মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে জোরারগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে বারইয়ারহাট পৌরবাজারের ট্রাফিক মোড়ে আয়োজিত সমাবেশ জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদীর সভাপতিত্বে এবং জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী মাঈন উদ্দিন ও বায়তুল মাল সম্পাদক আব্দুল গফুরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এ্যাসিসট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা মো. শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা বেকারদের বেকার ভাতা দেবো না। আমরা বেকারদেরকে বিভিন্ন ট্রেনিংও প্রশিক্ষন দিয়ে তাদের দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা দুর্নীতিকে না বলবো, আপনারা যদি ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রীর জায়গায় পৌঁছে দিতে পারেন বাংলাদেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করা হবে কারণ বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। আমরা ফ্যাসিবাদকে না বলবো, ফ্যাসিবাদকে আমরা লালকার্ড দেখাবো। ভারতের দাদাগিরি বাংলাদেশের উপর আর আমরা হতে দেবো না। আজকে তরুণরা ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মাটিতে আমরা আর আধিপত্যবাদের জায়গা দিবো না। বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাল্লাহ। বেকারত্বের বিরুদ্ধে জামায়াতে ইসলামের জিরো টলারেন্স থাকবে।’
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ছাইফুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মো. নুরের নবী, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইউসুফ বিন আবু বকর, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, নায়েবে আমীর মাওলানা মুখতার আহমেদ, এনসিপি মিরসরাই উপজেলার আহবায়ক অধ্যাপক আশরাফ উদ্দিন, খেলাফত মজলিস মিরসরাই উপজেলার সেক্রেটারি মাওলানা মফিজ উল্ল্যাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান। এসময় আরো বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন আমীর ও শূরা সদস্যবৃন্দ। সমাবেশ শেষে গণমিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে রামগড় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







