সুবর্ণচর প্রতিনিধি: পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত বছর সারা দেশে শুধু থানায় ১৮ হাজার ৯৪১টি মামলা হয়েছে। আদালতেও মামলা হয়। নারী নির্যাতনের মামলা নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে, থানায় যত মামলা হয়, তার প্রায় ১০ শতাংশের সমপরিমাণ হয় আদালতে। ফলে ২০২৩ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলার সংখ্যা ২০ হাজারের কম হবে না। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নোয়াখালীর সুবর্ণচর উপজেলাধিন ৩নং চরক্লার্ক ইউনিয়ন শাখা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ বশির আহমেদ বলেন ২০ হাজার মামলা একটি সংখ্যা মাত্র। কিন্তু ভুক্তভোগী নারী, তাঁর সন্তান, তাঁর মা-বাবা, তাঁর স্বজনের কাছে নির্যাতনের ক্ষত উপশমযোগ্য নয়। এছাড়াও তিনি বলেন নির্যাতিত নারীদেরকে বেদনা বয়ে বেড়াতে হয়, বিচারের দীর্ঘ প্রক্রিয়ার ফেরে তাঁদের ভোগান্তি বাড়ে, থেকে যায় আক্ষেপ। একসময় অনেকে বিচারের আশাও ছেড়ে দেন। বশির আহমেদ আরও বলেন নারীর প্রতি সম্মান বৃদ্ধির জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







