বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার বার আউলিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে মির্জাপুর ইউনিয়নে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৮ শত পরিবারের মাঝে বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আহসান হাবিবের নিজস্ব অর্থায়নে এ চাউল বিতরণের আয়োজন করা হয়।
ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ২০ কেজি করে চাউলের বস্তা তুলেদেন বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী ও আয়াত গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব। এসময় স্থানীয় বক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সমাজসেবক,ব্যবসায়ী ও আয়াত গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব বলেন, গত ১ মাস আসে শিলা বৃস্টিতে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মির্জাপুর ইউনিয়ন। মির্জাপুর ইউনিয়ন কৃষি নির্ভরশীল ইউনিয়ন। এই ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়াডে শিলা বৃস্টিতে ঘড়-বাড়ি ও বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে
৮ শত পরিবারের প্রত্যেকে ২০ কেজি করে চাউল দেয়া হয়েছে।
তিনি মির্জাপুর ইউনিয়ন বাসীর পাশে সব সময় বিপদে -আপদে থাকার প্রতিশ্রুতি দেন।







