যৌতুক লোভী পাষন্ড স্বামীর দাবিকৃত দুই লক্ষ টাকা দিতে না পারায় অমানবিক নির্যাতনের শিকার হয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রতিবন্ধী বাবার বাড়িতে ৩ টি পুত্র সন্তান নিয়ে মানবেতর ভাবে দিন কাটছে হামিদা আকতার নামে এক গৃহবধু। আসাদুজ্জামান আপেল পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট—–
পরিবার সদস্যদের অভিযোগ-পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা দোহশুহ গ্রামের প্রতিবন্ধী আবু হানিফের ছোট কন্যা হামিদা (২৪) এর সাথে ছয় বছর পুর্বে ঠাকুরগাও জেলার ভুল্লির খলিশাকুড়ি গ্রামের জহুর আলীর ছেলে লোকমানুর রহমান লিটনের সাথে বিয়ে হয়।
বিয়ের সময় লোকমানুর রহমান লিটনের
পরিবারের চাহিদা অনুযায়ী যৌতুকসহ বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়। দাম্পত্য জীবনে তাদের তিনটি পুত্র সন্তান আছে।
বিয়ের পর থেকে যৌতুকলোভী স্বামী লোকমানুর রহমান লিটন আরো দুই লক্ষ টাকা দাবি করে আসছিলো। এ টাকা দিতে তারা ব্যার্থ হলে প্রতিরাতেই হামিদার উপর চালাতো পার্ষর্বিক নির্যাতন।
সম্প্রতি স্বামীসহ ওই পরিবারের কয়েকজন মিলে নির্মম ভাবে নির্যাতন করতে থাকে হামিদাকে । হামিদার চিকিৎকারে কেউ এগিয়ে আসেনি।
অসুস্থ্য অবস্থায় হামিদা তার বাবাকে মারপিটের কথা জানায় এবং তাদের অমানবিক নির্যাতন সহয্য করতে না পেরে আত্মহত্যার চেস্ঠা করে। কিন্তু যৌতুকের টাকা জন্য হামিদাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। গত বছর যাবত হামিদা তিন পুত্র সন্তান নিয়ে প্রতিবন্ধী বাবার বাড়িতে মানবেতর ভাবে জীবনযাপন করছে।
হামিদা বাবার প্রতিবন্ধী আবু হানিফ জানান, এক বছর আগে আলু চাষাবাদ করার জন্য ১ লক্ষ ও আমার ব্যবহার কৃত সেলো মেশিনটি আলুর জমিতে পানি সেচ দেয়ার জন্য জামাই লিটন চায়। আমি প্রতিবন্ধী মানুষ দার দেনা করে জামাই লিটনকে ১ লক্ষ টাকা
দেই। টাকা ও মেশিন মেয়ের মাধ্যমে ফেরত চাইলে তারা টাল বাহানা করতে থাকে। এবং আরো যৌতুকের জন্য দুই লক্ষ টাকা দাবী করে। এনিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বৈঠক বসে। তাদের আরো টাকা লাগে। টাকা দিতে পারলে আমার মেয়েকে বেদম মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।
প্রতিবন্ধী বাবা আবু হানিফ মেয়ের সুস্ঠ বিচারের আশায় বিজ্ঞ আমলী আদালত -৫ আটোয়ারী, পঞ্চগড় আদালতে
৫ জনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। আদালতে মামলা দায়ের করার কথা শুনে ক্ষীপ্ত উঠে জামাই লিটন।
হামিদা সুষ্ঠ বিচার দাবি করেন।
ভক্সপপ : তিন সন্তানের জননী হামিদা।
হামিদার বাবা কান্নারত কন্ঠে বলেন, আমি প্রতিবন্ধী মানুষ। এতো গুলো টাকা কথায় পাবো। তাদের যৌতুকের দাবি মিটাতে পারছি না। ওল্টো তারা আমার বিরুদ্ধে স্ত্রী উদ্ধারের মামলা করছে। তদন্ত করে সুস্ঠ বিচারের দাবী জানান।
ভক্সপপ : বাবা আবু হানিফ, প্রতিবন্ধী, আটোয়ারী,পঞ্চগড়।







