Wednesday, October 21, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

পথকুকুর নিধন নয়, চাই টিকাদান ও নির্বীজন: ২০ জুন রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন

admin by admin
June 19, 2026
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রেস বিজ্ঞপ্তি



প্রাণিকল্যাণ আইন, ২০১৯, উচ্চ আদালতের নির্দেশনা এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত জনস্বাস্থ্য নীতিমালার আলোকে পথকুকুর নিধনের দাবির বিরুদ্ধে আগামী ২০ জুন (শনিবার) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রাণিকল্যাণকর্মী, স্বেচ্ছাসেবী, নাগরিক সমাজের প্রতিনিধি, ভেটেরিনারি পেশাজীবী এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে পথকুকুর ব্যবস্থাপনায় মানবিক, আইনসম্মত ও বৈজ্ঞানিক সমাধানের দাবিতে বক্তব্য তুলে ধরা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি “নিরাপদ শহর আন্দোলন” নামের একটি সংগঠন পথকুকুর নিধনের দাবিতে বিভিন্ন স্মারকলিপি, সংবাদ বিজ্ঞপ্তি ও প্রচারণা পরিচালনা করছে।

আয়োজকদের মতে, এ ধরনের দাবি প্রাণিকল্যাণ আইন, উচ্চ আদালতের নির্দেশনা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনস্বাস্থ্য নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। তারা মনে করেন, জনমনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে পথপ্রাণী সম্পর্কিত একটি জটিল জনস্বাস্থ্য বিষয়কে একপাক্ষিকভাবে উপস্থাপন করা হচ্ছে, যেখানে টিকাদান ও নির্বীজনভিত্তিক কার্যকর সমাধানকে উপেক্ষা করা হচ্ছে।

আয়োজকরা উল্লেখ করেন, প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ধারা ৬ এবং ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী কোনো প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া, হত্যা করা বা নিষ্ঠুর আচরণের শিকার করা দণ্ডনীয় অপরাধ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে সরকার কর্তৃক অনুমোদিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি হলো CNVR (Catch-Neuter-Vaccinate-Release), অর্থাৎ কুকুরকে ধরে নির্বীজন, জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান এবং পুনরায় নিজ এলাকায় অবমুক্ত করা। আয়োজকদের মতে, নির্বিচারে কুকুর নিধন বা স্থানান্তর আইনসম্মত নয় এবং দীর্ঘমেয়াদে সমস্যার সমাধানও নয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালের একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বেওয়ারিশ কুকুর নিধন কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করেছিলেন। ফলে আইন ও আদালতের নির্দেশনা অমান্য করে কুকুর নিধনের দাবি বা উদ্যোগ গ্রহণ করা গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনের আয়োজকদের দাবি, দেশে জলাতঙ্কজনিত মৃত্যুর হার গত এক দশকে উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, যা মূলত সরকার, ভেটেরিনারি বিশেষজ্ঞ, প্রাণিকল্যাণ সংগঠন ও স্বেচ্ছাসেবীদের দীর্ঘদিনের টিকাদান ও নির্বীজন কার্যক্রমের ফল। তাদের মতে, এটি প্রমাণ করে যে জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও পথকুকুর ব্যবস্থাপনায় টিকাদান ও নির্বীজনই কার্যকর, বৈজ্ঞানিক এবং মানবিক সমাধান।

তারা বরও জানান,  রাজধানীর বিভিন্ন এলাকায় প্রাণিপ্রেমী ও স্বেচ্ছাসেবীরা নিজেদের উদ্যোগে পথকুকুরের খাদ্য, চিকিৎসা, টিকাদান ও নির্বীজন কার্যক্রমে সহায়তা করে আসছেন। এর ফলে অধিকাংশ পথকুকুর মানুষের সঙ্গে সহাবস্থানে অভ্যস্ত এবং শান্ত স্বভাবের। বিচ্ছিন্ন কিছু ঘটনার ভিত্তিতে সব পথপ্রাণীকে হুমকি হিসেবে উপস্থাপন করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আয়োজকরা আরও উল্লেখ করেন, প্রাণিকল্যাণকর্মী বা প্রাণিপ্রেমীদের বিরুদ্ধে আইনগত দায় আরোপের যে দাবি কিছু মহল থেকে করা হচ্ছে, তা আইনগতভাবে ভিত্তিহীন। একইসঙ্গে তারা বলেন, ইসলামের শিক্ষা প্রাণীর প্রতি দয়া, সহমর্মিতা ও সদাচরণের ওপর গুরুত্বারোপ করে এবং নির্বিচারে প্রাণী নিধনের পক্ষে কোনো অবস্থান সমর্থন করে না।

এখানে উল্লেখ্য যে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুকুর নিধনের পক্ষে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এমনকি অন্য দেশের বিভিন্ন সংঘাতপূর্ণ ভিডিও ও ছবি ব্যবহার করে সেগুলোকে বাংলাদেশের ঘটনা দাবি করে জনমনে কৃত্রিম আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। একই সাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণিকল্যাণকর্মী ও সাধারণ প্রাণীপ্রেমীদের উদ্দেশ্য করে ক্রমাগত অবমাননাকর মন্তব্য, আজেবাজে কথাবার্তা এবং নিয়মতান্ত্রিক হ্যারাসমেন্ট (হয়রানি) করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আয়োজকদের পক্ষ থেকে এ ধরনের সাইবার বুলিং ও অপপ্রচার বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

মানববন্ধন থেকে নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করা হবে:
প্রাণিকল্যাণ আইন, ২০১৯ এবং উচ্চ আদালতের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন।
বেওয়ারিশ কুকুর নিধন ও অবৈধ স্থানান্তরের যেকোনো উদ্যোগ প্রত্যাখ্যান।
দেশব্যাপী CNVR (Catch-Neuter-Vaccinate-Release) কার্যক্রম পুনরায় জোরদার করা।
জলাতঙ্ক প্রতিরোধে গণটিকাদান কর্মসূচি সম্প্রসারণ এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করা।
জনমনে আতঙ্ক ও বিদ্বেষ সৃষ্টিকারী বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান গ্রহণ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, আইন, মানবিকতা, বৈজ্ঞানিক বাস্তবতা এবং জনস্বাস্থ্যের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার, গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং মানুষ ও পথপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Views: 147

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রংপুরে প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রংপুরে প্রধানমন্ত্রী

by admin
October 21, 2026
0
0

রংপুর ব্যুরো: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করেছে। এখন দেশের উন্নয়ন ও গঠনের...

কারাগারে থেকেও আসামি বিষয়টি নিয়ে তৈরি হওয়া ভুল ধারণার ব্যাখ্যা

কারাগারে থেকেও আসামি বিষয়টি নিয়ে তৈরি হওয়া ভুল ধারণার ব্যাখ্যা

by admin
October 21, 2026
0
2

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোর থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে এজাহারে ৯ নম্বর আসামি করা নিয়ে...

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা এসবিএস জিপারের উৎপাদন শুরু, কর্মসংস্থান হবে ২ হাজারের বেশি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা এসবিএস জিপারের উৎপাদন শুরু, কর্মসংস্থান হবে ২ হাজারের বেশি

by admin
October 21, 2026
0
6

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে চীনা মালিকানাধীন...

মিরসরাইয়ে সন্দ্বীপ চ্যানেলে ৬০ লাখ টাকার জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

মিরসরাইয়ে সন্দ্বীপ চ্যানেলে ৬০ লাখ টাকার জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

by admin
October 21, 2026
0
6

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার...

মিরসরাইয়ে বৃদ্ধের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

মিরসরাইয়ে বৃদ্ধের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

by admin
October 21, 2026
0
7

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ৮০ বছর বয়সী বৃদ্ধ মো. নুরুজ্জামানের আয়ের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার...

নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর

নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর

by admin
October 21, 2026
0
3

শরীয়তপুর: ব্যবসার কাজে পণ্য কিনতে যাচ্ছিলেন তাঁরা। গন্তব্য ছিল রাজশাহীর তাহেরপুর। সেখান থেকে ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধনিয়াসহ বিভিন্ন কৃষিপণ্য ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রংপুরে প্রধানমন্ত্রী October 21, 2026
  • কারাগারে থেকেও আসামি বিষয়টি নিয়ে তৈরি হওয়া ভুল ধারণার ব্যাখ্যা October 21, 2026
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা এসবিএস জিপারের উৎপাদন শুরু, কর্মসংস্থান হবে ২ হাজারের বেশি October 21, 2026
  • মিরসরাইয়ে সন্দ্বীপ চ্যানেলে ৬০ লাখ টাকার জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট October 21, 2026
  • মিরসরাইয়ে বৃদ্ধের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২ October 21, 2026
  • মিরসরাইয়ে কারের ধাক্কায় অটোরিকশাচালক নিহত October 21, 2026
  • দক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স ঘোষণা- সুলতান মাহমুদ বাবু এমপি  October 21, 2026
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর October 21, 2026
  • শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন October 20, 2026
  • কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত। October 20, 2026
  • আঙ্গিনা পরিষ্কার রাখুন ডেঙ্গু নির্মূল করুন যুবদল নেতা নাজমুল হুূদা। October 20, 2026
  • প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল October 20, 2026
  • ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ বছর বয়সী আউয়ালের! October 20, 2026
  • প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন October 20, 2026
  • যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের October 20, 2026
  • যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকনের সম্মানে শোক সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার ২২ অক্টোবর October 20, 2026
  • আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা বুধবার,২১ অক্টোবর October 20, 2026
  • হকার সংকটের স্থায়ী সমাধান হবে কি ? নাকি হকার উচ্ছেদ অভিযানের আড়ালে নতুন সিন্ডিকেটের হাতবদল ! October 20, 2026
  • বদলগাছীতে ৪শ দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণ October 20, 2026
  • কাটাবাড়ীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান দিদারুল হক October 20, 2026
  • নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ১৪, আহত ২৫ October 20, 2026
  • তিতাসের ভাটেরারচরে রক্তক্ষয়ী সংঘর্ষ: ঘটনাস্থলে অতিরিক্ত এসপি কামরুজ্জামান, কঠোর বিচারের আশ্বাস October 20, 2026
  • নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ –  সবার আগে বাংলাদেশ October 20, 2026
  • ইসলামপুর ছাত্রদলের আলোচনা সভা October 20, 2026
  • বিএনপি মতাদর্শীকে সরিয়ে আওয়ামী মতাদর্শীকে সংযুক্ত October 20, 2026
  • কলাম: প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার October 20, 2026
  • পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও October 20, 2026
  • 💔“পুরুষ কি সত্যিই শুধু শরীর খোঁজে?”💔 October 20, 2026
  • ভাই সাহেব, কী আর বলব… পরিচয় করিয়ে দিই এই আজব সোফি ম্যাডামের সঙ্গে। October 20, 2026
  • কোরবানী দেওয়ার সময় নাকি যদি কোরবানি পশুর প্রতি খুব মায়া হয়, তাহলে সেই কোরবানী সহি হয়, ধ্রুত কবুল হয়! October 20, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রংপুরে প্রধানমন্ত্রী

      দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রংপুরে প্রধানমন্ত্রী

      October 21, 2026
      কারাগারে থেকেও আসামি বিষয়টি নিয়ে তৈরি হওয়া ভুল ধারণার ব্যাখ্যা

      কারাগারে থেকেও আসামি বিষয়টি নিয়ে তৈরি হওয়া ভুল ধারণার ব্যাখ্যা

      October 21, 2026
      মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা এসবিএস জিপারের উৎপাদন শুরু, কর্মসংস্থান হবে ২ হাজারের বেশি

      মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা এসবিএস জিপারের উৎপাদন শুরু, কর্মসংস্থান হবে ২ হাজারের বেশি

      October 21, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d