রংপুর বিভাগীয় প্রতিনিধি: ন্যার্য্য বাজার মূল্য না পাওয়ায় মহাসড়কে আলু ঢেলে প্রতিবাদ জানিয়েছেন রংপুরের কৃষকগণ। গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর সাতমাথা এলাকায় মহাসড়কে এই অভিনব প্রতিবাদ করেন আলু চাষিরা। এ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে রংপুরের মীরগঞ্জ এলাকার আলু চাষি শাহীন বলেন, আমি ১০ একর জমিতে আলু চাষ করেছি। আলু বিক্রি না করে কোল্ডস্টোরে রেখেছি। বাজারে বর্তমান আলুর মূল্য অনেক কম। এ অবস্থায় অনেক ক্ষতি হবে। মহিগঞ্জ এলাকার চাষি আফতাব বলেন, বাজাওে বর্তমান পাইকারিভাবে আলুর কেজি আট থেকে সাড়ে আটটা টাকা। খুচরা বাজারে ১৩ থেকে ১৪ টাকা। অথচ আমাদের উৎপাদন খরচ হয়েছে ১৫ টাকা। এমন পরিস্থিতি চলতে থাকলে কৃষকরা মাঠে মারা যাবে। কৃষকদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে রংপুর বিভাগীয় আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বলেন, রংপুর জেলায় ৮০ লক্ষের বেশী আলুর বস্তা স্টোরে পড়ে আছে। এছাড়াও মানুষের বাড়ি বাড়ি আলু আছে, মাছাং পদ্ধতিতে আলু রাখছে আনেক কৃষক। এত আলু কে খাবে। খেয়ে তো শেষ করা যাবে না। তিনি আলু রপ্তানি করার দাবি জানান। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, এ বছর রংপুরে ৫২ হাজার ৬৮০ হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে ১৪ লক্ষ ৯৪ হাজার ৭৯২ মেট্রিকটন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








