Wednesday, October 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

নিউ ইয়র্কে কাজী আজমের বিরুদ্ধে ‘ব্রুকলিন মেলার’ অর্থ আত্মসাতের অভিযোগ

admin by admin
May 18, 2024
in জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের ‘ব্রুকলিন মেলা’ নিয়ে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি অব নিউ ইয়র্কের সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজমের বিরুদ্ধে মেলা অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি অব নিউ ইয়র্ক ও ৬৬ প্রেসিঙ্কট কমিউনিটি কাউন্সিলের নামে এই মেলা থেকে প্রতিবছর ৪০ থেকে ৫০ হাজার ডলার আয় হলেও কোন অর্থ সংগঠনের নামে জমা না দিয়ে সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ১০ বছরেও মেলার কোন আয়-ব্যয়ের কোন হিসাব পাননি সংগঠনের সাধারন সম্পাদক।  এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি অব নিউ ইয়র্কের সাধারন সম্পাদক মাকসুদুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, ২০১৩ সাল থেকে ৬৬ প্রেসিঙ্কট কমিউনিটি কাউন্সিলের নামে তারা একত্রে মেলা করে আসছিলেন। বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি অব নিউ ইয়র্ক নামের এ সংগঠনটি মাকসুদুলের নিজের হাতে গড়া। ২০১৩ সাল থেকে তারা এ মেলা করে আসলেও উক্ত সংগঠনের কোন ব্যাংক একাউন্ট কিংবা কোন হিসাব ছিল না। সভাপতি কাজী আজম তার (সাধারন সম্পাদকের) অজান্তে পরবর্তিতে একটা ব্যাংক একাউন্ট করেন। কিন্তু সংগঠনের সাধারন সম্পাদক হিসেবে মাকসুদুল হক চৌধুরীর নাম ব্যাংক একাউন্টে রাখা তো দুরের কথা বিষয়টি তাকে জানানোর প্রয়োজনও মনে করেননি। ব্যাংক একাউন্ট করার প্রায় ২ বছর পর মাকসুদ জানতে পারেন কাজী আজম নিজের নামে ব্যাংক একাউন্ট করে সংগঠনের নামে লেনদেন করছেন। এই বিষয়ে জানতে চান মাকসুদ, কিন্তু আজম কোন সদুত্তর দিতে পারেন নাই। অনেক বার বলা সত্বেও ব্যাংক একাউন্টে সাধারন সম্পাদকের নামও সংযুক্তও করেননি তিনি। প্রতি বছর ৬৬ প্রেসিঙ্কট কমিউনিটি কাউন্সিলের পারমিট নিয়ে মেলা করে থাকেন। সকল স্পন্সর, স্টল এবং বিভিন্ন লেনদেন সংগঠনের একাউন্টে করে থাকেন তিনি। গত দশ বছরে কোন রকম আয় ব্যায়ের হিসাব দেননি কাজী আজম। অনেক বার অনুরোধ করেও কোন হিসাব পাননি মাকসুদুল চৌধুরী।
মাকসুদ উল্লেখ করে বলেন, ব্রুকলিন মেলা থেকে প্রতি বছর আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার ডলার আয় করে থাকেন। কিন্তু অদ্যাবদি আয়কৃত অর্থের কোন হিসাব সংগঠন বা অন্য কেউ পায়নি। সভাপতির কাছে হিসাব সম্পর্কে জানতে চাইলে আজম বলেন প্রতি বছর প্রিসিন্কট কাউন্সিলকে ৫ হাজার ডলার চাঁদা দিতে হয়। বাকি অর্থ সভাপতি নিজে আনন্দফুর্তি এবং অবকাশ যাপনে খরচ করেন।
২০২৩ সাল থেকে মাকসুদ হিসাবের জন্য সভাপতি আজমকে জোর চাপ দিতে থাকেন। এ বিষয়ে বিভিন্ন মানুষের দ্বারা তাকে অবহিত করা হয়। মাকসুদ বলেন, এভাবে মেলা করলে তিনি প্রতিবাদ করবেন। কোন কথাতেই কাজ হয়নি। চলতি বছরে (২০২৪ সালে) কয়েক মাস আগে থেকে এ মেলা করতে তাকে নিষেধ করেন মাকসুদ। তিনি বলেন যদি মেলা করেন তাহলে সঠিক হিসাব দিতে হবে। তখন তিনি মাকসুদকে বলেন আমি কাউকে হিসাব দিতে বাধ্য নই। এটা আমার মেলা। তখন মাকসুদ বলেন তার সংগঠন দিয়ে মেলা করলে তিনি প্রতিবাদ করবেন।
এ ব্যাপারে আজম মাকসুদকে বলেন একই সংগঠন দিয়ে তিনি মেলা করবেন না। তাহলে মাকসুদের কোন আপত্তি নেই। কিন্তু পরবর্তীতে পোস্টারে দেখা যায় সংগঠনের নাম ঠিক রেখে নিউ ইয়র্কের পরিবর্তে ইউএসএ লিখে সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে ৬৬ প্রেসিঙ্কট কমিউনিটি কাউন্সিলের নাম কোথাও উল্লেখ করেননি। তিনি ভুলে গেছেন ওই সংগঠনও মাকসুদুলের নামে রেজিস্ট্রেশন করা। মাকসুদুল তার সংগঠনকে মানুষের সমালোচনা থেকে বাঁচাতে কমিউনিটি কাউন্সিলের সভাপতি মার্ক কার্টজ-এর সাথে যোগাযোগ করে সংগঠনের কাগজ সরবরাহ করেন। গত মঙ্গলবার(১৪ মে) রাতে কাজী আজম নতুন করে তার ফেসবুকে পোস্টার শেয়ার করেন যেখানে পুরনো সংগঠনের নাম (নিউ ইয়র্ক) ব্যবহার করেছেন। সাধারন সম্পাদক হিসেবে মাকসুদের পরিবর্তে অন্য আরেকজনের নাম ব্যবহার করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শীঘ্রই উক্ত সংগঠনের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করার ঘোষণা দেন। পাশাপাশি মেলাতে মাকসুদুলের সংগঠনের নাম ব্যবহার না করার জন্য অনুরোধও জানান তিনি। অন্যথায় এ বিষয়ে জরুরি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন মাকসুদ।
মাকসুদ বলেন, এবারে যে মেলার আয়োজন করা হয়েছে সেটার অনুমতি ওই সংগঠনের নেই। অনুমতিপত্র রয়েছে ৬৬ প্রেসিঙ্কট কমিউনিটি কাউন্সিলের নামে। যেটার কোষাধ্যক্ষ কাজী আজম। আসলে মেলা প্রেসিঙ্কট কমিউনিটি কাউন্সিলের আর পৃষ্ঠপোষকদের চেক আসে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি নামে। এ বিষয়টিও এক ভিন্ন ধরণের প্রতারণা।
কাজী আজমের কাছে মাকসুদের প্রশ্ন গত দশ বছরে প্রায় ৫ লক্ষ ডলার কোথায় গেল? একটি অলাভজনক সংগঠনের নামে চাঁদা তুলে তা কোন হিসাব দিতে পারছেন না। নিউ ইয়র্কের মানুষের মুখে মুখে কথা আছে কাজী আজম পুলিশের সাথে শখ্যতা গড়ে তুলে তাদের নামেও চাঁদাবাজী করেন আর এসব অর্থ তিনি অনৈতিক কাজে ব্যবহার করে থাকেন বলে অভিযোগ করেন মাকসুদ।
জ্যাকসন হাইটসের বসিন্দা চট্টগ্রাম সমিতির অন্যতম সদস্য আহসান হাবীব বলেন, স্থানীয় পুলিশের সাথে কাজী আজম পুলিশের সাথে শখ্যতা থাকায় পাঁচ বছর আগে চট্টগ্রাম সমিতির একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি এক ব্যক্তিকে দিয়ে একটি মামলা করে বেশ কিছু মানুষকে হয়রানী করেছেন। পরে মামলাটি ভুয়া প্রমাণিত হয়েছে। কারণ ঐ  ব্যক্তি তার পুর্বের আঘাতকে নতুন করে দেখানোর চেষ্টা করেছিলেন। ব্রুকলিন মেলা করে তিনি প্রচুর অর্থ উপার্জন করলেও কোন হিসাব কাউকেই দেননি, এবং ব্যাংক একাউন্ট একাই নিজের নামে করেছেন এ বিষয়টি জানেন বলে উল্লেখ করেন হাবীব।
এ ব্যাপারে সভাপতি কাজী আজমের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমেই মেলার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, খুবই ব্যস্ততার মধ্যে আছি। কথা বলার মতো কোন সময় পাচ্ছি না। মেলা সম্পর্কে যে সব অভিযোগ পেয়েছেন সত্যতা যাচাই করে লিখবেন। এই বাংলাদেশ সোসাইটির জন্য আমার পরিবারের পক্ষ থেকে মানে আমার ভাই মিলিয়ন ডলার খরচ করা লোক আপনি সেটা জানেন। দু’চার দশ টাকার জন্য আমরা কাঙাল না। যে সংগঠনের নামে মেলা করছেন সেটা মাকসুদের নামের তালিকাভুক্ত। এ প্রশ্ন করলে তিনি বলেন এটা আমাদের নামে মানে শাহ নেওয়াজ ভাইয়ের নামে রেজিস্ট্রেশন আছে। বসে সব কাগজপত্র দেখাবেন বলে জানান তিনি।
মেলার আয়োজক সংগঠন বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি অব নিউ ইয়র্ক কার নামে তালিকাভুক্ত রয়েছে জানতে চাইলে চলতি বছরের মেলার আহবায়ক শাহ নেওয়াজ জানান ২০১৯ সাল থেকে ফোবানা সম্মেলন করার জন্য হোটেল বুকিং দিতে গিয়ে তিনি জানতে পারেন তাদের এ সংগঠনটি ইনকর্পোরেটেড করা ছিল না। পরে এটা তার নিজের নাম ও ঠিকানায় ইনকর্পোরেটেড করেন। সেখানে তার নাম ছাড়া আর কারো ছিল না। তিনি উক্ত সংগঠনের সভাপতি। প্রমাণ হিসেবে তিনি একটি কাগজ পাঠিয়েছেন। কিন্তু সেখানে সেবা প্রদানের তারিখ রয়েছে ১২ জুলাই, ২০১৯। রেজিস্টার এজেন্ট হিসেবে তার ঠিকানা উল্লেখ রয়েছে। কারো কোন নাম বা পদ পদবির উল্লেখ নেই। ধারণা করা হচ্ছে শুধু ট্যাক্স ফাইল করার জন্য এ ঠিকানা ব্যবহার করা হয়েছে মাত্র।
বর্তমান সাধারন সম্পাদক এসএম ফেরদৌসের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হয়। ফোনে না পেয়ে ক্ষুদে বার্তায় বিষয়টি জানতে চাওয়া হয়। কিন্তু তিনি কোন উত্তর দেননি।

Views: 248

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
4

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

by admin
October 13, 2026
0
4

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে...

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

by admin
October 13, 2026
0
8

ক্যাম্পাস   চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক...

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

by admin
October 13, 2026
0
16

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

by admin
October 13, 2026
0
24

হুথিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত হওয়ায় এখন পর্যন্ত ঢাকা থেকে ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। এর মধ্যে...

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

by admin
October 13, 2026
0
19

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে রাস্তায় পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি হাতবোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

      স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

      October 14, 2026
      সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

      সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

      October 14, 2026
      পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

      পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

      October 14, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d