বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রে বসবাসকারী কাগজপত্রহীন অভিবাসীদের স্বাস্থ্যসেবার জন্য ৩৪৫ মিলিয়ন ডলার বিল নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে উত্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ। ‘কাভারেজ ফর অল’ নামে এ বিলটি সিটি কাউন্সিলে পাস হলে ১ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। তারা পাবে কোয়ালিটি হেলথ কেয়ার। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
প্রস্তাবিত এই বিলে তার সাথে রয়েছেন কাউন্সিল মেম্বার ফ্রানসিসকো মেশন এব্রু ও লিন স্যুলম্যান। সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার এই বিলকে স্বাগত জানিয়েছেন। সিটি কাউন্সিল হেলথ কমিটির চেয়াম্যান বলেছেন, সবার জন্য স্বাস্থের এই বিল তৈরিতে আমি আনন্দিত। এতে ইমিগ্রেশন স্ট্যাটাসকে বাদ দেয়া হয়েছে। ফলে কাগজপত্রহীন লাখো ইমিগ্র্যান্ট স্বাস্থ্য সেবা পাবেন।
রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...







