Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

পরকীয়ার বলি স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যার পর ছয় খণ্ড করেন ইমাম

admin by admin
February 26, 2023
in অপরাধ, আইন/আদালত, জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজধানীর দক্ষিণখানে চাঞ্চল্যকর পোশাকশ্রমিক আজহারুল ইসলাম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। এতে দক্ষিণখান সরদারবাড়ি জামে মসজিদের তৎকালীন ইমাম মাওলানা আব্দুর রহমান ও নিহতের স্ত্রী আসমা আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। দুই আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক মিয়া এ অভিযোগপত্র জমা দেন।

২০২১ সালের ২০ মে দক্ষিণখান সরদারবাড়ি জামে মসজিদে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার পর আজহারুলের মরদেহ ছয় টুকরো করেন ইমাম আব্দুর রহমান। পরে তা মসজিদের সেপটিক ট্যাংকিতে ফেলে দেন। ঘটনার চারদিন পর ২৪ মে মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ২০২১ সালের ২৬ মে দক্ষিণখান থানায় বাদী হয়ে মামলা করেন নিহতের ভাই হাসান। প্রায় ২২ মাস পর মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।

অভিযোগপত্রে বলা হয়, হত্যার শিকার আজহারুল ইসলাম মামলার আসামি আসমা আক্তারের তৃতীয় স্বামী। তাদের এক ছেলে সন্তান রয়েছে। সন্তান নিয়ে এ দম্পতি দক্ষিণখান থানা এলাকায় বসবাস করতেন। তাদের একমাত্র ছেলে সরদারবাড়ি জামে মসজিদে নামাজ পড়তে যেতো। মসজিদে আসা-যাওয়া করায় তার সঙ্গে তৎকালীন ইমাম আব্দুর রহমানের সঙ্গে পরিচয় হয়। আব্দুর রহমান ওই মসজিদে প্রায় ৩৩ বছর ইমামতি করেছেন।

ওই মসজিদের সামনে প্রায়ই খেলাধুলা করতো আজহারুল-আসমার ছেলে। এসময় তাকে চকলেট কিনে দিতেন ইমাম আব্দুর রহমান। কোনো একদিন খেলতে গিয়ে আঘাত পায় আজহারুলের ছেলে। খবর শুনে কয়েকবার বাড়িতে গিয়ে তাকে দেখে আসেন আব্দুর রহমান। এ সুবাদে আজহারুলের স্ত্রী আসমার সঙ্গে ইমাম আব্দুর রহমানের ভালো সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ইমামের কাছে আরবি পড়া শুরু করেন আসমা ও তার ছেলে। আজহারুলের বাড়িতে ইমাম আব্দুর রহমানের নিয়মিত যাতায়াত শুরু হয়।

এর মধ্যে আব্দুর রহমানের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন আসমা আক্তার। একদিন বাড়িতে ঢুকে আব্দুর রহমান ও আসমাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন আজহারুল। কাজের কারণে প্রায়ই বাইরে থাকতেন আজহারুল। এ সুযোগে আব্দুর রহমানের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন আসমা। তাদের শারীরিক মিলনের দৃশ্যও সরাসরি দেখে ফেলেন আজহারুল। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। স্ত্রীকে শাসন করেন এবং মোবাইল ভেঙে ফেলেন আজহারুল।

খাবারে টিকটিকি-জামালগোটা ফল মিশিয়ে হত্যাচেষ্টা আব্দুর রহমান-আসমার পরকীয়া আজহারুল ধরে ফেলেন। তাদের শাসনও করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজহারুলকে হত্যার ছক কষতে শুরু করেন ইমাম রহমান ও আসমা। এর অংশ হিসেবে খাবারের সঙ্গে টিকটিকি ও জামালগোটা ফল মেশানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে এমন তথ্য তুলে ধরেছেন।

এ প্রসঙ্গে অভিযোগপত্রে বলা হয়, ইমাম রহমান ও আসমা খাবারের সঙ্গে টিকটিকি ও জামালগোটা ফল মিশিয়ে আজহারুলকে খাওয়ানোর পরিকল্পনা করেন। আব্দুর রহমান চারটি টিকটিকি ও কিছু জামালগোটা ফল দিয়ে ভর্তা তৈরি করেন। পরে তা আসমার বাসায় দিয়ে আসেন। তাকে বলে আসেন, আজহারুল বাসায় এলে যেন অন্য খাবারের সঙ্গে এ ভর্তি মিশিয়ে খেতে দেন। ওইদিন রাতে আজহারুলকে টিকটিকি ও জামালগোটা ফলের ভর্তা খাওয়ান আসমা।

এতে রাত সাড়ে ৯টা থেকে আজহারুলের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। রাত ১১টার দিকে আসমা ফোন করে আব্দুর রহমানকে বিষয়টি জানান। তখন ইমাম রহমান আসমাকে বলেন, কোনোভাবেই যেন আজহারুলকে হাসপাতালে না নেওয়া হয়। তার কথামতো আজহারুলকে বাড়িতে রেখে দেন আসমা। টানা দুই-তিনদিন বাসায় মূমুর্ষ অবস্থায় পড়ে থাকেন আজহারুল।

পরে অসুস্থতার বিষয়টি জানতে পারেন তার বন্ধু ও প্রতিবেশীরা। তারা আসমাকে চাপ দেন যেন তিনি আজহারুলকে হাসপাতালে নিয়ে যান। চাপে পড়ে বাধ্য হয়ে আসমা তার স্বামীকে আজহারুলকে হাসপাতালে নিয়ে যান। কিছুটা সুস্থ হলে তারা বাসায় ফেরেন। এরপর আজহারুল তার স্ত্রী আসমা ও সন্তান নিয়ে গ্রামের বাড়িতে ছুটিতে যান।

মসজিদে দাওয়াত দিয়ে কুপিয়ে হত্যা ছুটি শেষে ২০২১ সালের ১৮ মে আজহারুল স্ত্রী-সন্তানকে গ্রামে রেখে একাই ঢাকায় ফেরেন। গ্রাম থেকে আসমা ইমাম আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। তাকে নির্দেশ দেন যেন দ্রুত আজহারুলকে হত্যা করা হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী- ২০২১ সালের ২০ মে রাতে ইমাম আব্দুর রহমান মসজিদে তার কক্ষে রাতের খাবার খেতে আজহারুলকে দাওয়াত দেন। তবে তিনি যেতে রাজি ছিলেন না। পরে স্ত্রী আসমা আজহারুলের সঙ্গে মোবাইলে কথা বলে সেখানে যেতে রাজি করান।

আজহারুল ওইদিন রাতে সরদারবাড়ি জামে মসজিদে এশার নামাজ পড়েন। নামাজ শেষে মসজিদের দোতলায় ইমাম আব্দুর রহমানের কক্ষে যান। সেখানে যাওয়ার পর প্রথমেই আব্দুর রহমান আজহারুলকে ডাবের পানি খাওয়ান। তাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। ফলে ডাবের পানি খাওয়ার কিছুক্ষণ পর আজহারুল ঘুমিয়ে পড়েন। কক্ষে তালা দিয়ে এক-দেড় ঘণ্টা বাইরে ঘুরে বেড়ান ইমাম আব্দুর রহমান।

রাত বাড়তে থাকে। চারদিকে মানুষের চলাফেরা কমে যায়। রাত ১১টার পরে কক্ষে ফেরেন ইমাম রহমান। সেখানে গিয়েই আজহারুলকে ঘুম থেকে ডেকে তোলেন। উঠেই আজহারুল বাড়িতে চলে যাওয়ার জন্য বের হতে যান। এসময় তাকে জাপটে ধরে কক্ষের মেঝেতে ফেলে দেন রহমান। এরপর তার ঘাড়ে ধারালো চাপাতি দিয়ে কোপাতে থাকেন। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। একপর্যায়ে ঘটনাস্থলে আজহারুল মারা যান।

আজহারুলকে হত্যার পর তার মরদেহ টেনেহিঁচড়ে বাথরুমে নিয়ে যান। এরপর কক্ষের মেঝের রক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন করেন তিনি। মোবাইলে কথা বলেন আসমার সঙ্গে। আসমা তাকে মরদেহ গুম করার পরামর্শ দেন। রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত চাপাতি, ধারালো ছোরা, চাকু দিয়ে আজহারুলের মাথা, হাত-পা কেটে ছয় খণ্ড করেন। সেগুলো বস্তায় পুরে মসজিদের সেপটিক ট্যাংকিতে ফেলে দেন।

যেভাবে মরদেহ উদ্ধার ও রহস্য উদঘাটন ২০২১ সালের ১৯ মে গ্রামের বাড়ি থেকে আসার পর আর কোনো আত্মীয়-স্বজনের সঙ্গে কথা হয়নি আজহারুলের। পরদিন তিনি নৃশংস হত্যার শিকার হন। তার মরদেহ ফেলা হয় সেপটিক ট্যাংকিতে। ফলে কোনো হদিস মিলছিল না আজহারুলের। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তার আত্মীয়-স্বজনরা অভিযোগ করলে অনুসন্ধান শুরু হয়। ২৪ মে মসজিদের সিঁড়িতে রক্তের দাগ দেখা যায়। সেপটিক ট্যাংক থেকেও দুর্গন্ধ বের হচ্ছিল। সন্দেহের তীর যায় ইমামের দিকে।

আইনশৃঙ্খলা বাহিনী ইমাম আব্দুর রহমানকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়। উদ্ধার করা হয় খণ্ড খণ্ড মরদেহ। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, ধারালো ছোরা ও চাকু উদ্ধার এবং ইমামের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ২৬ মে নিহতের ভাই হাসান বাদী হয়ে দক্ষিণখান থানায় দুজনকে আসামি করে হত্যা মামলা করেন। আসামি আব্দুর রহমানের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামে এবং আসমা আক্তারের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার কুইজবাড়ি গ্রামে।

Post Views: 282

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
65

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
90

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
20

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d