Wednesday, October 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

নিউ ইয়র্কে বন্দুক হামলায় সময় কর্মরত ছিলেন না নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল

admin by admin
July 30, 2025
in /প্রবাসী খবর, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

 

ইমা এলিস প্রেস: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ব্যস্ত এলাকা মিডটাউনে এক ভয়াবহ বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম ঘটনার সময় কর্তব্যে কর্মরত ছিলেন না। এ তথ্য জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটনের একটি উঁচু ভবনে সোমবার সন্ধ্যায় একজন বন্দুকধারী লম্বা আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালালে পাঁচজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে চারজন মারা যান। এদের মধ্যে একজন ছিলেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক অফিসার, যিনি সে সময় কর্তব্যে ছিলেন না।

নিহত পুলিশ কর্মকর্তা ছিলেন ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম, যিনি বাংলাদেশ থেকে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন এবং নিউ ইয়র্কে তিন বছর ছয় মাস ধরে পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি যেমন একজন বীর হিসেবে বেঁচেছিলেন, তেমনিভাবেই মারা গেছেন। তিনি জানান, দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন, তাঁর দুটি ছোট ছেলে আছে এবং স্ত্রীর গর্ভে তাঁদের তৃতীয় সন্তান।

পুলিশ জানায়, অভিযুক্ত বন্দুকধারী ছিলেন শেইন তামুরা, যিনি নেভাদার বাসিন্দা। তিনি নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন।

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, আমরা এখনও ঘটনাটির খুঁটিনাটি খতিয়ে দেখছি। আজ রাতে পাঁচজন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন যার একজন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ৪৭তম প্রিসিঙ্কটের অফিসার দিদারুল ইসলাম। মাত্র ৩৬ বছর বয়সে তিনি প্রাণ হারালেন। সোমবার রাত ১০টা ৩০ মিনিট নাগাদ পঞ্চম আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সিসিটিভি ফুটেজে বন্দুকধারীর গুলি চালানোর মুহূর্ত ধারণ

ঘটনাটি ঘটে ব্ল্যাকস্টোন ভবনের লবিতে, যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি ন্যাশনাল ফুটবল লিগের অফিসও রয়েছে।

পুলিশ কমিশনার জেনিফার টিশ বলেন, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে ৯১১ নম্বরে কল আসে যে ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ঠিকানার ভবনের ভেতরে একজন সক্রিয় বন্দুকধারী আছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বন্দুকধারী একটি কালো বিএমডব্লিউ গাড়ি থেকে নেমে ডান হাতে একটি এম৪ রাইফেল নিয়ে ভবনে প্রবেশ করেন।

টিশ বলেন, তিনি ভবনের লবিতে ঢুকে ডানে ঘুরে প্রথমেই এক পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালান। এরপর একটি খুঁটির পেছনে আশ্রয় নেওয়া এক নারীকে গুলি করেন। এরপর তিনি লিফট লবির দিকে এগিয়ে যান এবং নিরাপত্তা ডেস্কের আড়ালে থাকা এক নিরাপত্তা রক্ষীকে গুলি করেন। লবিতে আরও একজন পুরুষ গুলিবিদ্ধ হন।

ফুটেজে দেখা যায়, এক নারীকে তিনি লিফট থেকে নিরাপদে বের হতে দেন, তারপর নিজে লিফটে ওঠেন।

টিশ বলেন, তিনি ৩৩ তলায় ওঠেন এবং হেঁটে হেঁটে গুলি চালাতে থাকেন। ঐ তলায় একজন নিহত হন। তারপর তিনি হলওয়ে ধরে হেঁটে যান এবং নিজেই নিজের বুকে গুলি চালান।

গাড়িটি তল্লাশি করে একটি রাইফেল কেস, একটি রিভলভার ও গুলির খোল পাওয়া যায়। টিশ জানান, এই গাড়িটি ২৬ জুলাই কলোরাডো, ২৭ জুলাই নেব্রাস্কা ও আইওয়া পার হয়ে নিউ জার্সির কলম্বাসে পৌঁছায় বিকেল ৪টা ২৪ মিনিটে।

পুলিশ অফিসার ইসলামের মৃত্যুতে শোক

মেয়র অ্যাডামস বলেন, অফিসার দিদারুল ইসলাম এই শহরের প্রাণের প্রতীক। তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী, যিনি এই শহরকে ভালোবাসতেন,তিনি একজন প্রকৃত নিউ ইয়র্কার।

অ্যাডামস বলেন, প্রত্যেকেই বলেছে, তিনি একজন ধর্মভীরু মানুষ ছিলেন, যিনি ঈশ্বরে বিশ্বাস করতেন। নিহত অন্য তিনজন দুই পুরুষ ও এক নারী এর নাম তৎক্ষণাৎ প্রকাশ করা হয়নি।

অ্যাডামস আরও বলেন, এই দেশের প্রতিটি কোণে বন্দুক সহিংসতা অসংখ্য পরিবারকে ভেঙে দিয়েছে, অসংখ্য প্রতিবেশীকে শোকাহত করেছে। আমরা আমাদের শহরকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, কিন্তু আজ রাতে আমরা যারা নিহত হয়েছেন তাঁদের জন্য শোক জানাই এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করি।

তদন্তে পুলিশ

এনওয়াইপিডি জানায়, বন্দুকধারী একাই হামলা চালান বলে ধারণা করা হচ্ছে, তবে তাঁর উদ্দেশ্য বা কারণ এখনও স্পষ্ট নয়। লাস ভেগাস পুলিশ কর্তৃপক্ষ এনওয়াইপিডিকে জানিয়েছে, শেইন তামুরার একটি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ইতিহাস রয়েছে।

ভবনটি সন্ধ্যা ৭টার দিকে খালি করে ফেলা হয়। ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, অফিসপোশাক পরা লোকজন হাত তুলে ভবন থেকে বেরিয়ে আসছেন।

ঘটনাস্থলের পাশের একটি রেস্টুরেন্টে খাবার নিচ্ছিলেন এমন কিছু ফিনান্স কর্মী হঠাৎ আওয়াজ শুনে ও মানুষ দৌড়াতে দেখে আতঙ্কিত হয়ে ভবনে ফিরে যান।

রেস্টুরেন্টে কর্মী আনা স্মিথ বলেন, এটা ছিল একধরনের গণআতঙ্ক। তাঁরা প্রায় দুই ঘণ্টা ভবনের ভেতরে ছিলেন, এরপর তাঁদের বেরিয়ে যেতে বলা হয়।

ঘটনাটি ঘটেছে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালের উত্তরে এবং সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের এক ব্লক পূর্বে ব্যস্ত মিডটাউন এলাকায়। নগরীর জরুরি ব্যবস্থাপনা বিভাগ ট্রাফিক জ্যাম, সড়ক বন্ধ এবং গণপরিবহন বিঘ্নিত হওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে সাম্প্রতিক দশকের মধ্যে সবচেয়ে কম হত্যাকাণ্ড এবং বন্দুক হামলায় আহতের হার রেকর্ড হয়েছে।

Views: 189

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

by admin
October 14, 2026
0
3

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত গৌরাঙ্গ বিশ্বাস , বিশেষ প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ বেতার...

বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

by admin
October 14, 2026
0
4

বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে...

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

by admin
October 14, 2026
0
11

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে। আর...

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

by admin
October 14, 2026
0
6

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনেও...

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

by admin
October 14, 2026
0
7

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পর সেখানকার রাজনৈতিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে...

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

by admin
October 14, 2026
0
46

বাংলাদেশে একজন আইনজীবীর অবসরের কোনো বয়স নেই। ৯০, ৯৫, ১০০ বছরেও তিনি কোর্ট করতে পারেন। যেখানে শেষের সীমা নেই, সেখানে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

      গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

      October 14, 2026
      কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

      কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

      October 14, 2026
      নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

      নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

      October 14, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d