বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিষয়ে দেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকাতে হবে।
বুধবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যায়, এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, এ ঘটনায় যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তারেক রহমানের সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে আগাম সচেতনতা ও কার্যকর উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতি অনেকাংশে মোকাবিলা করা সম্ভব বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে, যেন ডেঙ্গুর প্রজননস্থল তৈরি না হয়।রাজনৈতিক খবর পড়ুন
রিজভী আরও জানান, আগে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকা নেওয়া হলেও বর্তমানে তা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।









