ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জোটের প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে দুপুরে তার নিজ জন্মস্থান নীলফামারী জেলার ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শায়লা সাইদ তন্বী এর কার্যালয়ে তার মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় তার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে জোট শরিক বিএনপির কেউ উপস্থিত ািছল না। মনোনয়ন পত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বলেন, তিনি আল্লাহর উপর পুর্ন বিশ্বাস রেখে তিনি জানান, যদি আল্লাহ চায় তাহলে তিনি বিজয় লাভ করবেন। তিনি বিজয়ী হলে জনগনের হক শতভাগ বুঝিয়ে দেয়া হবে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ বিনির্মান করবেন। শান্তিপুর্ন এবং উন্নত এলাকা হিসাবে গঠন করা হবে। সকল শ্রেনী পেশার মানুষ তাদের সকল নাগরিক, মানবিক, সাংবিধানিক, সামাজিক এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে নিরাপদে বাস করতে পারে তা নিশ্চিত করা হবে। এ এলাকায় বেকারত্ব নিরসনে কলকারখানা স্থাপনের মাধ্যেমে কর্মসংস্থানের ব্যাবস্থা করা হবে। শিক্ষা ব্যাস্থা সন্তোষজনক পর্যায়ে নিয়ে যাওয়া, সরকারী বরাদ্দ তছরুপ না করে জনগনের কাছে পৌছে দেয়া হবে। এ ব্যাপারে নির্বাচনে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। এছাড়াও জামায়াতে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ আব্দুস ছাত্তার। বিকেলে ডিমলা রির্টানিং কর্মকর্তা ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের নিকট মনোনয়ন পত্র জমা দেন ন্যাপ সভাপতি জেবেল রহমান গানী।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








