উভ|| সট,
পঞ্চগড়ে মাটি কেটে ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার প্রামাণিক পাড়া এলাকায় নিজ হাতে মাটি কেটে কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে দখল হয়ে যাওয়া খাল ও জলাশয় উদ্ধারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। জেলা প্রশাসনের মাধ্যমে অবৈধ দখলদার উচ্ছেদ করে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হবে। একইসাথে এই কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে প্রধানমন্ত্রী মাসে দুইবার সশরীরে খনন কাজে অংশ নেবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের বিশেষ এই পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টিতে যন্ত্রপাতির চেয়ে শ্রমিকদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অন্তত ৫০ শতাংশ খনন কাজ কোদাল-টুকরি ব্যবহার করে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে দেশের ছোট-বড় সকল মরা খাল ও নদী এই প্রকল্পের আওতায় আসবে।
আসাদুজ্জামান আপেল








