Friday, October 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নিউ ইয়র্কে পাতাল ট্রেনের প্ল্যাটফর্মে ধাক্কাধাক্কির কারণে কমেছে যাত্রীসংখ্যা 

ওমিক্রন ভাইরাসের সংক্রমণ হ্রাস পেলে দূর হয়ে যাবে।

admin by admin
January 23, 2022
in বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির পাতাল রেলওয়ের প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীদের ওপর ধাক্কাধাক্কির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ফলে পাতাল ট্রেনের যাত্রীদের চলাচল বিপজ্জনক হয়ে পড়ছে। গত শনিবার সাবওয়ের টাইমস স্কোয়ার স্টেশনে চল্লিশ বছর বয়সী এক নারীকে ট্রেন আসার ঠিক পূর্ব মুহূর্তে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ট্র্যাকে ফেলে দেওয়ার ফলে তার মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে তুলকালাম কান্ড শুরু হয়েছে। অপরদিকে যাত্রীসংখ্যা কমে যাওয়ার কারণে অস্তিত্বের সংকটে পড়েছে সাবওয়ে। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
সিটির সদ্য দায়িত্ব গ্রহণকারী মেয়র এরিক অ্যাডামস তার পূর্বসূরী মেয়রদের মতই কোন ঘটনা ঘটার পর জননিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয়ভাবে প্রযোজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, একটি কনসালটিং প্রতিষ্ঠান ‘ডেলোইট’ এর কর্মি মিশেল অ্যালিসা (৪০) গত শনিবার টাইমস স্কোয়ার স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করার সময় ট্রেন আসার পূর্ব মুহূর্তে এক ব্যক্তি তাকে জোরে ধাক্কা দেয় এবং তিনি নিচে ট্র্যাকে পড়ে গেলে ট্রেনটি তাকে পিষ্ট করে। ঘটনার জন্য সন্দেহভাজন একষট্টি বছর বয়স্ক সাইমন মার্শালকে পুলিশ গ্রেফতার করার পর আদালতে তুলেছে। বিচারক অভিযুক্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শনিবারের সাবওয়ের ঘটনা সাবওয়ে ব্যবহারকারী সিটিবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। সিটি মেয়র এরিক অ্যাডামস গত মঙ্গলবার টাইমস স্কোয়ারে আয়োজিত এক সমাবেশে সাবওয়ে ব্যবহারকারী নিউ ইয়র্কারদের সতর্কতার সঙ্গে চলাফেরার আহবান জানিয়ে বলেছেন যে, উদ্ভুত পরিস্থিতিতে এমনকি তিনি নিজেও সাবওয়ে ব্যবহার করতে নিরাপদ বোধ করেন না।
তিনি বলেছেন যে, তিনি তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সাবওয়ে ব্যবহার করেন এবং তিনি মোটেও নিরাপদ বোধ করেননি। তিনি সর্বত্র হোমলেদের দেখেছেন, বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষ্য করেছেন। তিনি বলেন, অপরাধের সমস্যা মোকাবিলার পাশাপাশি আমাদের অনুভব করতে হবে যে সিটিবাসী নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। আমরা অবশ্যই অপরাধ হ্রাসে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো এবং নিউইয়র্কারদের জন্য সাবওয়ে সিস্টেমকে নিরাপদ করবো।
প্রত্যক্ষদর্শীদের একজন পুলিশকে বলেছেন যে লোকটি ধাক্কা দিয়েছে তিনি একজন হোমলেস এবং মানসিক সমস্যাগ্রস্থ। করোনা পরিস্থিতিতে সিটির অর্থনৈতিক পুনরুদ্ধার কাজে যথেষ্ট বিঘ্ন ঘটছে এবং এখন পর্যন্ত অর্থনীতি আগের পর্যায়ে আসেনি। এখনো বহু মানুষ কর্মহীন এবং সরকারি সহায়তা দান বন্ধ করা হয়েছে। সেজন্য গত কয়েক মাস ধরেই এরিক অ্যাডামস এবং অনেক প্রতিষ্ঠানের নির্বাহীরা বলে আসছিলেন যে অপরাধ সংঘটন এবং অপরাধের শিকার হওয়ার ভয় অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।
সেক্ষেত্রে ম্যানহাটান মিডটাউনের বাণিজ্য ও বিনোদন কেন্দ্রের হৃদপিন্ডে ট্রেনের নিচে ফেলে হত্যা করার মত ন্যাক্কারজনক অপরাধ পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলেছে। কর্তৃপক্ষ কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে অফিসগুলো খুলতে এবং বিনোদন কেন্দ্রে প্রাণ সঞ্চার করতে আরো দীর্ঘ সময় লেগে যাবে।
অনেকে বলছেন যে নতুন মেয়রের জন্য সিটির অপরাধ নিয়ন্ত্রণ করে সিটিকে নিরাপদ করে তোলাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সিটির ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট সংগঠন ‘পার্টনারশিপ ফর নিউইয়র্ক সিটি’র প্রধান ক্যাথরিন ওয়াইল্ড বলেছেন, মেয়র হওয়ার আগে তিনি সিটিকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করা বাস্তব জীবনে কঠিন হলেও সিটিবাসীর অবাধে চলাফেরার ন্যূনতম নিরাপত্তা বিধান করতে হবে।
সিটিবাসী তাকে নির্বাচিত করেছে তাকে বিশ্বাস করে এবং এখন তাকে তার নীতি নির্ধারক ও নীতি কার্যকর করার জন্য দায়িত্বশীলদের সঙ্গে নিয়ে এগুতে হবে। কারণ অপরাধ এখনই ঠেকানো না হলে অপরাধীরা আস্কারা পেয়ে যাবে। সিটি মেয়র দায়িত্ব গ্রহণের পর আরো বেশ কটি মারাত্মক অপরাধ সংঘটিত হয়েছে, যার মধ্যে একটি ইস্ট হারলেমে বার্গার কিং এ কর্মরত ১৯ বছর বয়সী এক তরুণীকে গুলি করে হত্যা এবং কর্তব্য পালন শেষে গাড়িতে ঘুমিয়ে থাকা এক পুলিশ অফিসারকে গুলি করা।
অপরাধ দমনে মেয়র বরাবর যে পদ্ধতির কথা বলে এসেছেন তার মধ্যে রয়েছে পুলিশের সম্প্রসারিত ভূমিকা পালন। ম্যানহাটান ডিষ্ট্রিক্ট এটর্নি অ্যালভিন ব্র্যাগ বলেছেন যে পুলিশের উচিত ছোটখাট অপরাধে গ্রেফতারকৃতদের কারাগারে দীর্ঘ সময় আটকে না রেখে মারাত্মক অপরাধীদের আটকে রাখার জন্য অনুরূপ মামলা দায়ের করা। এমনকি তিনি নগন্য অপরাধের কারণে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের বন্ধ করতে পরামর্শ দিয়েছেন। মেয়র অ্যাডামস আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট অপরাধ মোকাবিলার জন্য সাদা পোশাকে পুলিশ নিয়োগে সংষ্কার আনার বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
গত সোমবর এক সাক্ষাৎকারে মেয়র বলেছেন, আমাদের সিটির অর্থনৈতিক পুনরুদ্ধার নির্ভর করে জননিরাপত্তা ও সাবওয়ে সিস্টেমের ওপর। আমরা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গ্রহণ এবং মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছে এমন ব্যক্তিদের সহায়তা করার মাধ্যমে অপরাধ প্রবণতা হ্রাসে ভূমিকা রাখতে পারি। ‘আমি চাই সিটিবাসী কম অপরাধের মুখোমুখি হোক এবং সিটি যে নিরাপদ সেই ধারণা পোষণ করুক। তিনি দাবী করেছেন যে যুক্তরাষ্ট্রের বিগত দশকগুলোর তুলনায় নিউইয়র্ক সিটিতে অপরাধ হার এখন কম। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ ঘটার পর থেকে কিছুদিন অপরাধ প্রবণতা কমে থাকলেও তা আবারও বৃদ্ধি পেয়েছে। অপরাধের যে ভীতি তা বিদ্যমান, এ অবস্থায় আমাদের ব্যবস্থা নিরাপদ নয় এমন ধারণার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। মেয়র অ্যাডামসের দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহেই স্টেট গভর্নর ক্যাথি হকুল বলেছেন যে তারা সাবওয়ে সিস্টেমে পুলিশে নিয়মিত টহল ও অনুসন্ধান চালানোর পরিকল্পনা করছেন এবং হোমলেসদের সমস্যা সমাধানেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন।
এদিকে, সকালে কর্মস্থলে গমণ এবং বিকেলে কর্মস্থল থেকে ফেরার সময়, যাকে পিক আওয়ার বলা হয়, সেই সময়ে নিউইয়র্ক সাবওয়ের ট্রেনগুলোতে এখন আর প্রথম স্টেশন থেকে শেষ স্টেশন পর্যন্ত যাত্রীদের অধিকাংশকে দাঁড়িয়ে থাকতে হয় না। পিক আওয়ারেও অফ-পিক আওয়ারের মতোই যে কোন স্টেশন থেকে উঠলেই বসার জায়গায় পাওয়া যায়।
দু’চার জন যাত্রী দাঁড়িয়েও থাকে, কিন্তু তা আসন ঘাটতির কারণে নয়, বরং ঘেষাঘেষি করে বসলে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ভয়ের কারণে। সাবওয়ের বেশ কিছু লাইনে ট্রেন সংখ্যা কমানো হয়েছে, কিন্তু তাতেও অবশিষ্ট ট্রেনগুলো যাত্রীপূর্ণ থাকে না। তাছাড়া যাত্রী স্বল্পতার কারণে সাম্প্রতিককালে চলন্ত ট্রেনে বেশ কিছু অপরাধ সংঘটিত হয়েছে। ফলে সাধারণ যাত্রীদের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি হয়েছে সাবওয়ে ব্যবহারের ক্ষেত্রে। বলা যায় দেশের বৃহত্তর পরিবহনকে অধিকাংশ যাত্রী কার্যত পরিহার করেছে। বাড়ি থেকে কাজ করার সুবিধা এর একটি কারণ। কিন্তু নিম্ন আয়ের লোকজন, যাদের সশরীরে কর্মক্ষেত্রে হাজির হতে হয়, এখন মূলত তারাই সাবওয়ে ব্যবহার করে।
২০০০ সালের মার্চের ২১ মাস পর গত নভেম্বরে সাবওয়ের যাত্রীসংখ্যা ৫৬ শতাংশে পৌছে বলে মেট্টোপলিটান ট্রানজিট অথরিটি-এমটিএ’র পরিসংখ্যানে দেখা যায়। কিন্তু ওমিক্রনের বিস্তারে তা আরো হ্রাস পেয়েছে এবং এ বছরের শুরুতে যাত্রী সংখ্যা মহামারী পূর্ব অবস্থার চেয়ে কমে ৪০ শতাংশে নেমে এসেছে।
ওয়াল স্ট্রিট স্টেশনের হিসাব থেকে দেখা যায় যে করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার আগে ওয়াল স্ট্রিট স্টেশন থেকে প্রতিদিন গড়ে ২৪ হাজার যাত্রী ট্রেনে ওঠতো, গত নভেম্বরে তা নয় হাজারে নেমে এসেছে, যা ২০১৯ এর তুলনায় ৩৭.৫ শতাংশ হ্রাস। দৈনিক যাত্রী সংখ্যা দ্রুত বৃদ্ধি না পেলে সিটির সাবওয়ে ব্যবস্থা চরম সংকটের মধ্যে পড়বে এবং আরো অধিক সংখ্যক সার্ভিস হ্রাস করার প্রয়োজন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মাসে এমটিএ’র অর্থনৈতিক পরিকল্পনায় দেখানো হয়েছে যে সাবওয়ে ব্যবহারকারী যাত্রীসংখ্যা চলমান অবস্থায় থাকলে ২০২৫ সালে গিয়েও যাত্রীসংখ্যা ২০১৯ সালের যাত্রী সংখ্যার চেয়ে ২২৩ মিলিয়ন যাত্রী কম থাকবে, যা বার্ষিক ১৩ শতাংশ হ্রাস। তবে কর্তৃপক্ষ আশা করছেন যে সাম্প্রতিক যে যাত্রী ঘাটতি তা ওমিক্রন ভাইরাসের সংক্রমণ হ্রাস পেলে দূর হয়ে যাবে।

Views: 331

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী

প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী

by admin
October 23, 2026
0
9

জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত টোকিও সফরের ঠিক আগমুহূর্তে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সরকার। জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত থাকার...

আমিরাত” মিলিপোল কাতার আন্তর্জাতিক সম্মেলন’এর ১৬তম সংস্করণ।

আমিরাত” মিলিপোল কাতার আন্তর্জাতিক সম্মেলন’এর ১৬তম সংস্করণ।

by admin
October 23, 2026
0
12

  আরব আমিরাতে প্রতিনিধি কাতারে শুরু হয়েছে ‘মিলিপোল কাতার ২০২৬’ (স্বদেশ নিরাপত্তা ও সুরক্ষার বৈশ্বিক প্রদর্শনী) এবং ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও...

ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন

by admin
October 23, 2026
0
15

ঋণ মানুষের জীবনের এক কঠিন বাস্তবতা। কখনো অভাব-অনটন, কখনো পারিবারিক প্রয়োজন, আবার কখনো ব্যবসায়িক ক্ষতির কারণে মানুষ ঋণের বোঝায় জর্জরিত...

বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

by admin
October 23, 2026
0
35

বিশিষ্ট তাবেয়ি সাবিত (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস (রা.) বলেছেন,  একবার মহানবী (সা.) আমার কাছে আসলেন, তখন আমি সমবয়সী...

হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা

হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা

by admin
October 23, 2026
0
38

♦️আমি ব্যক্তিগত ভাবে হিন্দুদের পুজোর মধ্যে যাওয়াকে একদম পছন্দ করিনা এবং কখনো যাবোনা। তবে হ্যা চার্চে অনেকবার গেছি ক্রিস্টমাসের প্রোগ্রামে।...

চট্টগ্রামের দুর্গাপূজায় মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ’

চট্টগ্রামের দুর্গাপূজায় মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ’

by admin
October 23, 2026
0
51

  এনামুল হক রাশেদী, চট্টগ্রাম "চিত্রনায়ক দেবের ‘ভজগৌরাঙ্গের নাম রে’ গানের তালে সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছ্বাস তাকে মুগ্ধ করেছে। আগামীবার এ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী October 23, 2026
  • মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ October 23, 2026
  • শাল্লায় একই পরিবারে তিন প্রতিবন্ধী সন্তানদের নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছেন পিতামাতা October 23, 2026
  • ভয়েস লাগিয়ে দিবেন স্যার ​প্রবাসীর অনুপস্থিতিতে প্রতারণা ও ব্ল্যাকমেইল: স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচারের দাবি October 23, 2026
  • ছেলের বাসায় যাওয়া হলো না মমতাময়ী মায়ের ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু October 23, 2026
  • আমিরাত” মিলিপোল কাতার আন্তর্জাতিক সম্মেলন’এর ১৬তম সংস্করণ। October 23, 2026
  • বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী October 23, 2026
  • ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল October 23, 2026
  • শ্রীপুরে শান্তির বাগ জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন যুবদল নেতা আবু তাহের প্রধান October 23, 2026
  • পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ October 23, 2026
  • গাজীপুরে গাড়িচাপায় এসআইসহ নিহত ২ October 23, 2026
  • চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত October 23, 2026
  • ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ১ October 23, 2026
  • অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু October 23, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারিদের ফেলে যাওয়া মাংস-চামড়া-মাথা-পা জব্দ October 23, 2026
  • মোরেলগঞ্জে আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ২৫ লাখ টাকা October 23, 2026
  • দুমকিতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ১: ৯৯৯-এ কলে রক্ষা, থানায় অভিযোগ October 23, 2026
  • জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন October 23, 2026
  • ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস October 23, 2026
  • সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন October 23, 2026
  • ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন October 23, 2026
  • বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.) October 23, 2026
  • আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে। October 23, 2026
  • কোথাও কেউ ভালো না৷ যারা ভাব্বেন সামরিক বাহিনীর লোকজন ভালো৷ তাদের জন্য উক্ত রিপোর্ট 🐸🌚 October 23, 2026
  • দৌলতদিয়া পতিতা-দের কাছে যারা যায়, তাদের কে কোথায় কবর দেওয়া হয়?? October 23, 2026
  • একজন মেয়ের সঙ্গে কতবার মিলন করার পর মেয়েটি গর্ভবতী হয়? October 23, 2026
  • অর্ধনগ্না হেনরোচরাও মাসে বহুলাখ টাকা খরচ করে : October 23, 2026
  • হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা October 23, 2026
  • সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর October 23, 2026
  • নিউইয়র্কের বাফেলোতে আইসের অভিযানে গ্রেফতার সাংস্কৃতিক সংগঠক এনাম October 23, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী

      প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী

      October 23, 2026
      মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

      মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

      October 23, 2026
      শাল্লায় একই পরিবারে তিন প্রতিবন্ধী সন্তানদের নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছেন পিতামাতা

      শাল্লায় একই পরিবারে তিন প্রতিবন্ধী সন্তানদের নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছেন পিতামাতা

      October 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d