দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) ১ম জেলা রোভার স্কাউট লিডার কোর্স অনুষ্ঠিত।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ৮ টায় পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স রুমে রোভার স্কাউটসের লিডার কোর্স অনুষ্ঠিত হয়। এ সময় ৩৭ জেলা থেকে আগত ডিআরএসএল গন প্রশিক্ষণ গ্রহণ করেন। এসময় প্রায় ১০ জন প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশন ট্রেনিং পারভেজ খান। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মোঃ এনামুল হক খান।
এর আগে গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স রুমে কোর্সের উদ্বোধন করেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সন্তোষ কুমার বসু, কোর্স লিডার স্কাউটার শিকদার রুহুল আমীনসহ স্কাউটার প্রফেসর এ এইচ এম এ ছালেক, স্কাউটার প্রফের আবুল কালাম আজাদ, স্কাউটার ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, স্কাউটার মোঃ গোলাম কিবরিয়া মধু, স্কাউটার মোহাম্মদ গোলাম মাসুদ,স্কাউটার প্ৰণব কুমার মন্ডল, স্কাউটার এ এস এম মুস্তাফিজুর রহমান, স্কাউটার রেহেনা খাতুন, স্কাউটার মুহাম্মদ আবু হানিফ, রোভার স্কাউটসের প্রশিক্ষক ও বিভিন্ন জেলা থেকে আগত ডিআরএসএল গন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সন্তোষ কুমার বসু প্রশিক্ষণ কোর্সের সাফল্য কামনা করে বলেন, ” আপনার প্রশিক্ষণ গ্রহণ করে নবীন স্কাউটস কর্মীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন।
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ” স্কাউটসকে প্রতিটি স্কুল কলেজে পর্যন্ত সক্রিয় করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যেনো স্কাউটসের আদর্শ ধরনের করে দেশসেবা করতে পারে।
আগামীকাল (৩০ অক্টোবর) দুপুরে সমাপনী আলোচনা ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে কোর্সের সমাপ্তি হবে।
Post Views: 460
Related