আগামী জাতীয সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তিনটি সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নিবেন।
বেগম খালেদা জিয়া দিনাজপুর -৩, বগুড়া ৭ এবং ফেনি-৩ আসন থেকে নির্বাচন করবেন।
সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।







