পঞ্চগড় : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার নতুন কমিটি গঠন করা হযেছে।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড় ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা শাখার নির্বাহী সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুস্ঠিত হয়।
আলোচনা সভায় জেলার ৫ টি উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলার শাখার নতুন কমিটির সভাপতি নাসের বাবুল ও সাধারণ সম্পাদক মোকবুলার রহমান সহ ৮১ সদস্য বিশিষ্ট কমিটি নাম ঘোষনা করা হয়।
আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার নতুন কমিটির সভাপতি নাসের বাবুল ও সাধারণ সম্পাদক মোকবুলার রহমানসহ ৮১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন নতুন কমিটির নির্বাহী সভাপতি ইয়াকুব আলী ।
শিক্ষকরা নতুন কমিটির সভাপতি নাসের বাবুল ও সাধারণ সস্পাদক মোকবুলার রহমানসহ কমিটির সকল সদস্যদের বরণ করে নেয়।
এসময় একে অপরকে মিস্টি মুখ করান।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা শাখার নির্বাচিত সভাপতি মোহাম্মদ নাসের বাবুল বলেন, আজকে সাধারণ শিক্ষক বৃন্দ সকলেই বসার ব্যবস্থা করেছেন। সেখানে তারা এই কমিটি প্রকাশ করলেন। সকলের মতামত নিয়ে, সকলের পরামর্শ নিয়ে আজকে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যৎতে পথ চলতে গিয়ে সবার সহযোগিতা চেয়েছেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক মোকবুলার রহমান বলেন, প্রধান শিক্ষক গণ ও সহকারী শিক্ষকগণ আমাকে পঞ্চগড় জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন জানান। সেই সাথে পঞ্চগড় জেলার শিক্ষকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা শাখার নবনির্বাচিত নির্বাহী সম্পাদক কাজী আওলাদ হোসেন বুলবুল বলেন, নির্বাহী সস্পাদক নির্বাচিত করায় শিক্ষকদের অভিনন্দন জানান।
শিক্ষকরা, নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সবাইকে অভিনন্দন জানান।







