উবার চালাতে এলো, এই কাজ করতে গিয়েও তাকে কতটা পারিবারিক বা সামাজিক প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়েছে সেই গল্পগুলো হয়তো এই আগানোটাকে একবাক্যে সার্টিফাই করতে পারবে না।

আমরা এখন বৈশ্বিক অস্থিরতার যুগে বাস করছি। অর্থনৈতিক অস্থিরতা নাড়িয়ে দিয়ে যাচ্ছে গোটা পৃথিবীকে। যেকোনো অস্থিরতায় প্রথম শিকার হয় নারী, শিশু ও বৃদ্ধরা কারণ তারা নির্ভরশীল হয়। ঠিক এমন একটি অস্থির সময়ে নারী দিবসের শ্লোগান ঠিক করা হয়েছে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”- এই শ্লোগানটি হয়তো পশ্চিমা আধুনিক বিশ্বের জন্য ঠিকাছে কিন্তু আমাদের দেশের নারী সমাজ কতটা প্রযুক্তিতে এখনও এগিয়েছে সেটিও একটি প্রশ্ন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে লক্ষ নির্ধারিত হয়েছে।

সেই স্মার্ট বাংলাদেশে যদি আগে স্মার্ট চিন্তার মানুষ তৈরি করা না যায় তাহলে এই ডিজিটাল প্রযুক্তি কেবল ব্যবহারিকই হয়ে থাকবে। প্রযুক্তির এই কল্যাণকে নারীর দুয়ার পর্যন্ত পৌঁছে দিতে অবশ্যই আলাদা কর্মসূচি হাতে নিতে হবে। আর এই কাজটি করার দায়িত্ব আমাদের নারী ও শিশু বিষয়ক যতগুলো কর্তৃপক্ষ আছে তাদের। কিন্তু আফসোস হচ্ছে তারা নিজেরাই কতটা চিন্তা চেতনা বা প্রযুক্তির উদ্ভাবনে আগ্রহী সেটাও প্রশ্নবিদ্ধ বিষয়। আসলে আগে নির্ধারণ করতে হবে নারীর জীবনের উপর অধিকার কার কতটুকু।

লেখিকা : লীনা পারভীন

Post Views: 1,211

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

by admin
October 9, 2026
0
12

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধ টাঙ্গাইলের মধুপুরে মুহূর্তের ঝড়ে কলা ও পেঁপে বাগানের...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

by admin
October 7, 2026
0
241

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জন এবং আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের...

চলতি মাসে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চলতি মাসে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

by admin
October 6, 2026
0
18

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন। মঙ্গলবার (৬ অক্টোবর)...

মুসলিম তরুণীকে নিয়ে হিন্দু যুবক উধাও, ভারতে পাচার হতে পারে মর্মে দিশেহারা পরিবার

মুসলিম তরুণীকে নিয়ে হিন্দু যুবক উধাও, ভারতে পাচার হতে পারে মর্মে দিশেহারা পরিবার

by admin
October 6, 2026
0
133

  মঞ্জুর আলম তালুকদার ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মুসলিম কলেজছাত্রীকে অপহরণ করেছে রমিক চন্দ্র সিংহ (২৩) নামের এক হিন্দু যুবক।...

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

by admin
October 6, 2026
0
10

দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি এবং দেশে আইনের শাসন ও সংবিধানের সুপ্রীমেন্সি প্রতিষ্ঠার দাবিতে বড় ধরনের লংমার্চ শুরু করেছে পাকিস্তান...

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

by admin
October 6, 2026
0
81

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে চলা রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামো ও ক্ষমতার সমীকরণ বদলে দেওয়ার নতুন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার October 11, 2026
  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

      নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

      October 11, 2026
      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      October 9, 2026
      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      October 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d