নিউ ইয়র্ক দমকলের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটিতে গত তিন দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বলে উল্লেখ করেছেন অগ্নিনির্বাপক কর্মিরা। নিহতদের বেশিরভাগেরই ধোঁয়ায় তীব্র নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়েছিল। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ অগ্নিকাণ্ডকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। রবিবার ভবনের কাছে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আধুনিক সময়ে আমরা যে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছি তার মধ্যে এটি একটি হতে চলেছে।’ আনুমানিক ২০০ জন দমকলকর্মী রবিবার সকাল ১১ টার দিকে সিটির ৩৩৩ পূর্ব ১৮১ তম স্ট্রিটে বিল্ডিংটিতে আগুনে নেভানোর জন্য কাজ করেছেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে অহ্নিকান্ডটি ১৯ তলা ভবনের তৃতীয় তলায় ছিল। জানালা দিয়ে আগুনের শিখা বেরিয়ে আসছিল ঐ ভবন থেকে।
রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...






