সিরিজ নির্ধারণী ম্যাচে নুয়ান তুশারার বলে দিশেহারা বাংলাদেশ। নুয়ান তুশারার বল বুঝতেই পারছেন না টাইগাররা।
ব্যাট আর প্যাডের মাঝে যে ফাঁক রেখেছিলেন নাজমুল, তাতে একটা ট্রেন ঢুকে যেতে পারে। নুয়ান তুশারার বলের জন্য ছিল পর্যাপ্ত জায়গা। বাংলাদেশের স্কোর ৫ উইকেট হারিয়ে ২৫ রান। ক্রিজে আছেন জাকের ও মেহেদী।
আসলে নিজের ডিফেন্সের দিকে খেয়ালই করেননি নাজমুল। একটু নিচু হয়ে ভেতরের দিকে ঢোকা বলটা ঠেকাতে ব্যাটটা সময়মতো নামাতেই পারেননি। লিটনের পর নাজমুলের উইকেট হারিয়ে শুরুতেই কাঁপছে বাংলাদেশ!
এবং ঠিক পরের বলে স্টাম্প ভাঙল তাওহিদ হৃদয়েরও! এবার লেংথ থেকে সিমে পড়ে বেরিয়ে যাওয়া বলে ভড়কে গেছেন তিনি। অবশ্য হৃদয় উঠে যাওয়ার পথে তৈরি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি। শ্রীলঙ্কান খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন তিনি। আম্পায়ার তানভীর আহমেদ এসে শান্ত করেছেন পরিস্থিতি।
তুশারা এরপর পেয়ে গেছেন হ্যাটট্রিকও! আবার লেংথ থেকে নিচু হওয়া বলে স্কয়ারড-আপ হয়েছিলেন মাহমুদউল্লাহ। ব্যাট ফাঁকি দিয়ে বল লাগে প্যাডে। আম্পার তানভীর দেন আউট। যে সিদ্ধান্ত রিভিউ করেছিলেন মাহমুদউল্লাহ। ব্যাটে লাগেনি, মাহমুদউল্লাহকে বাঁচাতে পারত ইমপ্যাক্ট। তবে সেটির পর উইকেটেও হয়েছে আম্পায়ার্স কল।







