পঞ্চগড় : ” উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুস্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোহাম্মদ কামরুল হাসান, জেলা শিক্ষা সহকারী পরিদর্শক এ.এম মাজেদ উর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজ্ঞান ও প্রযুক্তির স্টল ঘুরে দেখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।
জেলার ৩২ শিক্ষা প্রতিস্ঠান এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশ গ্রহণ করে।







