রংপুর বিভাগীয় প্রতিনিধি: হিমালয় কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ের তাপমাত্রার পারদ নামলো ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। পৌষ মাস আসার আগে শীতে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। পঞ্চগড়ে বৃষ্টির মতো গুড়ি গুড়ি শিশির ঝড়ছে। আজ ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা মৃদু শৈত্যপ্রবাহ বলে জানা গেছে। এর আগে একই দিন ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহ¯পতিবার সকাল ৯টায় যা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস এই তথ্য জানান। শীতের কারণে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, তাপমাত্রা নেমে ৮ দশমিক ৪ ডিগ্রিতে চলে এসেছে। শুক্রবার সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







