জহুরুল ইসলাম জুয়েল বাপসনিউজ :
গত শুক্রবার,২৫ সেপ্টেম্বর ২০২৬,সকাল ১০টায় পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে স্বাস্থ্য সেবা কমিটির সাথে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।খবর আইবিএননিউজ ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ডেঙ্গু হচ্ছে এডিস মশার বাহক ডেঙ্গু প্রতিরোধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে সবাইকে সচেতন করতে হবে। এই ভাইরাস জনিত মশার কামড়ে বিভিন্ন ধরনের রোগের জন্ম হয় ।সুতরাং এখনই এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর সহ পটুয়াখালী হাসপাতাল জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এবং পটুয়াখালী সিভিল সার্জন সহ সবাইকে একযোগে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মশার কামরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ত বিষাক্ত পয়জনের সৃষ্টি হয়। শরীরে নানা রোগ ব্যাধির জন্ম হয় সুতরাং এই বিষয়ে আমাদের সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী ১ আসনের সমস্ত উপজেলার ইউনিয়নে গ্রামগঞ্জে এই মশাকে নির্মূল করার জন্য ওষুধ ছিটানো সহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ সাইফুল আজম রঞ্জু, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডাঃ জিয়াউল করিম।









