Saturday, October 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিনোদন

নূর–শিউলির প্রেমকাহিনি বায়োস্কোপ প্লাসে

admin by admin
April 11, 2026
in বিনোদন
Reading Time: 5 mins read
1 0
A A
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

দুই বছরের অপেক্ষার অবসান ঘটছে আজ। অবশেষে দর্শকের সামনে আসছে সিনেমা ‘নূর’। প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যেই নির্মিত হলেও শেষ পর্যন্ত ছবিটি জায়গা করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে। আজ থেকে দর্শকের জন্য উন্মুক্ত হচ্ছে ‘নূর’-শিউলির রহস্যময় ও সংবেদনশীল প্রেমকাহিনি। লিখেছেন মনজুর কাদের

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দুপুর ১২টার পর থেকেই বায়োস্কোপ প্লাসে দেখা যাবে রায়হান রাফী পরিচালিত ‘নূর’। মুক্তির আগে টিজার, ট্রেলার ও গান প্রকাশের মধ্য দিয়ে শুরু হয় ছবিটির প্রচারণা। সেই সঙ্গে নায়ক আরিফিন শুভ ও নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর নানা সাক্ষাৎকারে উঠে আসে শুটিংয়ের অভিজ্ঞতা, আলোচনায় থাকা রোমান্টিক দৃশ্য এবং চরিত্র গঠনের প্রস্তুতির কথা।

‘নূর’ সেন্সরে জমা পড়ে ২০২২ সালের জুলাইয়ে। প্রথম দফায় ছাড়পত্র মেলেনি। বোর্ডের আপত্তি ছিল কয়েকটি দৃশ্যে। প্রয়োজনীয় সংশোধনের পর আবার জমা দিলে সে বছরের শেষ দিকে ছবিটি ছাড়পত্র পায়। এরপরও মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। বারবার পিছিয়ে যায় প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা। অবশেষে তিন বছর পর ছবিটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

ঐশী ও আরিফিন শুভ
ঐশী ও আরিফিন শুভছবি: ফেসবুক থেকে

ছবিটির প্রযোজনায় শুরুতে ছিল শাপলা মিডিয়া। পরে এটি কিনে নেয় কোয়াইট অ্যান্ড সেট প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালক রায়হান রাফী বর্তমানে ব্যস্ত নতুন কাজে।

‘নূর’-এর ওটিটি মুক্তি প্রসঙ্গে রাফি বলেন, ‘শুটিংয়ের সময় বলেছি, সিনেমা হলের জন্য বানাচ্ছি। তখন প্রযোজক একজন ছিলেন, পরে বদল হলো। আমি কিন্তু সব সময় ব্যবসাসফল ছবি বানাতে পছন্দ করি। এই ছবিটা খুব অল্প টাকায় বানিয়েছি। যে টাকায় বানিয়েছি, দ্বিগুণ টাকায় ওটিটিতে বিক্রি করেছি। আমি অবশ্য আরেকটু শুটিং করতে চেয়েছিলাম। কিন্তু সময়, লুক, কন্টিনিউটিসহ নানা কিছু ভেবে সম্ভব হয়নি। এরপর দেখলাম, যা আছে ভালোই। ছবিটার দৈর্ঘ্য যদিও একটু কম। সবকিছু মিলে আমার মনে হয়, বাসায় বসে যদি ছবিটি দেখে, আলাদা ফিল পাবে। তাই এক্সক্লুসিভলি ওটিটিতে দিয়েছি। অনেক সময় ব্যবসার কথা চিন্তা করে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়, এটা সে রকমই। তবে দর্শক মজা পাবেন, আনন্দ পাবেন। অনেক আগের ছবি, কোভিড সময়ের, বাজেট সীমাবদ্ধতা ছিল; চাইলেও অনেক কিছু করতে পারিনি—এরপরও চেষ্টা করেছি ভালো কিছু করার।’

‘নূর’ ছবির শুটিংয়ের দৃশ্য
‘নূর’ ছবির শুটিংয়ের দৃশ্যছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

‘নূর’-এ আবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। তাঁদের প্রথম জুটি ছিল মিশন এক্সট্রিম সিনেমায়, এরপর এসেছে ব্ল্যাক ওয়ার। নতুন ছবির ট্রেলার প্রকাশের পর শুভর চরিত্র নিয়ে শুরু হয় নানা আলোচনা। অনেকেই ধারণা করেছিলেন, তিনি মানসিক রোগীর চরিত্রে অভিনয় করছেন। এ ধারণা একেবারেই নাকচ করেন শুভ। তাঁর ভাষায়, ‘নূর কোনো মানসিক রোগী নয়। সে বোকাসোকা, সরল। প্রেমে অন্ধ। তাই অনেকে তাকে “পাগল” বলে।’

রায়হান রাফী
রায়হান রাফীছবি : প্রথম আলো

শুভ জানান, গল্প শোনার পর থেকেই চরিত্রটি তাঁকে নাড়া দেয়। তিনি বলেন, ‘আমাদের আশপাশের ছোট শহরে এমন প্রেমিকের দেখা মেলে। নিজের ছোটবেলাতে ফিরে গেছি। বড় হতে হতে যেসব প্রেমিক দেখেছি, তারাই আমার প্রস্তুতির অংশ ছিল। রেফারেন্স বলতে আমি বাস্তবের ভেতর থেকেই নূরকে খুঁজে বের করেছি।’

২০ দিন ধরে ‘নূর’-এর শুটিং হয়েছে পাবনা শহর, ঈশ্বরদী ও ঢাকার নবাবগঞ্জে। নায়ক-নায়িকার বাড়ির দৃশ্য দেখানো হয়েছে পাবনাতেই। শতবর্ষী পুরোনো বাড়িগুলোতে শুটিং করতে গিয়ে তৈরি হয়েছে নানা স্মৃতি। শুটিংয়ের স্মৃতির মধ্যে শুভর কাছে সবচেয়ে দাগ কেটেছে একটি দৃশ্যের জন্য মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত।

‘নূর’ ছবির শুটিংয়ের দৃশ্য
‘নূর’ ছবির শুটিংয়ের দৃশ্যছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

শুভ বলেন, ‘সিনেমায় মাত্র কয়েক মিনিটের একটি দৃশ্যে সঠিক আবেগ ধরার জন্য আমি চুল ফেলে দিয়েছি। অনেকেই তখন কৌশলে কাজটি করার পরামর্শ দিয়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল, ওভাবে করলে মুহূর্তের আবেগ নষ্ট হবে। এর জন্য আমাকে অনেক দিন টাক মাথায় ঘুরতে হয়েছে। তবু মনে হয়, ওই সিদ্ধান্ত নূরের অনুভূতিকে সত্যি করে তুলেছে।’

ঐশীর জন্য এ ছবির শুটিং ছিল ভিন্ন রকম অভিজ্ঞতা। প্রথমবার পাবনায় গিয়ে শহরের শান্ত পরিবেশ তাঁকে মুগ্ধ করে। অভিনেত্রী বলেন, ‘পাবনায় একটা ঐতিহ্যের ছোঁয়া আছে। মানুষ পুরোনো বাড়িগুলো আগলে রেখেছে। সেখানে শুটিং করে মনে হয়েছিল, জায়গাগুলো খুব মিস করব। সত্যিই করি।’

ছবিতে ঐশীর চরিত্রের নাম শিউলি। শান্ত, স্নিগ্ধ এক তরুণীর চরিত্র। নিজের ব্যক্তিত্বের সঙ্গে মিল খুঁজে পাওয়ায় চরিত্রটি আয়ত্তে আনতে খুব বেশি অসুবিধা হয়নি বলে জানান তিনি। তবে কঠিন ছিল চরিত্রটির আবেগময় যাত্রা।

‘নূর’ ছবির দৃশ্যে আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী
‘নূর’ ছবির দৃশ্যে আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

ঐশী বলেন, ‘সিনেমায় শিউলির যে ইমোশনাল জার্নি, সেটা আমার জীবনে হয়নি। বিষয়গুলো আয়ত্তে আনতে সময় লেগেছে। তখনকার আমার ম্যাচিউরিটি অনুযায়ী এসব অনুভূতি বুঝতে কিছুটা কঠিন ছিল। সেখানে পরিচালক আর সহশিল্পীর সহায়তা খুব দরকার ছিল এবং আমি সেটা সুন্দরভাবেই পেয়েছি।’

ছাড়পত্র পাওয়ার পর একাধিকবার শোনা গেছে, ‘নূর’ মুক্তি পাচ্ছে। আবার মাঝপথে থেমে গেছে প্রচারণা। অভিনয়শিল্পীরাও ব্যস্ত হয়ে পড়েন অন্য কাজে। সম্প্রতি মুক্তির খবর নিশ্চিত হওয়ার পর আবারও প্রচারণায় নেমেছেন সবাই।

এত দেরিতে মুক্তি পেলে ছবির আবেদন কমে যায় কি না, এমন প্রশ্নে শুভ বলেন, ‘শুটিং শেষ হওয়ার পর মুক্তিতে দেরি হলে অনেক সময় গল্পের আবেদন কমে, এটা সত্যি। কারণ, সময়ের সঙ্গে দর্শকের রুচি, পটভূমি আর প্রযুক্তি বদলায়। তবে কিছু গল্প সময়ের ওপর নির্ভর করে না। দেখানোর মুহূর্তে সেগুলো সব সময়ই সমসাময়িক লাগে। নূর তেমনই একটি গল্প। প্রেমের অনুভূতি সময় মেনে চলে না। নব্বইয়ের দশকের একজন অন্ধ প্রেমিক যেমন আচরণ করত, আজকের প্রেমিকও একই আবেগ থেকেই করে।’

‘মিশন এক্সট্রিম’ ছবিতে ঐশী ও শুভ
‘মিশন এক্সট্রিম’ ছবিতে ঐশী ও শুভসংগৃহীত

শুভর সঙ্গে তিনটি সিনেমায় কাজ প্রসঙ্গে ঐশীর অভিজ্ঞতাও ইতিবাচক। হাসতে হাসতে তিনি বলেন, ‘শুভ ভাইয়ার সঙ্গে কাজ মানেই স্বস্তি। উনি খুব সংবেদনশীল, আবার খুব সাপোর্টিভ। আমাকে খুব স্নেহ করেন। তাঁর সঙ্গে কাজ করলে মনে হয়, আমি নিরাপদ জায়গায় আছি। না বুঝলে প্রশ্ন করতে পারি। ভুল করলে উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন। তিনি আমার কাছে মেন্টরের মতো।’

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দর্শকের সামনে আসছে ‘নূর’। নূর-শিউলির প্রেমকাহিনি ওটিটিতে কেমন সাড়া ফেলে, সে অপেক্ষাই এখন। নির্মাতা, শিল্পী ও দর্শকের বহুদিনের প্রত্যাশা আজ পূরণ হচ্ছে। তিন বছর ধরে আটকে থাকা এই ছবির ভাগ্য কী হয়, তার উত্তর দেবে সময়ই।

Views: 209

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
210

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়।

নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়।

by admin
October 15, 2026
0
31

হঠাৎ আমার খুব সেক্স করতে ইচ্ছে করছে।এটাকে ( self talk) বা মস্তিষ্কের কগনেটিভ প্রসেসিং বলে।আমরা এইভাবেই মাঝে মাঝে নিজের সাথে...

 বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা

 বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা

by admin
October 15, 2026
0
79

জানাজা শেষে মরদেহ বনানী চার নম্বর রোডের বাসভবনে রাখা হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন হবে 'এ পৃথিবী একবার পায় তারে,...

চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী

চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী

by admin
October 15, 2026
0
32

  ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬ — বাংলা ব্যান্ড সংগীতের স্বর্ণালী যুগের কিংবদন্তি ব্যান্ড ‘প্রমিথিউস’ (Prometheus)-এর সাবেক সদস্যদের এক আবেগঘন ও...

পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ //

পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ //

by admin
October 7, 2026
0
71

জোড়া সিনেমা নিয়ে মৌ খান // নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্পের আবহ ধরে রেখে নির্মিত এই রিমেকে তিনি একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তবে মৌ খানের অনুরাগীদের জন্য চমকের এখানেই শেষ নয়; চলতি মাসেই ওয়ান্স মোর হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার আরেকটি নতুন চলচ্চিত্র। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কামরুজ্জামান পরিচালিত সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’। অর্থাৎ, মাত্র কয়েক দিনের ব্যবধানে একই মাসে দুটি ভিন্ন স্বাদের সিনেমা নিয়ে রূপালি পর্দায় নিজের উপস্থিতি ধরে রাখছেন এই অভিনেত্রী। নিজের চরিত্র নিয়ে খোলাসা না করলেও সিনেমাটি আশাবাদী জানিয়ে মৌ বলেন, ‘একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা হলো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে দর্শকদের সামনে উপস্থাপন করা। এই মাসে আমার যে দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক পাচ্ছে, দুটিতেই দর্শকরা আমাকে সম্পূর্ণ ভিন্ন দুটি রূপে দেখতে পাবেন। ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটিতে আমি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে এর গুরুত্ব অনেক। নব্বই দশকের সেই কালজয়ী আবহের সাথে জড়িয়ে থাকতে পারাটাই আমার জন্য অন্যরকম এক ভালো লাগার ছিল। অন্যদিকে, পূজায় মুক্তি পেতে যাওয়া ‘স্নেহের বন্ধন’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের জায়গা। এই সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একই সাথে মায়াবী। এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আশা করি, দুটি চরিত্রই দর্শকদের হৃদয়ে আলাদাভাবে দাগ কেটে যাবে।’ ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ দিয়ে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করা মৌ খান একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণের মিশনে নেমেছেন। বর্তমানে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে থ্রিলার ও অ্যাকশন ঘরানার ‘শিকারি’ শিরোনামের ওয়েব ফিল্ম। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এছাড়াও জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটি রয়েছে নির্মাণাধীন।

প্রীতম-শেহতাজের ১০ বছরের সংসার ভাঙার কারণ জানা গেল

প্রীতম-শেহতাজের ১০ বছরের সংসার ভাঙার কারণ জানা গেল

by admin
October 5, 2026
0
837

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা। রোববার (৪ অক্টোবর)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন October 16, 2026
  • নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে October 16, 2026
  • আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? October 16, 2026
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      October 16, 2026
      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      October 16, 2026
      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d