হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউঃআজ বুধবার,১লা এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ।৪০তন ফোবানা সম্মেলন উপলক্ষে ।উক্ত সংবাদ সম্মেলনে ফোবানার কেন্দ্রীয় ও স্বাগতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত সংবাদ সম্মেলনে সকল গণমাধ্যমসহ সবার উপস্থিতি কামনায় আমন্ত্রণ জানিয়েছেন ফোবানা সম্মেলনের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী,এক্সিকিউটিভ সেক্রেটারি
দেওয়ান মনিরুজ্জামান এবং হোষ্ট কমিটির কনভেনর নুরুল আমিন বাবু ও সদস্য সচিব মঞ্জুর কাদের ।
৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে হচ্ছে নিউইয়র্কের লংআইল্যান্ডসিটির (এষ্টোরিয়ার) ইভাঞ্জেল ক্রিস্টিয়ান সেন্টারের সুবিশাল মিলনায়তনে।খবর আইবিএননিউজ ।উল্লেখ্য,আগামী সেপ্টেম্বরের ২০২৬ লেবার ডে উইকেন্ড, সেপ্টেম্বর ৪,৫,৬ এই তিন দিন ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে । এবারের সম্মেলনটি বাংলাদেশ রাষ্ট্রের জনক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। এবারের সম্মেলনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। এছাড়া বাংলার আবহমান সংস্কৃতি ও ফোবানার ৪০ বছরের ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরা হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







