Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিনোদন

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ

admin by admin
July 25, 2026
in বিনোদন
Reading Time: 1 min read
1 0
A A
0
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

 

নিউ ইয়র্ক: বাংলা চলচ্চিত্রের বরেণ্য ও কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা (Lifetime Achievement Award) প্রদান করতে যাচ্ছে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান, শক্তিশালী অভিনয়শৈলী এবং চলচ্চিত্র শিল্পে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আহমেদ শরীফ একজন অনন্য ব্যক্তিত্ব। ভিলেন, চরিত্রাভিনেতা কিংবা বহুমাত্রিক বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। তাঁর অভিনয়জীবনের অসংখ্য স্মরণীয় চরিত্র বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ জানায়, শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, বাংলা সিনেমার কিংবদন্তিদের আন্তর্জাতিক পরিসরে সম্মানিত করাও এই উৎসবের অন্যতম লক্ষ্য। সেই ধারাবাহিকতায় এবারের আসরে আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে।

আগামী ২ আগস্ট নিউ ইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিতব্য ফেস্টিভ্যালের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ও প্রবাসের চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত থাকবেন।

প্রিয়জন ফিল্মস এবং লেমন ষ্টুডিও যৌথভাবে আয়োজন করেছে এই বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। সার্বিক সহযোগিতায় থাকছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এই তিনটি ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে জুলাই ৩০ থেকে ৩ দিন । এবং সর্বক্ষেত্রে সেরাদের পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য, নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে বাংলাদেশি চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার পাশাপাশি দেশীয় চলচ্চিত্রের গুণী শিল্পীদের সম্মানিত করার উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই সম্মাননা বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য ও গৌরবকে বিশ্বমঞ্চে আরও সুপ্রতিষ্ঠিত করবে।

মূল আয়োজনের পূর্বে  ৩দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে প্রথমদিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ‍্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ও পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’। দ্বিতীয়দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘The Eternal Journey’ এবং পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র মিশুক মনির ‘দেয়ালের দেশ’। তৃতীয়দিন ১ আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র, রাইসুল ইসলাম অনিকের ‘বিশ্বাস করেন ভাই’ ও প্রসূন রহমানের ‘শিকড়’। আর ২ আগস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন। এতে অংশগ্রহণ করতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র তারকারা নিউ ইয়র্কে পাড়ি জমিয়েছেন।

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এটি প্রথম আসর হওয়ায় বিগত ৩ বছরের (২০২৩-২০২৫) সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, গায়ক-গায়িকা ও কলাকুশলীদের মধ্যে মোট ২০টি ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হবে। বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে বিশেষ অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মসকে এবং বাংলাদেশে সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শকদের আবার প্রেক্ষাগৃহমুখী করতে, আধুনিক প্রদর্শনব্যবস্থা চালু করতে এবং দেশীয় চলচ্চিত্রের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় স্টার সিনেপ্লেক্সকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

Post Views: 155

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ //

পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ //

by admin
October 7, 2026
0
59

জোড়া সিনেমা নিয়ে মৌ খান // নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্পের আবহ ধরে রেখে নির্মিত এই রিমেকে তিনি একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তবে মৌ খানের অনুরাগীদের জন্য চমকের এখানেই শেষ নয়; চলতি মাসেই ওয়ান্স মোর হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার আরেকটি নতুন চলচ্চিত্র। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কামরুজ্জামান পরিচালিত সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’। অর্থাৎ, মাত্র কয়েক দিনের ব্যবধানে একই মাসে দুটি ভিন্ন স্বাদের সিনেমা নিয়ে রূপালি পর্দায় নিজের উপস্থিতি ধরে রাখছেন এই অভিনেত্রী। নিজের চরিত্র নিয়ে খোলাসা না করলেও সিনেমাটি আশাবাদী জানিয়ে মৌ বলেন, ‘একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা হলো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে দর্শকদের সামনে উপস্থাপন করা। এই মাসে আমার যে দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক পাচ্ছে, দুটিতেই দর্শকরা আমাকে সম্পূর্ণ ভিন্ন দুটি রূপে দেখতে পাবেন। ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটিতে আমি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে এর গুরুত্ব অনেক। নব্বই দশকের সেই কালজয়ী আবহের সাথে জড়িয়ে থাকতে পারাটাই আমার জন্য অন্যরকম এক ভালো লাগার ছিল। অন্যদিকে, পূজায় মুক্তি পেতে যাওয়া ‘স্নেহের বন্ধন’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের জায়গা। এই সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একই সাথে মায়াবী। এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আশা করি, দুটি চরিত্রই দর্শকদের হৃদয়ে আলাদাভাবে দাগ কেটে যাবে।’ ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ দিয়ে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করা মৌ খান একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণের মিশনে নেমেছেন। বর্তমানে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে থ্রিলার ও অ্যাকশন ঘরানার ‘শিকারি’ শিরোনামের ওয়েব ফিল্ম। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এছাড়াও জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটি রয়েছে নির্মাণাধীন।

প্রীতম-শেহতাজের ১০ বছরের সংসার ভাঙার কারণ জানা গেল

প্রীতম-শেহতাজের ১০ বছরের সংসার ভাঙার কারণ জানা গেল

by admin
October 5, 2026
0
834

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা। রোববার (৪ অক্টোবর)...

একটা লোক হার্ট এ্যাটাকে মারা গেলেন, তাঁর জন্যও নাকি ডাক্তারের নামে মামলা হয়েছে!

একটা লোক হার্ট এ্যাটাকে মারা গেলেন, তাঁর জন্যও নাকি ডাক্তারের নামে মামলা হয়েছে!

by admin
September 30, 2026
0
139

মান্নার মৃত্যুটার ফুল ফলোআপ ছিল আমার কাছে। কারণ, মান্না আমার প্রিয় নায়ক ছিলেন। বুকে ব্যাথা অনুভব করে মান্না নিজে গাড়ি...

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

by admin
September 28, 2026
0
13

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রে‌ছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (২৮ সেপ্টেম্বর) দূতাবাসের...

অভিনয় ছেড়ে ধনকুবেরকে বিয়ে করে ৪৮ হাজার কোটির মালিক গায়ত্রী

অভিনয় ছেড়ে ধনকুবেরকে বিয়ে করে ৪৮ হাজার কোটির মালিক গায়ত্রী

by admin
September 26, 2026
0
83

বলিউডে অভিনয়জীবনের পরিধি অনেকের খুব একটা দীর্ঘ হয় না। কেউ দীর্ঘ সময় ক্যামেরা ও রূপালি আলো আঁকড়ে থাকেন, আবার কেউ...

আর্যভট্টের কথা তো জানেন? আর্যভট্টের একটা বিষয় আমার কাছে বিস্ময়কর লাগে।

আর্যভট্টের কথা তো জানেন? আর্যভট্টের একটা বিষয় আমার কাছে বিস্ময়কর লাগে।

by admin
September 26, 2026
0
160

আর্যভট্টের কথা তো জানেন? আর্যভট্টের একটা বিষয় আমার কাছে বিস্ময়কর লাগে। বিস্ময়কর বললে কম বলা হয়- অতি বিস্ময়কর বলতে হয়ে।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত October 12, 2026
  • ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ October 12, 2026
  • সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে October 12, 2026
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী October 12, 2026
  • হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক October 12, 2026
  • দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী October 12, 2026
  • ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ October 12, 2026
  • সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮ October 12, 2026
  • সাংবাদিক আবু সালেহ আকন ও আবু সায়েম আকন’র বাবার ৮ম মৃত্যুবার্ষিকী October 12, 2026
  • সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 12, 2026
  • সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই October 12, 2026
  • সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান October 12, 2026
  • এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার October 12, 2026
  • মাদ্রাসায় পড়াশোনা শেষে ছাদের ওপর মিশ্র খামার, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মাহমুদুল্লাহ October 12, 2026
  • গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও একজন October 12, 2026
  • ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক -২ October 12, 2026
  • সুনামগঞ্জ জেলার ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তার মাঠে পুলিশ October 12, 2026
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন October 12, 2026
  • রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। October 12, 2026
  • সাঘাটায় পরিত্যক্ত ইটভাটায় নিয়ে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ October 12, 2026
  • সরিষাবাড়িতেে ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপার ভাইজাদের প্রশিক্ষণ সমাপ্ত October 12, 2026
  • নকলায় দলিল লেখক সমিতির কমিটি গঠন: সভাপতি আলাল, সম্পাদক হাসমত October 12, 2026
  • ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসালো মেয়ের বাবা October 12, 2026
  • চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল October 12, 2026
  • নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান: October 12, 2026
  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র October 12, 2026
  • খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার October 12, 2026
  • মানব পাচার হতে ফিরে আসা সারভাইভারে ব্যবসায়ী পণ্য-সামগ্রী বিতরণ October 12, 2026
  • রনি ইকরামূলের নেতৃত্বে রূপদিয়া নরেন্দ্রপুরে নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার, চাঁদা দাবিসহ নানা অপকর্ম October 12, 2026
  • বদলকোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী-উজ্জ্বল সুমন পাটোয়ারী October 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত

      ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত

      October 12, 2026
      ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

      ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

      October 12, 2026
      সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

      সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

      October 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d