Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

admin by admin
January 12, 2026
in রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখল, বিক্রি ও অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ঘণ্টাব্যাপী চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার ১২ই জানুয়ারি ২০২৬ সকাল ১১ টার সময় নীলফামারী চৌরঙ্গী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শতাধিক সাধারণ জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে গণস্বাক্ষর ও স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলামের কাছে হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড়ের পূর্ব পাশে অবস্থিত সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দ্বারা অবৈধভাবে দখল, বিক্রি ও স্থাপনা নির্মাণের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ করা হচ্ছে। এসব অনিয়মের বিষয়টি একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও এখন পর্যন্ত কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বক্তারা বলেন, জয়ন্ত রায় (পিতা: ব্রোথনাথ রায়) গত ২১ ডিসেম্বর ২০২৫ সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে পাকাঘর নির্মাণের উদ্যোগ নেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ৩০ ডিসেম্বর ২০২৫ ভূমি অফিসের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এবং অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলা হয় তবে এখন পর্যন্ত চুড়ান্ত ভাবে দখলমুক্ত হয়নি। উল্লেখযোগ্য, জয়ন্ত রায় প্রায় চার বছর পূর্বে একই এলাকায় আনুমানিক চার শতক সরকারি খাস জমি অবৈধ ভাবে দখল করে তিনটি পাকা দোকানঘর নির্মাণ করেন, যা এখনো বহাল রয়েছে। নিজস্ব প্রায় ৩০ বিঘা জমি থাকা সত্ত্বেও তিনি সরকারি জমি দখল করে রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও বক্তারা বলেন, একই এলাকার মোঃ আফজাল হোসেন আনুমানিক ২০০ মিটার সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে একটি দোকান মার্কেট নির্মাণ করেছেন, যেখানে বর্তমানে ৮টি দোকানঘর রয়েছে। শুধু তাই নয় এছাড়াও তিনি অবৈধভাবে দখলকৃত সরকারি জমি ৫ জনের কাছে বিক্রি করেছেন, যা সরাসরি রাষ্ট্রীয় সম্পত্তির অবৈধ হস্তান্তরের শামিল। মোঃ আফজাল হোসেন ওই এলাকায় সরকারি খাস জমিতে অবস্থিত একটি মসজিদ স্থানান্তর করে উক্ত জায়গাটি দখল করে অন্যের কাছে বিক্রি করেছেন। বক্তারা এ ঘটনাকে ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ ও জনস্বার্থের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন।
বক্তারা প্রশ্ন তুলে বলেন, “সব তথ্য প্রশাসনের কাছে থাকার পরেও কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? জয়ন্ত রায় ও আফজাল হোসেনের টাকার কাছে কি সবাই বিক্রি হয়ে গেছে, নাকি প্রশাসনের এখনো কাজ করার সদিচ্ছা আছে?” নীলফামারী জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়ে বক্তারা বলেন আপনি নীলফামারী জেলার অভিভাবক আপনার কাছে আমাদের প্রত্যাশা অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
এসময় বক্তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে যদি প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে সংবাদ সম্মেলন করা হবে ও বৃহত্তর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
স্বারকলিপিতে জেলা প্রশাসকের কাছে গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড়ের পূর্ব পাশে অবস্থিত সরকারি খাস জমি অবৈধভাবে দখলের সঙ্গে জড়িত জয়ন্ত রায় ও মোঃ আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট সকল দখলদার ও সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উক্ত জমি দ্রুত উদ্ধার করার দাবি জানানো হয়। এছাড়াও নীলফামারী জেলায় অবৈধভাবে দখলকৃত সকল সরকারি খাস জমি দ্রুত উদ্ধার করা, অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা স্থায়ীভাবে উচ্ছেদ নিশ্চিত করা এবং ভবিষ্যতে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনা নির্মাণ রোধে কার্যকর প্রশাসনিক তদারকি ও নজরদারি জোরদার করার জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন। সঞ্চালনা করেন নিরাপদ যুব কল্যাণ সংস্থার সভাপতি এবং পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান। এসময় বক্তব্য রাখেন নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, সুজনের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজা আহমেদ, গ্রীন ভয়েস নীলফামারী জেলার সমন্বয়ক শাকিল ইসলামসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আসাদুজ্জামান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিব)-এর প্রতিনিধি মো: নজরুল ইসলাম, রিতা মহিলা কল্যাণ সমিতির সভাপতি রিতা বেগম, লাভলী মহিলা কল্যাণ সমিতির সভাপতি লাভলী বেগম, দ্বীপ্তমান নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বৈশাখী প্রমুখ।
নীলফামারী জেলার সর্বস্তরের জনগনের আয়োজনে ও দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন, নিরাপদ যুব কল্যাণ সংস্থা, গ্রীন ভয়েস, লাভলী মহিলা কল্যাণ সমিতি, রিতা মহিলা উন্নয়ন সমিতি, পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটি এর সহযোগিতায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি, গণস্বাক্ষর ও জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম স্মারকলিপি গ্রহণের সময় বলেন বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
Post Views: 199

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

by admin
September 19, 2026
0
12

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ​ মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

by admin
September 19, 2026
0
7

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধা সদর উপজেলার কুপতলা...

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

by admin
September 17, 2026
0
12

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট পলাশ...

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

by admin
September 16, 2026
0
38

রংপুর ব্যুরো: রংপুরের আট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬৪ পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি...

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

by admin
September 16, 2026
0
35

স্টাফ রিপোর্টার \ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার কাশিপুর দ্বি-মুখী দাখিল মাদরাসা প্রাঙ্গণে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সমতা, অন্তর্ভুক্তি...

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

by admin
September 16, 2026
0
32

নীলফামারী প্রতিনিধি: রোগীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, ওষুধ ও জনবল সংকট এবং ওয়েব পোর্টাল হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে নীলফামারী ২৫০...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d