Thursday, October 29, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

admin by admin
August 5, 2024
in বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের দ্বিতীয় দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকামুখী লং মার্চে রাজধানীতে প্রবেশ করেছে লাখো জনতা। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে খবর দিয়েছে রয়টার্স ও বিবিসি। উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

তুমুল গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার দল আওয়ামী লীগ গত ১৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে সরকার পরিচালনা করেছে।

ভারতের একটি কূটনৈতিক সূত্র ইংগিত দিয়েছে, শেখ হাসিনার গন্তব্য আগরতলা অথবা কলকাতা।

সূত্রটি জানিয়েছে, ভারতীয় সেনা কর্তৃপক্ষ সেখানে বাংলাদেশের মিশনের সঙ্গে যোগাযোগ করে জানায়, বাংলাদেশে ‘যথাযথ কর্তৃপক্ষের’ সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে।

বিবিসি লিখেছে, শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন। তার সঙ্গে তার বোন শেখ রেহানাও রয়েছেন। তারা যাচ্ছেন ভারতের আগরতলার দিকে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকামুখী লং মার্চের মধ্য দিয়ে ঢাকার নিয়ন্ত্রণ নেওয়া জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনেও ঢুকে পড়েছে।

এক ঘণ্টা পিছিয়েছে সেনাপ্রধানের ভাষণ : জাতির উদ্দেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভাষণ এক ঘণ্টা পেছানো হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বেলা ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সেনাপ্রধানের ভাষণ সম্প্রচার করা হবে।

বেলা ২টায় ভাষণ দেবেন সেনাপ্রধান : সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ওই সময় পর্যন্ত তিনি সবাইকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সেনাপ্রধানের ভাষণ সম্প্রচার করার কথা রয়েছে।

 

আড়াই ঘণ্টা পর ফিরল ইন্টারনেট : আন্দোলনকারীদের লং মার্চ এবং কারফিউয়ে উৎকণ্ঠার মধ্যে আড়াই ঘণ্টা বন্ধ রাখার পর ইন্টারনেট সেবা ফিরেছে বাংলাদেশে। ব্রডব্যান্ডের সঙ্গে ফিরেছে মোবাইল ইন্টারনেটও। তবে ফেইসবুক এখনও বন্ধ রয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকাল ১১টার আগ দিয়ে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। আগের দিন রোববার দুপুরেই বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। তাতে করে আবারও ইন্টারনেট ব্ল্যাকআউটের কবলে পড়ে বাংলাদেশ।

রোববার মোবাইল ইন্টারনেট বন্ধ করার পাশাপাশি ফেইসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়। সে কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটেও সামাজিক যোগাযোগের এ দুটো মাধ্যমে ঢুকতে পারছিলেন না ব্যবহারকারীরা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই প্রথমবার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, তা চালু হয় ২৮ জুলাই।

এর মধ্যে ১৮ থেকে ২৩ জুলাই ব্রডবান্ড ইন্টারনেটও বন্ধ রাখা হয়। অর্থাৎ, ওই সময়টায় ইন্টারনেটে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকে।

পরে ইন্টারনেট খুলে দেওয়া হলেও ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম চালু হয় ৩১ জুলাই দুপুরে। এরপর গত ২ অগাস্ট প্রায় সাত ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফেসবুক ও টেলিগ্রাম সেবা বন্ধ রাখা হয়েছিল।

উত্তরা-আজমপুরে মানুষের ঢল : বেলা সাড়ে ১১টার পরে কারফিউ অমান্য করে উত্তরা আজমপুর এলাকায় জড়ো হয়েছে বিপুল সংখ্যক আন্দোলনকারী।

নিজস্ব প্রতিবেদক আবুল বাশার সাজ্জাদ সেখান থেকে জানাচ্ছেন, মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১০ হাজার মানুষ উত্তরার আজমপুরের ব্যারিকেডে পৌঁছালে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ব্যারিকেড সরিয়ে নেন। পরে পুলিশ সদস্যরাও ঢাকা অভিমুখী আন্দোলনকারীদের কোন বাধা দিতে দেখা যায়নি। এর এক ঘণ্টা পর তারা রাজলক্ষ্মীর দিকে পৌছে যান।

এর আগে রোববার রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান এক বিজ্ঞপ্তিতে সব রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মুক্তিকামী ছাত্র-জনতার পক্ষে, দেশের জনগণের পক্ষে অবস্থান নিন। সারাদেশ থেকে মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে ঢাকায় আসুন।

আরেক সমন্বয়ক হাসিব আল ইসলাম নগরবাসীকে ঢাকায় আসা আন্দোলনকারীদের আশ্রয় ও খাবারের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

দেশের প্রতিটি পরিবারের প্রতি আহ্বান থাকবে পরিবারের একজন সদস্য করে ঢাকায় পাঠান। পাড়া, মহল্লা, গ্রাম, থানা, উপজেলা থেকে সংগঠিত হয়ে একসাথে ঢাকায় আসুন। ২৪ এর মুক্তিযুদ্ধে শামিল হোন।

শিক্ষার্থীদের এই আন্দোলনে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো যোগ দিয়েছে। সঙ্গে আছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন।

কারফিউ অমান্য করে রাস্তায় আন্দোলনকারীরা : কারফিউর মধ্যেই সকাল ১১টার দিকে ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান নিতে শুরু করেছে আন্দোলনকারীরা। কোথাও কোথাও তারা আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখেও পড়েছে।

সোমবার (৫ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে যাত্রাবাড়ীর কাজলা ও শনির আখড়া থেকে মিছিল নিয়ে গুলিস্তান এবং যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোলপ্লাজার দিকে আসে আন্দোলনকারীদের একটি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।

 

যাত্রাবাড়ীতে পুলিশের জলকামান পুড়িয়ে দেয়। থানা এবং সরকারি স্থাপনার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে বাড্ডা-রামপুরা এলাকায় বেলা ১১টা পর্যন্ত আন্দোলনকারীদের দেখা যায়নি। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে বলে আমাদের নিজস্ব প্রতিবেদক মাছুম কামাল জানিয়েছেন।

ফের ইন্টারনেট ব্ল্যাকআউটে বাংলাদেশ : অনির্দিষ্টকালের কারফিউয়ের মধ্যে সোমবার সকাল ১১টার আগ দিয়ে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আগের দিন রোববার দুপুরেই বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। তাতে করে আবারও ইন্টারনেট ব্ল্যাকআউটের কবলে পড়েছে বাংলাদেশ।

রোববার মোবাইল ইন্টারনেট বন্ধ করার পাশাপাশি ফেইসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়। সেই কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটেও সামাজিক যোগাযোগের এ দুটো মাধ্যমে ঢুকতে পারছিলেন না ব্যবহারকারীরা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই প্রথমবার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, তা চালু হয় ২৮ জুলাই।

এর মধ্যে ১৮ থেকে ২৩ জুলাই ব্রডবান্ড ইন্টারনেটও বন্ধ রাখা হয়। অর্থাৎ, ওই সময়টায় ইন্টারনেটে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকে।

পরে ইন্টারনেট খুলে দেওয়া হলেও ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম চালু হয় ৩১ জুলাই দুপুরে। এরপর গত ২ অগাস্ট প্রায় সাত ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফেসবুক ও টেলিগ্রাম সেবা বন্ধ রাখা হয়েছিল।

শহীদ মিনারে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ : সাউন্ড গ্রেনেড ও গুলি নিক্ষেপ করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল সরকার জানান, কারফিউ উপেক্ষা করে সোমবার সকাল ১০টার দিকে শতাধিক আন্দোলনকারী শহীদ মিনারে জড়ো হন। খবর পেয়ে কয়েকশ পুলিশ শাহবাগ থেকে শহীদ মিনার গিয়ে তাদের উপর সাউন্ড গ্রেনেড ও গুলি নিক্ষেপ করে।

এতে আন্দোলনকারীরা দিগ্বিদিক ছোটাছুটি করে সেখান থেকে সরে যান। এসময় সেখান থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যেতে দেখা যায়।

 

বেলা ১১টায় আন্দোলনকারীদের শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার কথা ছিল। তার আগেই পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

মানিকগঞ্জে সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুরে মানিকগঞ্জে সংঘর্ষে আহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন।

রোববার গভীর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তায়েবুরের মৃত্যু হয় বলে জানান তার ভাতিজা মানিকগঞ্জ-১ আসনের (ঘিওর-দৌলতপুর-শিবালয়) সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুরে মানিকগঞ্জে আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাথায় ‘ইটের আঘাত লেগে’ গুরুতর আহত হন আওয়ামী লীগ নেতা তায়েবুর রহমান টিপু।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশি সুমন বলেন, বিএনপি-জামায়াতের লোকজন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর চাচাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার মৃত্যু হয়।

কঠোর বার্তা সরকারের : দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের তরফে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে এক বার্তায়।

আন্দোলনকারীদের পরিকল্পনা কী : সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকামুখী লং মার্চের ঘোষণা দিয়ে রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিবিসি বাংলা লিখেছে, আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেইসবুকে সোমবারের কর্মসূচির পরিকল্পনা জানিয়েছেন।

সেখানে তিনি বলেছেন, বেলা ১১টা থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা।

সবাই শহীদমিনারে জড়ো হবেন বেলা ১১টা থেকে। শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে যাবেন, সেখানে কেন্দ্রীয় সমাবেশ হবে। পরিস্থিতি বিবেচনায় শাহবাগ থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে ।

‘আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করব। কোনো ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি,’ লিখেছেন সমন্বয়ক আসিফ মাহমুদ।

উৎকণ্ঠার প্রহর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকামুখী লং মার্চের ঘোষণায় কারফিউয়ের মধ্যে উৎকণ্ঠার সময় পার করছে মানুষ।

রোববার সন্ধ্যা ৬টা থেকে চলছে এই অনির্দিষ্টকালের কারফিউ। কখন কারফিউ শিথিল হবে, তা এখনও জানানো হয়নি।

সোমবার শুরু হয়েছে তিনদিনের সাধারণ ছুটি। অফিস আদালত, ব্যাংক ও শিল্প কারখানা বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে আগে থেকেই।

সকালে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থান দেখা গেছে। সব সড়কই প্রায় জনশূন্য, জরুরি সেবার দুয়েকটি গাড়ি এবং অলিগলিতে কিছু রিকশা ছাড়া প্রধান সড়কে যানবাহন চলছে না।

বিভিন্ন মোড় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। রাস্তায় কেউ বের হলে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে রোববার দুপুর থেকে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকলেও ফেইসবুক, টিকটকের মত সোশাল মিডিয়া বন্ধ রাখা হয়েছে।

Views: 363

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

by admin
October 29, 2026
0
1

২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর...

মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান,

মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান,

by admin
October 29, 2026
0
0

মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান, মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ "পরিচ্ছন্ন...

কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার

কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার

by admin
October 29, 2026
0
1

কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার সঞ্জয় কান্ত শীল কালিগঞ্জ প্রতিনিধি গাজীপুর গাজীপুরের...

চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার  মিলন মেলা ২০২৬  অনুষ্ঠিত।

চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত।

by admin
October 29, 2026
0
1

চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত। জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : সামাজিক ও মানবিক সংগঠন চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার...

চৌদ্দগ্রামে সামাজিক অবক্ষয়রোধে জামায়াতের মতবিনিময় জহিরুল ইসলাম সুমন

চৌদ্দগ্রামে সামাজিক অবক্ষয়রোধে জামায়াতের মতবিনিময় জহিরুল ইসলাম সুমন

by admin
October 29, 2026
0
3

চৌদ্দগ্রামে সামাজিক অবক্ষয়রোধে জামায়াতের মতবিনিময় জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক অবক্ষয় রোধে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা...

মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং,

মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং,

by admin
October 29, 2026
0
3

মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং, আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে চাঞ্চল্যকর জালেমন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কালীগঞ্জে দুই ট্রাক মালামাল সহ, দুই ডাকাত গ্রেপ্তার October 29, 2026
  • (no title) October 29, 2026
  • মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান, October 29, 2026
  • আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন October 29, 2026
  • যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত October 29, 2026
  • কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার October 29, 2026
  • চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত। October 29, 2026
  • চৌদ্দগ্রামে সামাজিক অবক্ষয়রোধে জামায়াতের মতবিনিময় জহিরুল ইসলাম সুমন October 29, 2026
  • মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং, October 29, 2026
  • সেরা ও স্বাস্থ্যকর স্থান কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের; তবে প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা October 29, 2026
  • বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা ও সিপিবি কার্যালয়ে হামলায় জেএসএফ-বাংলাদেশের নিন্দা October 29, 2026
  • চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত। October 29, 2026
  • ২০৬ সালের ২৮ অক্টোবর আ’লীগের তান্ডবের প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল October 29, 2026
  • কালিহাতীতে নানা আয়োজনে মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত October 29, 2026
  • নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন October 29, 2026
  • মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী October 29, 2026
  • বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত October 29, 2026
  • তালতলীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাঈম আহমেদের গণসংযোগ ও পথসভা October 28, 2026
  • প্রভাষক নিয়োগে যোগ্যতাভিত্তিক স্বচ্ছতা ও HEAT : উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি October 28, 2026
  • আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর  নিহত  October 28, 2026
  • ঢাকা-কক্সবাজার ট্রেনের ভাড়া নির্ধারণ, এসি-ননএসি কোনটায় কত October 27, 2026
  • ‘কেবল মুখস্থ বিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষা নয়, দেশ রক্ষায় ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয় প্রয়োজন’। October 27, 2026
  • স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ৩ দিনের ছুটি পেতে যাচ্ছে October 27, 2026
  • এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা October 27, 2026
  • আবর্জনার আড়ালে সোনা: বর্জ্যকে সম্পদে রূপান্তরের এখনই সময় October 27, 2026
  • হক সাহেব থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা ​—– মানিক লাল ঘোষ- October 27, 2026
  • জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে? October 27, 2026
  • রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ October 27, 2026
  • ডোমারে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত October 27, 2026
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান October 27, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কালীগঞ্জে দুই ট্রাক মালামাল সহ, দুই ডাকাত গ্রেপ্তার

      কালীগঞ্জে দুই ট্রাক মালামাল সহ, দুই ডাকাত গ্রেপ্তার

      October 29, 2026

      October 29, 2026
      মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান,

      মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান,

      October 29, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d