Sunday, November 8, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

নীলফামারীতে দুর্নীতির অভিযোগে বদলি আলমগীর হোসেন: জমি-ভবন-গাড়ির অর্থের উৎস নিয়ে তোলপাড়

admin by admin
May 14, 2026
in অপরাধ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter
নিজস্ব প্রতিবেদক: নীলফামারী সদর  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের  প্রশাসক মোঃ আলমগীর হোসেনকে সিলেটের কানাইঘাট উপজেলায় বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের একের পর এক অভিযোগ ওঠার মধ্যেই এ বদলির আদেশ জারি হওয়ায় এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-১ শাখা থেকে মঙ্গলবার (১২ মে ২০২৬) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের স্মারক নম্বর ৩৪.০০.০০০০.০০০.৫২.০০০.১৮.২২১। এতে বলা হয়, মোঃ আলমগীর হোসেনকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সদর, নীলফামারী থেকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কানাইঘাটক, সিলেটে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তাঁকে আগামী ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তাঁকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Release) হিসেবে গণ্য করা হবে। ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ মে ২০২৬ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ। এর আগে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কমিশন বাণিজ্য, ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ, ভিজিএফ ও ভিডব্লিউবি কার্ডে অনিয়ম, প্রশিক্ষণ খাতে দুর্নীতি এবং সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, টি.আর, কাবিখা ও কাবিটা প্রকল্পে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে প্রতি লাখ টাকায় প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমিশন নেওয়া হতো। প্রকল্প অনুমোদন, বিল ছাড় ও কাজ বাস্তবায়নের ক্ষেত্রেও জনপ্রতিনিধিদের ওপর অঘোষিত আর্থিক চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন একাধিক ইউপি সদস্য। সংরক্ষিত নারী সদস্য বিলকিস বেগম অভিযোগ করেন, প্রায় ২ লাখ ৬০ হাজার টাকার একটি প্রকল্প দেওয়ার সময় তাঁর কাছ থেকে অগ্রিম ৪০ হাজার টাকা নেওয়া হয়। কাজ সম্পন্ন হলেও এখনো বিল পরিশোধ করা হয়নি বলে দাবি করেন তিনি। একই ধরনের অভিযোগ করেন সংরক্ষিত নারী সদস্য চম্পা রানী। তিনি জানান, ২ লাখ ৬৩ হাজার টাকার প্রকল্পের বিপরীতে তাঁর কাছ থেকেও ৪০ হাজার টাকা নেওয়া হয়েছে। ইউপি সদস্য মশিউর রহমান অভিযোগ করে বলেন, টি.আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে প্রতি লাখে ২০ হাজার টাকা দিতে বাধ্য করা হতো। আমিসহ একাধিক সদস্য টাকা দিয়েছি। অভিযোগে আরও বলা হয়, পরিষদের ওয়ান পার্সেন্ট” খাতের প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া মাটি কাটার কাজের নামে ১২ জন ইউপি সদস্যের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নেওয়া হয়। একজন গ্রাম পুলিশের মাধ্যমে ৬০ জনের কাছ থেকে ৫ হাজার টাকা করে আদায়ের অভিযোগও উঠেছে।  ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণের পর অবশিষ্ট ১৫ বস্তা চাল বিক্রির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া ভিজিএফের প্রায় ৪০০টি কার্ড প্রশাসকের নিয়ন্ত্রণে রাখা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচিতে নাম অন্তর্ভুক্তির নামে জনপ্রতি ২৫ হাজার টাকা করে প্রায় ৩ লাখ টাকা আদায় করা হয়েছে। ভিডব্লিউবি কার্ড প্রস্তুতের ক্ষেত্রে প্রতিটি কার্ডের জন্য ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেওয়ার নামে ৩ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে। ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাব থেকে ৪০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া ভুয়া প্রকল্প দেখিয়ে দুই দফায় প্রায় ৬ লাখ টাকা উত্তোলনের অভিযোগও সামনে এসেছে। টিউবওয়েল, কাবিখা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও আর্থিক অনিয়মের অভিযোগ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতেও অনিয়মের অভিযোগ উঠেছে। নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদে ২০ নভেম্বর ২০২৫ যুব উন্নয়ন অধিদপ্তরের ৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক গবাদিপশু প্রশিক্ষণে ৬০০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। একইভাবে চাঁদের হাট হাই স্কুলে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী হাঁস-মুরগি প্রশিক্ষণে ৬০০ টাকার পরিবর্তে ৫৩০ টাকা দেওয়া হয়েছে বলে জানা গেছে। চাঁদের হাট এলাকায় গবাদিপশু বিষয়ক প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী দেখানো হলেও বাস্তবে অংশ নেন মাত্র ২২ জন। এতে প্রশিক্ষণ ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া নাগরিকত্ব সনদ, প্রত্যয়নপত্র, ওয়ারিশান সনদ ও জন্ম নিবন্ধনের ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। যেখানে নাগরিকত্ব ও প্রত্যয়নপত্র বিনামূল্যে দেওয়ার কথা, সেখানে সাধারণ মানুষের কাছ থেকে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জন্ম নিবন্ধনের জন্যও ৩৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে। প্রশাসকের নির্দেশে এক বহিরাগত যুবককে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রমে যুক্ত করা হয়। তাঁর মাধ্যমে জন্ম নিবন্ধন, প্রত্যয়নপত্র ও ওয়ারিশান সনদ প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায় করা হতো বলে অভিযোগ স্থানীয়দের। অভিযুক্ত ওই যুবকের নাম মোহাম্মদ শাওন ইসলাম। তিনি গোড়গ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে ভিজিএফ চালের ভুয়া কার্ড তৈরির অভিযোগে তহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। উক্ত মামলাটি নিষ্পত্তি করে দেওয়ার আশ্বাস দিয়ে নিজ হাতে লেখা কাগজে ১ লক্ষ ৪৪ হাজার ১০০ টাকা দাবি করে। জানা যায় এ মামলা অর্থের বিনিময়ে নিষ্পত্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসক আলমগীর হোসেন।  এদিকে, গত ১২ মার্চ গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ইউপি সদস্য ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা প্রশাসক আলমগীর হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে অভিযোগের ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় নীলফামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২৫ মার্চ ২০২৬ তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয় নীলফামারী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তাকে। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয় সদর উপজেলার কৃষি কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে। তদন্ত কার্যক্রম চলমান থাকলেও ১০ মে ২০২৬ প্রশাসক আলমগীর হোসেনের পদত্যাগ এবং পরে বদলির আদেশ নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।  এদিকে মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুর ১২টার দিকে নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা লিখিত অভিযোগ জমা দেন। দুর্নীতির টাকায় তিনি কালীতলা ক্যানেল থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে জমি ক্রয় করেছেন, ৫ তলা ভবনের ভিত্তি প্রস্তর করেছেন এবং ব্যবহার করছেন ৪ চাকার গাড়ি। স্থানীয়দের দাবি, তাঁর সম্পদের উৎস খতিয়ে দেখা প্রয়োজন।
Views: 168

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন

সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন

by admin
November 8, 2026
0
1

সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) "করবো সমবায়, গড়বো দেশ—সবার...

বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

by admin
November 8, 2026
0
6

বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায়...

ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by admin
November 8, 2026
0
1

ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়...

দিনাজপুরে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  উপলক্ষে  জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত

by admin
November 8, 2026
0
0

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও...

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন  পর্যায়ের খেলা শুরু, উদ্বোধনী ম্যাচে ধুম ইউনিয়নের জয়

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা শুরু, উদ্বোধনী ম্যাচে ধুম ইউনিয়নের জয়

by admin
November 8, 2026
0
0

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা শুরু, উদ্বোধনী ম্যাচে ধুম ইউনিয়নের জয় মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে...

সীমান্তবর্তী থানা ওসি হিসেবে সাঈদের দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষায় চাইলেন সহযোগিতা

সীমান্তবর্তী থানা ওসি হিসেবে সাঈদের দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষায় চাইলেন সহযোগিতা

by admin
November 7, 2026
0
4

সীমান্তবর্তী থানা ওসি হিসেবে সাঈদের দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষায় চাইলেন সহযোগিতা মোঃ মাইদুল ইসলাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার নতুন অফিসার ইনচার্জ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026
  • ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 8, 2026
  • বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা November 8, 2026
  • সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল November 8, 2026
  • দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত November 8, 2026
  • মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা শুরু, উদ্বোধনী ম্যাচে ধুম ইউনিয়নের জয় November 8, 2026
  • রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ November 8, 2026
  • সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত November 8, 2026
  • তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট ! November 8, 2026
  • মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার পরও ডেমোক্র্যাট নেতৃত্বের বিরুদ্ধে দলের ভেতরে অসন্তোষ- November 8, 2026
  • নির্বাচনে ভরাডুবির পর নিউইয়র্কের রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব পরিবর্তনের দাবি, এড কক্সের স্থলাভিষিক্ত হিসেবে আলোচনায় মাইক ললার- November 8, 2026
  • শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প November 8, 2026
  • নিউইয়র্কের হোটেলশিল্পে রান্নাঘরের কর্মীদের শক্তি ও নিরাপত্তার প্রতীক HTC Local 6 November 8, 2026
  • সীমান্তবর্তী থানা ওসি হিসেবে সাঈদের দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষায় চাইলেন সহযোগিতা November 7, 2026
  • ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 7, 2026
  • ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনা November 7, 2026
  • কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত November 7, 2026
  • সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ November 7, 2026
  • লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ”র্ষণের অ’ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক। November 7, 2026
  • মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ November 7, 2026
  • ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন November 7, 2026
  • কুমিল্লা বাকশীমুল ইসলামীয়া সুন্নিয়া মাদ্রাসা হতে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাস চট্টগ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০ November 7, 2026
  • মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন November 7, 2026
  • নোয়াখালীতে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু November 7, 2026
  • রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা November 7, 2026
  • বীরগঞ্জে যুব বিভাগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত November 7, 2026
  • ভোলাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত! November 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার।

      সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার।

      November 8, 2026
      সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন

      সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন

      November 8, 2026
      সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

      মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী

      November 8, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d