ক্যাম্পাস প্রতিবেদক
সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে আজ ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট’ সিজন-১০ এর ক্যাম্পাস ডে কম্পিটিশন। টেক্সটাইল টুডে আয়োজিত এবং নিটার সায়েন্স সোসাইটির ইমপ্লিমেন্টেশন পার্টনারশিপে এই প্রতিযোগিতাটি দুপুর ১:৩০টায় নিটার কনফারেন্স রুমে শুরু হয়।
এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় ছিল— “Prove yourself in taking the lead to integrate ‘Innovativeness’ as
next big
‘Competitiveness’ for you and the industry.”
অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নিটারের পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটল স্টার স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান মো: খোরশেদ আলম। অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ ও ইন্ডাস্ট্রি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন:মোহাম্মদ আমির হামজা, ম্যানেজার (টেকনিক্যাল সেলস), ট্রান্সফার কেমিক্যালস বাংলাদেশ কোং লিমিটেড।শাহরুক খালেদ, সিনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল সার্ভিসেস), কোটস বাংলাদেশ লিমিটেড।টেক্সটাইল টুডে ইনোভেশন হাব এর পক্ষ থেকে ছিলেন- রাহবার হোসেন, এজিএম, টেক্সটাইল টুডে ইনোভেশন হাব, এনামুল হাফিজ লতিফি, চিফ রিসার্চ অফিসার, টেক্সটাইল টুডে।নাজমুস সাকিব, ম্যানেজিং এডিটর, টেক্সস্পেস টুডে এবং আশরাফুল ইসলাম, সিনেমাটোগ্রাফার, টেক্সটাইল টুডে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিটার সায়েন্স সোসাইটি এর ভাইস প্রেসিডেন্ট (রিসার্চ) লাবিবা সালওয়া ইসলাম এবং সাধারণ সদস্য অদ্রি সরকার। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর স্বাগত বক্তব্য ও অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। বক্তারা শিক্ষার্থীদের ইনোভেশন এবং বাস্তবমুখী সমস্যা সমাধানের মাধ্যমে আগামীর ইন্ডাস্ট্রি লিডার হওয়ার আহ্বান জানান। টেক্সটাইল ট্যালেন্ট হান্ট, সিজন-১০ নিয়েও বিশদভাবে ধারণা দেন তাঁরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত হয় মূল প্রতিযোগিতামূলক অংশ ‘বহুনির্বাচনী প্রশ্ন পরীক্ষা’, যা টেক্সটাইল ট্যালেন্ট হান্ট এর ওয়েবসাইটে অনুষ্ঠিত হয় এবং নাজমুস সাকিব পরীক্ষাটি পরিচালনা করেন।
নিটার ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উদ্ভাবনী চিন্তার বহিঃপ্রকাশে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।







